আর্মেনিয়ার বাণিজ্য প্রতিনিধিদলের সাথে ঢাকা চেম্বারের দ্বি-পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সফররত রিপাবলিক অব আর্মেনিয়ার অর্থমন্ত্রণালয়ের উপমন্ত্রী নারেক তেরিয়ান-এর নেতৃত্বাধীন...
Read moreDetailsপ্রেস বিজ্ঞপ্তি অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা ও আলোচনা সভায় আজ ৯ ফেব্রুয়ারি (২০২৪) বিকেল ৩টায় ধর্মনিরপেক্ষ মানবতাবাদী আন্দোলনের পুরোগামী নেতা প্রয়াত অধ্যাপক কবীর চৌধুরীর জন্মদিন উপলক্ষে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান। অনুষ্ঠানে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা প্রদান করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল এবং সঞ্চালনা করেন নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি শহীদসন্তান নাট্যজন আসিফ মুনীর। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট’-এর সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টে র সভাপতি ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী। বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে নিজস্ব আইনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার কার্যক্রমের এখতিয়ার ও বৈধতা এবং স্বচ্ছতা ও মান প্রশ্ন্নাতীত এবং যে কোন বিভ্রান্তিমুক্ত। জেনোসাইড ও মানবতাবিরোধী অপরাধ তা বিশে^র যেখানেই সংঘটিত হোক না কেন সেটির বিচার হতেই হবে। অপরাধীদের বিচারের আওতায় আনতেই হবে। বাংলাদেশের ভূ-খন্ডে ১৯৭১ এ কোন অঞ্চলে কি মাত্রায় জেনোসাইড হয়েছে সেই নির্মম সত্যটিকে বের করে আনতে হবে। আমরা খুলনার চুকনগর, গল্লামারি, বটিয়াঘাটার নানা বধ্যভূমির কথা জেনেছি। আমার মনে হয় আজও আমাদের দেশের অনেক বধ্যভূমি অনাবিস্কৃত রয়ে গেছে। আমার এবং জাতির প্রত্যাশা বিশেষজ্ঞ, গবেষক ও বিশিষ্টজন তাঁদের সক্রিয় ও সক্ষম গবেষণায় এই সত্য তুলে আনতে পারবেন। বধ্যভূমিগুলোর সংরক্ষণ ও সুরক্ষা নির্মম সত্যের প্রতীক হয়ে রইবে। আর এই সত্য জাতিকে ও নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি সদা শ্রদ্ধাবনত রাখবে। সেই সাথে তারা থাকবে মুক্তিযুদ্ধের চেতনায় সদা সক্রিয় ।’ তিনি আরও বলেন, ‘যে নির্মম সত্য ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বেরিয়ে এসেছে এবং আসছে সেটি তরুণ প্রজন্মকে জানতে হবে যেন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যায় এবং এক সুরক্ষিত মানবিক মানবগোষ্ঠি ও মানবিক এক বিশে^র জন্য এই উচ্চরাণে সদা উচ্চকিত থাকে যেÑ ‘নেভার এগেইন’। আসুন সবাই বিনম্র্র শ্রদ্ধা জানাই ৩০ লাখ শহিদদের ও ২ লাখ মা বোনদের যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এখানে, স্বাধীন মাতৃভূমি বাংলাদেশে।’ অধ্যাপক কবীর চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে জনাব ওবায়দুল হাসান আরো বলেন, ‘কবীর চৌধুরী আজীবন ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, সাম্প্রদায়িকতা ছড়ায় তারা অধ্যাপক কবির চৌধুরীকে নিয়ে গুজব ছড়াতো। তাঁকে নাস্তিক আখ্যা দিয়ে হুমকি দিতো। তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনীতি করে। সমাজে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়। অথচ বঙ্গবন্ধু তাঁর দল থেকে মুসলিম শব্দটি ১৯৫৫ সালে বাদ দিয়ে একটি অসাম্প্রদায়িক দল গঠন করেছিলেন। মুক্তিযুদ্ধের পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছেন। এখন দায়িত্ব আমাদের নতুন প্রজন্মের। মুক্তাযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মান করার জন্য তরুণদেরকে কাজ করে যেতে হবে।’ অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি ট্রাইব্যুনালে ৩০টি মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং একটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। এই মামলাগুলোতে আনুমানিক ২০০ জন অভিযুক্ত আসামি রয়েছেন। এই মামলাগুলোতে সাক্ষ্য প্রদান করবেন ২০০ থেকে ২৫০ সাক্ষী। তদন্ত সংস্থার কাছে আরো ৫০০ থেকে ৬০০ মামলা তদন্তের জন্য অপেক্ষমাণ রয়েছে। মামলা সমূহের আসামি এবং সাক্ষী সকলেই এখন ৭০-ঊর্ধ্ব। প্রাকৃতিক নিয়মেই হয়তো আর তিন চার বছর পর এদের কাউকেই আমরা বিচারের জন্য পাবো না। অথচ ভুক্তভোগীদের বিচার পাওয়ার অধিকার তখনও অপূর্ণ থেকে যাবে। তাই খুব দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সমাপ্ত করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ চলমান ছিল। পূর্বের ন্যায় দুইটি বা প্রয়োজনে তিনটি ট্রাইব্যুনাল করে অত্যন্ত দ্রুততার সাথে চলমান মামলাগুলো নিষ্পন্ন করা প্রয়োজন। অন্যথায় বিচারের বাণী নিভৃতে কেঁদে যাবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিচারের দাবি বা সত্য জানার অধিকার অপূর্ণ থেকে যাবে। এই বিচারের বিরুদ্ধে দেশে ও বিদেশে বহু ষড়যন্ত্র হয়েছে, বিচারক ও প্রসিকিউটরদের বাড়িতে হামলা হয়েছে, সাক্ষীদের ভয়ভীতি দেখানো হয়েছে, গুম করা হয়েছে,এমনকি দুজন সাক্ষীকে হত্যাও করা হয়েছে। এতদসত্ত্বেও, ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর ও তদন্ত সংস্থা অত্যন্ত সাহস, সততা ও দক্ষতার সঙ্গে এই বিচারকার্য পরিচালনা করে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছেন।’ ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট’-এর সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, ‘অধ্যাপক কবীর চৌধুরীর মতো এত অনুবাদ বোধ হয় আমাদের দেশে কেউ করেননি। তাঁর বাংলা থেকে ইংরেজি অনুবাদ গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক এবং ইংরেজি থেকে বাংলা গ্রন্থ ৭৫-এর কম নয়। একদিকে যেমন তিনি বাংলাদেশের সহিত্যকে অনুবাদের মাধ্যমে বিদেশে পরিচিত করিয়েছেন, অপরদিকে বিশ্বসাহিত্যকে বাঙালি পাঠকের কাছে নিয়ে এসেছেন। একই সাথে তিনি চিন্তাশীল প্রবন্ধ রচনা করে গেছেন নিরলসভাবে। বিশেষ উপলক্ষে বিভিন্ন পত্রপত্রিকার অনুরোধে তিনি নিবন্ধ লিখেছেন, সারগর্ভ লিখিত বক্তৃতাও করেছেন অনেক।’ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী অধ্যাপক কবীর চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে বলেন,...
Read moreDetailsপরিবেশ আন্দোলন মঞ্চ এর শুভেচ্ছা নিন। আজ বিকাল ৪ ঘটিকায় রাজধানীর কামরাঙ্গীরচরে শীতবস্ত্র বিতরণ করেছে পরিবেশ আন্দোলন মঞ্চ ও স্বপ্নের সিড়ি সমাজ কল্যান সংস্থা। মা ও শিশু সংস্থা (ফ্লরিডা ইউ.এস.এ) এর সহযোগীতায় শতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, স্বপ্নের সিড়ি সমাজ কল্যান সংস্থার সভাপতি উম্মে সালমা, পবার সম্পাদক মোঃ সেলিম, পরিবেশ আন্দোলন মঞ্চের সাধারন সম্পাদক জি.এম রোস্তম খান, স্বপ্নের সিড়ি সমাজ কল্যান সংস্থা সভাপতি রাজি উদ্দিন রাজা, নিচিচার সহ-সভাপতি জমসেদ খান, গনমাধ্যম কর্মী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
Read moreDetailsআজিমপুর গর্ভমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের ২০২৪ এর এস.এস.সি পরীক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রী গুম ও অপহরনের হাত থেকে আমাকে বাঁচান আমি...
Read moreDetailsপ্রেস রিলিজ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত-২০১৩) এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ...
Read moreDetailsপ্রেস বিজ্ঞপ্তি নিরাপদ সড়ক চাই’র (নিসচা) কেন্দ্রীয় কমিটিতে লায়ন গনি মিয়া বাবুল সপ্তমবারেরমতো যুগ্মমহাসচিব নির্বাচিত হয়েছেন। ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২০২৪-২৫...
Read moreDetailsদেশের বিভিন্ন এলাকায় প্রতিনিদিন ৭৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এই আগুনের ঘটনায় বৈদ্যুতিক...
Read moreDetailsশনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ। প্রথম ধাপের বিশ্ব...
Read moreDetailsবন্দর প্রতিনিধি নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ফাঁড়ির মাত্র ১হাজার গজ অদূরে জামাইপাড়া পাঠান বাড়ি এলাকায় অবস্থিত দৈনিক মানবতার কন্ঠ পত্রিকার নির্বাহী...
Read moreDetailsট্রেড ভিত্তিক আন্দোলনকে জোরদার করতে হবে-আ ন ম শামসুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob