বিশেষ সংবাদ

ধর্মপাশার মরা গাং  নদীর পানিতে ডুবে পাঁচবছর বয়সী এক শিশুর মৃত্য

ধর্মপাশা প্রতিনিধিঃ ধর্মপাশা উপজেলার  শিংপুর গ্রামের পেছনে থাকা মরা গাং নদীর পানিতে ডুবে  বুধবার বিকেলে আবু হুয়াররা নামের পাঁচ বছর...

Read moreDetails

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি

প্রেস রিলিজ স্বাস্থ্যকর ও তামাকমুক্ত তরুণ সমাজ গঠনের লক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানিয়েছেন জানিয়েছেন ঢাকা আহছানিয়া মিশনের ইয়ুথ ফোরাম।...

Read moreDetails

ভোটার তালিকা তৈরি পরেই নির্বাচনের তারিখ ঘোষণা

ইমা এলিস নিউ ইয়র্ক: দেশের সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন...

Read moreDetails

সীমান্তে গরুর বদলে মানবপাচারে সক্রিয় কারবারি চক্র

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কিশোর নিহত ও দুজন আহত হওয়ার ঘটনার পর থেকে কয়েকগুণ সতর্কতা বাড়িয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে তৎপরতা বাড়ালে জানা যায় চোরাকারবারিরা তাদের পাচারের টার্গেট বদলেছে। আগে গরু, মাদক পাচারে জড়িতদের একটি চক্র এখন মানবপাচারে সক্রিয় হয়ে উঠেছে। রাজনৈতিক দলের নেতা, বিশেষ ব্যক্তি ও জেল থেকে পলাতক সাজাপ্রাপ্ত দাগি আসামিরা এসব পথে ভারতে যাওয়ার পাঁয়তারা করছেন। বিজিবি বলছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে অপরাধী চক্রটি মানবপাচারে সক্রিয় হয়ে উঠছে বলে ধারণা তাদেরও। এ কারণে ৮৬ কিলোমিটার সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করেছে তারা। সীমান্তবর্তী একাধিক সূত্র জানিয়েছে, এ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া, কান্তিভিটা, হাটখোলা ও বার ঘুরিয়ার বিপরীতে ভারতের থুকরা বাড়ি, পাটা গড়া এলাকার চোরাকারবারিরা মানব পাচারের সিন্ডিকেট গড়ে তুলেছে। এই সব রুট দিয়ে টাকার বিনিময় পাচার হচ্ছে বাংলাদেশের নারী-পুরুষসহ নানা বয়সের মানুষ। গত ৯ সেপ্টেম্বর মানব পাচারকারীদের হাতে টাকা দিয়ে ভারতে প্রবেশ করতে পারেনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা গ্রামের কিশোর জয়ন্ত কুমার সিংহ ও তার বাবা মহাদেব কুমার সিংহ। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছে কিশোর জয়ন্ত কুমার। আহত হয়ে তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী রংপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সদর উপজেলার দেবীপুর গ্রামের মুদি দোকানি পঙ্খিরাজ বলেন, ‘রাজনীতিবিদ ও কিছু সংখ্যালঘুদের মধ্যে ভয় ঢুকেছে। নিরাপদ আশ্রয়ের জন্য এসব মানুষ বৈধ ও অবৈধ পথে সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে। পাচারকারীরা এই সুযোগটাই কাজে লাগাচ্ছে।’ আদিবাসী পরিষদের জেলা সাধারণ সম্পাদক দুলাল তিগ্যা বলেন,দেশে একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে অনেক মানুষ ভরসা পাচ্ছে না। ফলে স্থানীয় পাসপোর্ট ও ভিসা অফিসে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এ দিকে সীমান্ত পথেও অবৈধভাবে মানুষ দেশত্যাগের চেষ্টা করছে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, মানব পাচারের বিষয়ে কেউ অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে। তবে সীমান্ত এলাকা যেহেতু বিজিবির নিয়ন্ত্রণে থাকে, তাই অপরাধ প্রতিরোধ করার দায়িত্বও তাদের। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ বলেন,বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহতের ঘটনায় আমাদের ধারণা স্পষ্ট হয়েছে। একটি চক্র টাকার বিনিময়ে মানব পাচারে জড়িত হয়েছে। এ জন্য সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ প্রতিরাতে পেট্রল ডিউটি আগের তুলনায় তিনগুণ বাড়ানো হয়েছে। মানবপাচার রোধে বিএসএফও আমাদের তথ্য দিচ্ছে। আমরাও তাদের বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছি।

Read moreDetails

বিতর্ক এড়াতে পারছে না জনপ্রশাসন মন্ত্রণালয়

ছাত্র জনতার গণঅভ্যত্থানের পর জনপ্রশাসনে জেলা প্রশাসক (ডিসি) পদায়ন নিয়ে নজির বিহীন ঘটনা ঘটে। তিন দফায় ৫৯ জেলায় ডিসি নিয়োগের...

Read moreDetails

স্বর্ণের দাম বাড়লো আজ কিনলে ১ লাখ ৩৫, কাল থেকে ৩৮

একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ফের বাড়ালো। গতকাল স্বর্ণের ভরি ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করেছে বাংলাদেশ...

Read moreDetails

রয়টার্সকে জয় আ.লীগকে বাদ দিয়ে সংস্কার ও নির্বাচন অসম্ভব

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ১৮ মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের যে ইচ্ছা প্রকাশ করেছেন তাতে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন শেখ হাসিনার পুত্র...

Read moreDetails

শেখ হাসিনা কবে ফিরবেন, যা বললেন জয়

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ১৮ মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের যে ইচ্ছা প্রকাশ করেছেন তাতে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন শেখ হাসিনার পুত্র...

Read moreDetails

ইতালি-পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ড. ইউনূস

ইমা এলিস নিউ ইয়র্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র অধিবেশনের ফাঁকে জাতিসঙ্ঘ সদর...

Read moreDetails

আন্দোলনের তিন কারিগরকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজনকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ তিনজন হলেন...

Read moreDetails
Page 889 of 1899 1 … 888 889 890 … 1,899

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.