Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

অনন্য প্রতিভার প্রতিকৃতি শহীদ শেখ কামাল: তারুণ্যের চিরকালীন প্রেরণা —​মানিক লাল ঘোষ —

admin by admin
August 5, 2026
in /প্রবাসী খবর, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
অনন্য প্রতিভার প্রতিকৃতি শহীদ শেখ কামাল: তারুণ্যের চিরকালীন প্রেরণা —​মানিক লাল ঘোষ —
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

​জাতির জনকের রক্ত ও আদর্শের উত্তরাধিকার হয়েও যাঁর আচরণে কখনো অহমিকামুক্ত এক সরলতার প্রকাশ ঘটেছে, তিনি হলেন তরুণ প্রজন্মের চিরন্তন আইকন শেখ কামাল। মাত্র ছাব্বিশ বছরের সংক্ষিপ্ত অথচ বর্ণাঢ্য জীবনে সংগীত চর্চা, অভিনয়, বিতর্ক, উপস্থিত বক্তৃতা কিংবা ক্রীড়াঙ্গন—কোন ক্ষেত্রে না তিনি প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন? তাঁর এই বহুমুখী প্রতিভাকে ম্লান করতে এবং জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল যুগে যুগে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালালেও তা তাঁর কীর্তিকে ছাপিয়ে যেতে পারেনি। বর্তমান বাস্তবতায় তাঁর বহুমাত্রিক কর্মময় জীবন এবং আদর্শ তরুণ সমাজের জন্য এক অবিনাশী প্রেরণার উৎস হিসেবে বারবার ফিরে আসে।
​জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল। ৫ ভাইবোনের মধ্যে তাঁর অবস্থান দ্বিতীয়। ঢাকা শাহীন স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এবং সংগঠক হিসেবে ছাত্রদের কাছে প্রিয়পাত্র ছিলেন তিনি। ৬ দফা ও ১১ দফা আন্দোলন এবং ৬৯-এর গণ-অভ্যুত্থানে শেখ কামালের সক্রিয় অংশগ্রহণ ছাত্রসমাজকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতো। বাংলার ছাত্রসমাজ সেদিন শেখ কামালের মাঝে খুঁজে পেতো বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি।
​মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক হিসেবে ছাত্রসমাজকে সুসংগঠিত করে দেশমাতার মুক্তিযুদ্ধে হাতিয়ার তুলে নিয়েছিলেন তিনি। দায়িত্বে ছিলেন মুক্তিঝাহিনীর প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিএ হিসেবে। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলার ফুটবল দলকে সুসংগঠিত করেন শেখ কামাল। তিনি স্বপ্ন দেখতেন দেশ স্বাধীন হলে পাল্টে যাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্র এবং ক্রীড়া ক্ষেত্রে অনন্যা উচ্চতায় বহির্বিশ্বে আসীন হবে বাংলাদেশ। স্বাধীনতা অর্জের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশ পুনর্গঠনে তাঁর অসামান্য মেধাকে কাজে লাগানোর চেষ্টা করেন শেখ কামাল।
​যুদ্ধের পর সেনাবাহিনী ত্যাগ করেন তিনি, ফিরে যান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সম্পন্ন করেন সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি। স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে এক জনপ্রিয় যুবকের নাম শেখ কামাল। অধ্যয়নের পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর পদচারণ ছিলো মুখর। তিনি ছায়ানট থেকে নেন সেতার শেখার তালিম। বন্ধুদের সহযোগিতায় গড়ে তোলেন নাটদল (ঢাকা থিয়েটার) এবং আধুনিক সংগীত সংগঠন স্পন্দন শিল্পীগোষ্ঠী। দেশের জনপ্রিয় ক্রীড়া সংগঠন ‘আবাহনী ক্রীড়াচক্র’ প্রতিষ্ঠার মাধ্যমে ক্রীড়াঙ্গনে ‘স্মরণীয় হয়ে আছেন শেখ কামাল। ১৯৭২ সালে আবাহনী সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। এই সংস্থার নামে সুসংগঠিত করেন ফুটবল দল ‘ইকবাল স্পোর্টিং’ ক্রিকেট ও হকির দল ‘ইস্পাহানী স্পোর্টিং’। এসব দলের সমন্বয়ে নব উদ্যমে যাত্রা শুরু হয় আবাহনী ক্রীড়াচক্রের। শেখ কামালের সহধর্মিণী সুলতানা খুকু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী। আন্তর্জাতিক পরিমণ্ডলে যাঁর পরিচিতি ছিলো প্রতিভাবান অ্যাথলেট হিসেবে।
​শেখ কামালের স্বপ্ন ছিলো ফুটবল, ক্রিকেট, হকি খেলার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার। স্বপ্ন বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা ছিলো তাঁর। ফুটবলের উন্নতির জন্য ১৯৭৩ সালে আবাহনীতে নিয়ে এসেছিলেন বিল হার্টকে। শুধু ক্রীড়াজন নয়, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে বহির্বিশ্বে সমৃদ্ধ করার স্বপ্ন দেখতেন তিনি। শেখ কামালের স্বপ্ন বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় স্বাধীনতাবিরোধী ও একটি কুচক্রীমহল। নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে শেখ কামালের জনপ্রিয়তার লাগাম টেনে ধরা ও তাঁর উদ্যমতাকে দমনের ষড়যন্ত্র করে ওই কুচক্রীমহলটি।
​১৯৭৫ সালের ১৫ আগস্ট মা ও বাবা সহ পরিবারের ১৮ জন সদস্যের সঙ্গে বিশ্বাসঘাতকদের নির্মম বুলেটে মৃত্যুর শিকার হন তিনি। বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যাকাণ্ডের এই নারকীয় ঘটনায় প্রথম শহীদ শেখ কামাল। বজলুল হুদা তার স্টেন গান দিয়ে বঙ্গবন্ধুর বড় ছেলেকে হত্যা করে। আদালতের দেওয়া বঙ্গবন্ধুর বাড়ির অন্যতম পাহারাডার হাবিলদার কুদ্দুস সিকদারের সাক্ষ্য থেকে জানা যায়, বাড়িতে প্রবেশই করে ঘাতক চক্রের সদস্য মেজর বজলুল হুদা এবং ক্যাপ্টেন নূর চৌধুরী। তার সঙ্গে আরও কয়েকজন বাড়িতে ঢুকেই শেখ কামালকে দেখতে পায়।
​সাথেই বজলুল হুদা স্টেন গান দিয়ে তাকে গুলি করে। শেখ কামাল বারান্দা থেকে ছিটকে গিয়ে অভ্যর্থনা কক্ষে পড়ে যান। সেখানে গিয়ে তাকে আবারও গুলি করে হত্যা করে ঘাতক চক্র। সেই সাথে নিয়ে যায় ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র।
​কীর্তিমানের মৃত্যু নেই। যারা ষড়যন্ত্রের জাল বুনেছিলেন শেখ কামালের বিরুদ্ধে, রটিয়েছিলেন নানামুখী কুৎসা, তারা আজ ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আজকের সাফল্য ও আধুনিকতার পেছনে রয়েছে শেখ কামালের সুদূরপ্রসারী স্বপ্নের প্রতিফলন। ক্রীড়া ক্ষেত্রে ও বহির্বিশ্বে দেশকে মর্যাদার আসনে তুলে ধরার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সময়ের পরিবর্তনে আজ তা জাতির মনে আরও গভীরভাবে অনুভূত হয়। স্বপ্নের মৃত্যু নেই; স্বপ্নচারী শেখ কামাল যুগ যুগ ধরে বেঁচে থাকুক তরুণ সমাজের দেশপ্রেম ও অহংকার হয়ে।

(​মানিক লাল ঘোষ :: সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি)

Views: 120

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

by admin
October 23, 2026
0
10

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস বেরিয়ে আসতে পারে বলে গুঞ্জন জোরালো...

প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী

প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী

by admin
October 23, 2026
0
64

জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত টোকিও সফরের ঠিক আগমুহূর্তে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সরকার। জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত থাকার...

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর

by admin
October 23, 2026
0
40

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামে। সুইটি আক্তার ফজল মিয়া ও...

নিউইয়র্কের বাফেলোতে আইসের অভিযানে গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম

নিউইয়র্কের বাফেলোতে আইসের অভিযানে গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম

by admin
October 23, 2026
0
35

    হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন-বিরোধী অভিযানের নিষ্ঠুর শিকার হলেন আরেক বাংলাদেশী এনামুল হক এনাম (৬৪)১৪...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

by admin
October 23, 2026
0
20

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু, ধর্মীয় প্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন মিরসরাই আসনের সংসদ সদস্য...

ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

by admin
October 22, 2026
0
82

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল? October 23, 2026
  • ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর October 23, 2026
  • বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ October 23, 2026
  • ইউরোপে ঘড়ির কাটা পেছাচ্ছে এক ঘণ্টা October 23, 2026
  • ঋণ থেকে মুক্তি পেতে জরায়ু কাটছেন ভারতের নারী শ্রমিকেরা October 23, 2026
  • আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী October 23, 2026
  • মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার October 23, 2026
  • নোয়াখালীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও প্রার্থীতা ঘোষণা October 23, 2026
  • কথিত বাংলাদেশ প্রেস ক্লাবের রায়পুর উপজেলার সাইনবোর্ডে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল: দম্পতিকে আটকে মারধর-লুটপাটের অভিযোগে মামলা October 23, 2026
  • রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা October 23, 2026
  • প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী October 23, 2026
  • মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ October 23, 2026
  • শাল্লায় একই পরিবারে তিন প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন পিতামাতা October 23, 2026
  • ভয়েস লাগিয়ে দিবেন স্যার ​প্রবাসীর অনুপস্থিতিতে প্রতারণা ও ব্ল্যাকমেইল: স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারের দাবি October 23, 2026
  • ছেলের বাসায় যাওয়া হলো না মমতাময়ী মায়ের ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু October 23, 2026
  • আমিরাত” মিলিপোল কাতার আন্তর্জাতিক সম্মেলন’এর ১৬তম সংস্করণ। October 23, 2026
  • বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী October 23, 2026
  • ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল October 23, 2026
  • শ্রীপুরে শান্তির বাগ জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন যুবদল নেতা আবু তাহের প্রধান October 23, 2026
  • পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ October 23, 2026
  • গাজীপুরে গাড়িচাপায় এসআইসহ নিহত ২ October 23, 2026
  • চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত October 23, 2026
  • ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১ October 23, 2026
  • অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু October 23, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারিদের ফেলে যাওয়া মাংস-চামড়া-মাথা-পা জব্দ October 23, 2026
  • মোরেলগঞ্জে আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ২৫ লাখ টাকা October 23, 2026
  • দুমকিতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ১: ৯৯৯-এ কলে রক্ষা, থানায় অভিযোগ October 23, 2026
  • জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন October 23, 2026
  • ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস October 23, 2026
  • সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন October 23, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

      জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

      October 23, 2026
      ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর

      ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর

      October 23, 2026
      বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

      বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

      October 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d