জীবন আচার্য্য (যশোর) থেকে —
গতকাল গভীর রাতে যশোরের বিভিন্ন স্থানে শীতার্ত ছিন্নমূল মানুষের মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে (ব্যাঞ্জন থিয়েটার) যশোর এর সদস্যরা সংগঠনটির পক্ষ থেকে জানায়, রাত ১১টা থেকে রাত ১ পর্যন্ত যশোর শহরের মনিহার এলাকা, দড়াটানা, কালেক্টরেট মার্কেট, নিউ মার্কেট,ও বিভিন্ন ব্লকে রাতে পথে থাকা অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় ব্যাঞ্জন থিয়েটারের সভাপতি, সেক্রেটারি, কলা কুশলীগন উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন তারা। এ বিষয়ে সংগঠনটির প্রধান বলেন আমাদের নিজেদের সাধ্যমত নিজেদের অর্থে সকল অসহায় মানুষের জন্য কাজ করে যাব।







