বিশেষ সংবাদ

শান্তিপূর্ণ এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া ঠিক হবে না,মির্জা ফখরুল

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক হবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেসব এলাকায় দেওয়া দরকার, যেসব স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেসব এলাকা শান্তিপূর্ণ রয়েছে, রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করছেন, সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা বুদ্ধিমানের কাজ হবে না৷ বিষয়টি এ সরকারের পুনরায় বিবেচনা করা প্রয়োজন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে জেলা বিএনপি আয়োজিত স্বৈরাচার, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে ঠাকুরগাঁওয়ের শহীদদের পরিবার এবং আহতদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ ও সাহায্যকরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার বিচার চেয়ে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের সঙ্গে, ২০২৪ সালে যুদ্ধ করতে হলো দেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে। স্বৈরাচার হাসিনা ২০১২ সাল থেকে আমাদের ওপর নির্যাতন করেছে৷ সাত শতাধিক মানুষকে গুম করা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমানসহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে নিঃস্ব করা হয়েছে। তিনি বলেন, সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি নির্বাচন চাই৷ আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও পার্লামেন্ট দেখতে চাই৷ যাতে রাজনীতিবিদেরা কাজ করতে পারেন, রাজনৈতিক অবস্থা ফিরে আসে৷ সেইসঙ্গে আন্দোলনে শহীদদের স্বজন ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি। জুলাই-আগস্টের আন্দোলনে ঠাকুরগাঁওয়ের শহীদ চারজনের পরিবার ও আহত ২৯ জনকে ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে৷ এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read moreDetails

জলাবদ্ধতা নিরসনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান লক্ষ্মীপুর জেলা প্রশাসকের

মোঃ কামাল উদ্দিন, লক্ষ্মীপুর ঃ লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার বলেছেন, যে কোন মূল্যে জেলার আইন-শৃঙ্খলা সম্মত রাখতে সকলকে...

Read moreDetails

আশা করি বাবা মাকে নিয়ে পরম করুনাময় আল্লাহর কাছে ভালো আছো।

প্রিয় নাসির। আশা করি বাবা মাকে নিয়ে পরম করুনাময় আল্লাহর কাছে ভালো আছো। জীবনের ভাল মন্দ সবকিছুই শেয়ার করতি। এই...

Read moreDetails

ঢাবি এবং জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাথমিকভাবে জড়িত সাতজনকে শনাক্ত করা গেছে।...

Read moreDetails

ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব নিয়ে জাতিসংঘের জরুরি অধিবেশনে রেজ্যুলেশন গৃহীত

  ইমা এলিস নিউ ইয়র্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক গত ১৯ জুলাই...

Read moreDetails

আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা-হরিপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা, ছাত্র-জনতার আন্দোলনে ২ হাজার মানুষকে খুন করেছে শেখ হাসিনা উল্লেখ্য করে...

Read moreDetails

শেখ হাসিনাসহ সহযোগীদের বিচার দাবি ফারুক হাসানের

গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগীরা,...

Read moreDetails

কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না,,,, এ্যানি চৌধুরী 

  মোঃ কামাল উদ্দিন, লক্ষ্মীপুর ঃ আইন নিজেদের হাতে তুলে না নিতে বিএনপি নেতাদের অনুরোধ জানিয়েছে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন...

Read moreDetails

আলজাজিরার প্রতিবেদন যুক্তরাজ্যে ৩ হাজার কোটির সম্পত্তি গড়েছেন সাবেক ভূমিমন্ত্রী

ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩ হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন বলে...

Read moreDetails

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা ১ লাখ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেওয়া হবে।...

Read moreDetails
Page 897 of 1899 1 … 896 897 898 … 1,899

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.