বিশ্ব

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবি অস্ট্রেলিয়ার এমপির

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছেন...

Read moreDetails

২০ টন আবর্জনার স্তূপ ঘেঁটে খুঁজে পেলেন বিয়ের আংটি

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: অবশেষে ২০ টন আবর্জনার স্তূপ ঘেঁটে বিয়ের আংটি খুঁজে পেলেন এক দম্পতি। অসাবধানবশত এক মার্কিন...

Read moreDetails

বাংলাদেশকে নিয়ে যা বলেছিলেন হেনরি কিসিঞ্জার

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কূটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মার্কিন কূটনীতিতে ভূমিকা রেখে গেছেন। বিশ্বজুড়ে মার্কিন কূটনীতি প্রয়োগ...

Read moreDetails

এখনই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় না যুক্তরাষ্ট্র

জিম্মি-বন্দি বিনিময় এবং ত্রাণ সরবরাহ অব্যাহত রাখতে গাজা উপত্যকায় অস্থায়ী মানবিক বিরতির মেয়াদ আরও বৃদ্ধির পক্ষে থাকলেও এখনই সেখানে স্থায়ী যুদ্ধবিরতি চাইছে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন।   ব্রিফিংয়ে জন কিরবি বলেন, আমরা এখনই (গাজায়) কোনো স্থায়ী যুদ্ধবিরতি চাইছি না। তবে আমরা চাই, গাজায় যে মানবিক বিরতি চলছে— তা আরও বৃদ্ধি পাক। আমরা চাই সেখানে ৭ দিনের যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তা আট, নয় ১০ কিংবা আরও বেশি দিন বর্ধিত হোক। কিন্তু, যুক্তরাষ্ট্র মনে করে— এটি শেষ পর্যন্ত চুড়ান্ত কোনো সমাধান আনবে না। প্রসঙ্গত, কিরবির এই ব্রিফিংয়ের ২৪ ঘণ্টার মধ্যেই গাজা উপত্যকায় ফের অভিযান শুরু করেছে ইসরায়েলি স্থল ও বিমান বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, হামাস যুদ্ধবিরতির শর্ত ভাঙার কারণে এই অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। দেড় মাসেরও বেশি সময় যুদ্ধের পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করে গত ২৫ নভেম্বর অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হামাস। গত নভেম্বরের মাঝামাঝি যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বরাবর একটি প্রস্তাব পাঠিয়েছিল হামাসের হাইকমান্ড। সেই প্রস্তাবে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে, রাফাহ ক্রসিংয়ে অপেক্ষারত ত্রাণ, জ্বালানি ও মানবিক সহায়তা পণ্যবাহী ট্রাকগুলোকে প্রবেশ করতে দেয় এবং ইসরায়েলি কারাগারগুলো থেকে অন্তত ১৫০ জন বন্দিকে মুক্তি দেয়, তাহলে নিজেদের হাতে থাকা জিম্মিদের মধ্যে থেকে ৫০ জনকে ছেড়ে দেবে হামাস। সেই প্রস্তাব মেনে নিয়ে ২৫ নভেম্বর চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। পরে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর, ইউরোপ ও অন্যান্য মধ্যস্থতাকারীদের তৎপরতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়। যুদ্ধবিরতির ৬ দিন ২৫-৩০ নভেম্বর পর্যন্ত মোট ৯৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ১৮০ জনকে ছেড়ে দিয়েছে ইসরায়েলও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, হামাস যদি প্রতিদিন ১০ জন জিম্মিকে মুক্তি দেয় তাহলে যুদ্ধবিরতির মেয়াদ একদিন করে বাড়ানো হবে। অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল—বিরতির এক একটি দিনে যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে— তাদের নামের তালিকা স্থানীয় সময় সকাল ৭ টার (বাংলাদেশ সময় বেলা ১১টা) আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করবে হামাস। গত বৃহস্পতিবার পর্যন্ত হামাস এই শর্ত মানলেও শুক্রবার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও গোষ্ঠীটি সেই তালিকা সরবরাহ করেনি বলে জানিয়েছে আইডিএফ। তাছাড়া এই দিন শেষ রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর হিলটের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে গাজা উপত্যকা থেকে কয়েকটি রকেট ছোড়া হয়েছে বলেও নিজেদের বিবৃতিতে উল্লেখ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় বেলা ১১টা) থেকে গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলের বিমান ও স্থলবাহিনী। সেই অভিযানে এখন পর্যন্ত সেখানে নিহত হয়েছেন ৩২ জন।

Read moreDetails

জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিল ভারতসহ ৯১ দেশ

সিরিয়ার কাছ থেকে ইসরায়েলের দখলকৃত গোলানের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পক্ষে জাতিসংঘে একটি রেজ্যুলুশন পাস হয়েছে। এতে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে...

Read moreDetails

গাজায় যুদ্ধ বন্ধে ইউরোপজুড়ে বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলার বন্ধের দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ সংগঠিত হয়েছে। লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে ৩ লাখের বেশি মানুষ...

Read moreDetails

কারাগারে ইমরান খানকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) একটি প্রতিনিধিদল গতকাল রোববার আবারও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করেছে।...

Read moreDetails

বিয়ের আসরে কনেসহ ৪ জনকে গুলি করে মারলেন বর

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে বিয়ের আসরে গুলি চালিয়ে কনেসহ চার জনকে হত্যা করেছেন এক বর। ঘটনার পর ওই বর নিজেও আত্মহত্যা...

Read moreDetails

বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় প্রশ্নে অটল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন...

Read moreDetails

বন্ধ হল দিল্লির আফগান দূতাবাস

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পরেও দীর্ঘদিন খোলা ছিল ভারতে আফগানিস্তানের দূতাবাস। গুরুত্বপূর্ণ বিষয় হল, তালেবানজমানার আগে ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের পাঠানো কূটনীতিকেরাই এতদিন...

Read moreDetails
Page 195 of 312 1 … 194 195 196 … 312

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.