Monday, October 19, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home তথ্যপ্রযুএি

অনলাইন জুয়ায় আসক্ত, সর্বস্বান্ত কয়েক হাজার পরিবার

admin by admin
November 19, 2024
in তথ্যপ্রযুএি, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

অনলাইন জুয়ায় আসক্ত, সর্বস্বান্ত কয়েক হাজার পরিবার

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

গ্রামের সবাই খায়রুন সুন্দরী নামে ডাকে উম্মে হুমাইরা সাইমাকে। এখন চার বছর পূর্ণ হয়নি তার। বয়সে পূর্ণ না হলেও স্বজন হারানোর অভিজ্ঞতায় পরিপূর্ণ সাইমা। বাবা শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে মারা গেছেন। কিছুদিন পরে অন্যত্র বিয়ে করেছেন তার মা। বাবা-মা হারিয়ে এখন দাদির কাছে মানুষ হচ্ছে সাইমা।

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে দাদা শাহার আলী ও দাদি সাহেরা খাতুনের সঙ্গে বেড়ে উঠছে সাইমা। বাবা শফিকুল ইসলাম পেশায় ছিলেন অটো মেকানিক। সে আয়ে বেশ স্বাচ্ছন্দ্যে চলত পরিবারের ভরণপোষণ। পরে অর্থের লোভে অনলাইন জুয়ার (ক্যাসিনো) ফাঁদে পড়ে হারিয়েছেন সব পুঁজি। সর্বস্ব হারিয়ে করেছেন পাঁচ লক্ষাধিক টাকা ঋণ। ঋণের বোঝা সইতে না পেরে নিজের শরীরে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে মারা গেছেন তিনি।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্বান্ত হয়েছেন কয়েক হাজার পরিবার। অর্থের লোভে পড়ে আসক্ত হচ্ছেন শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ শিক্ষার্থী ও তরুণরা। জুয়ার নেশায় বুঁদ হয়ে সর্বস্ব হারাতে বসেছেন তাদের অনেকে। এতে বেড়েছে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ। এ সুযোগে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন অনলাইন জুয়াচক্রের ডিলাররা, হয়েছেন লাখ লাখ টাকার মালিক। চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর।

জানা যায়, অনলাইন জুয়ার ডিলারদের লোভনীয় অফারে আকৃষ্ট হয়ে সর্বস্ব হারাতে বসেছেন সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ, বোর্ড অফিস, সোনাহার, সেনপাড়াসহ কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রত্যেকটি পরিবার থেকে এ খেলায় যুক্ত হয়ে পথে বসেছেন অনেক পরিবার। গ্রামগুলো যেন অনলাইন জুয়ার রাজধানীতে পরিণত হয়েছে। একাধিক ডিলারদের তত্ত্বাবধানে এ নেশায় আকৃষ্ট হয়েছেন গ্রামের সাধারণ মানুষ। যার ফলে পারিবারিকভাবে অশান্তি, বিবাহবিচ্ছেদ, কলহসহ ও পড়াশোনা বিমুখ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। অনলাইন জুয়ার ভয়াল এ গ্রাস থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।

অনলাইন জুয়া খেলে সর্বস্বান্ত হওয়া ভুক্তভোগীরা জানান, আউলিয়াপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের হেমন্ত সেন। দর্জি বিজ্ঞানের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন তিনি। কয়েক বছর আগেও পরিবারের খরচ চালাতে হিমশিম খেতেন তিনি। নিয়তির ঘুরপাকে অনলাইন জুয়ার ডিলার হয়ে পেয়েছেন আলাদীনের আশ্চর্য চেরাগ। তার এখন দুই লাখ টাকার মোবাইল সেট ও দামি ল্যাপটপ, চলাফেরা করেন চার লাখ টাকার মোটরসাইকেলে আর গ্রামে করেছেন দৃষ্টি জুড়ানো ফ্ল্যাট বাড়ি। কিছুদিন আগেও যাদের নুন আন্তে পান্তা ফুরাতো তাদের এমন উত্থানে হতভম্ব এলাকার মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একজন বলেন, অনলাইনে সহজেই এখন এই খেলাগুলো খেলা যায়। জুয়ার ডিলারের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট করতে হয়। পরে ডিলারের মাধ্যমেই টাকা তোলা যায় ও খেলায় টাকা লাগানো হয়। অনলাইন জুয়া খেলার অনেক সাইট আছে। অ্যাকাউন্ট করে মোবাইল ব্যাংকিংয়ে মাধ্যমে টাকা নিয়ে খেলায় টাকা লাগাতে হয়। লাভ হলে আবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা তুলতে হয়। তবে এ খেলায় যারা ডিলার তারাই লাভবান হয়। সাধারণ যারা খেলে তারা প্রথমে লাভের লোভে পরে সর্বস্বান্ত হয়।

এই এলাকায় যারা ডিলার রয়েছেন তারা এখন সবাই লাখোপতি। তারা আইনের ধরাছোঁয়ার বাইরে। এই এলাকায় অনেক ডিলারের মধ্যে কচুবাড়ি এলাকার সাশলা মাদ্রাসা এলাকার বাদশা, মামুন, সোহেল, কচুবাড়ি দাঙ্গা পাড়া এলাকার বিকাশ রায়, রাসেল, শামিম, রোমানীসহ প্রায় শতাধিক। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি রেকর্ড রুমের বড়বাবু খ্যাত প্রধান উচ্চমান সহকারী সাইফুর রহমান এই খেলার সঙ্গে জড়িত।

গোপনসূত্রে জানা যায়, অনলাইন জুয়াচক্রের ডিলারদের সঙ্গে যোগসাজশ রয়েছে অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের ডিস্ট্রিবিউটর ও সেলস অফিসারদের। দোকান না থেকেও এজেন্ট সিম দেওয়া, দৈনিক ও মাসিক ভাড়া নেওয়া ও ডিলারদের কাছে মাসোহারা নিয়ে থাকেন তারা।

জুয়া খেলে ও ডিলার ছিল এমন আরেকজন জানান, ডিলারদের কাছে অনলাইন ব্যাংকিংয়ের এজেন্ট সিম থাকে। সেই সিম থেকে টাকা লেনদেন হয়। প্রতিদিন এসব সিমে লাখ লাখ টাকা লেনদেন হয়। অনলাইন ব্যাংকিংয়ের যেসব ডিলার রয়েছে তারা এসব কিছু জানে। তাদের কাছে এসব এজেন্ট সিম ভাড়া হিসেবে নিয়ে চালায় জুয়ার ডিলাররা। টাকা লেনদেন হলে ডিলারের লাভ হয়। তবে সাধারণ জুয়া খেলোয়ার লাভ করতে পারে না। প্রথমে খেলায় লাভের লোভ দেখানো হয়। সেই লোভে পরেই জুয়া খেলোয়াড়রা ঝাঁপিয়ে পড়ে। আর মোবাইল দিয়ে খেলতে হয় তাই যেখানে ইচ্ছা খেলা যায়।

সদর উপজেলা বোর্ড অফিস এলাকার নুর ইসলাম বলেন, আমাদের এলাকার কম বেশি অনেকেই এই খেলার সঙ্গে জড়িত। সন্ধ্যার পরে যেখানে সেখানে কয়েকজন বসে এই জুয়া খেলার আসর বসায়। তবে তারা মোবাইলে খেলে সে জন্য কেউ তাদের ধরতে পারে না। এই এলাকার অনেকেই আজ সর্বস্বান্ত হয়েছে। প্রশাসনও তেমন প্রদক্ষেপ না নেওয়ায় দিন দিন জুয়া খেলা বৃদ্ধি পাচ্ছে। যারা ডিলার রয়েছে তারা তো হঠাৎ আলাদিনের চেরাগ পাওয়ার মতোই অবস্থা। তবে দ্রুত ব্যবস্থা না নিলে মানুষ আরও বেশি ধ্বংস হয়ে যাবে।

ওই এলাকার মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী রশিদুল ইসলাম বলেন, আমাদের এখানে বড় ব্যবসা না থাকায় তেমন লেনদেন হয় না। তবে যে এজেন্ট সিমগুলো অনলাইন জুয়ায় ব্যবহার হয় সেগুলোতে দিনে লাখ টাকা লেনদেন হয়। তাই এই বিকাশ, নগদ ডিলাররা এজেন্ট সিমগুলো অনলাইন জুয়ার ডিলারদের না দিলে তারা সেভাবে লেনদেন করে খেলা পরিচালনা করতে পারবে না।

হেমন্তের মা যাত্রী রাণী সেন জানান, এলাকার অনলাইন জুয়াচক্রের অন্যতম ডিলার হেমন্ত সেন। তার মাধ্যমেই বিস্তার হয়েছে এ সর্বনাশী নেশা। নগদ ও বিকাশের এজেন্ট সিম ব্যবহার করে লাখ লাখ টাকার মালিক হেমন্ত। তবে আগে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত থাকলেও এখন অনলাইন খেলেন না।

অনলাইন জুয়ায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ব্যবহার হয় এমন অভিযোগে অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের জেলার ডিস্ট্রিবিউটর ও কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফায় কথা বলার চেষ্টা করলেও প্রধান দপ্তরের অজুহাতে কথা বলতে রাজি হননি তারা।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, মানুষকে সর্বগ্রাস করে ফেলে জুয়া। অনলাইন জুয়ার তেমন কোনো আইন নেই। সাধারণ জুয়ার আইনে তাদের আটক করতে হয়। সে জন্য অপরাধ অনেক বড় হলেও সহজেই পার পেয়ে যায় অপরাধীরা। এ ছাড়া অনলাইন জুয়া খেলা হয় মোবাইলে। সে জন্য সহজেই জুয়াড়িদের ধরাও যায় না। এ চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন নবাগত পুলিশ সুপার।

Views: 275

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন

মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন

by admin
October 19, 2026
0
4

  রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর: চার মাস ১২ দিন পর নিজ পদে প্রত্যাবর্তন, এমডি পদে ঘন ঘন বদলি নিয়ে খনি সংশ্লিষ্টদের...

দুর্গাপূজা মÐপে দায়িত্বরত অসুস্থ আনসার সদস্যের হাসপাতালে মৃত্যু

দুর্গাপূজা মÐপে দায়িত্বরত অসুস্থ আনসার সদস্যের হাসপাতালে মৃত্যু

by admin
October 19, 2026
0
19

রংপুর ব্যুরো: গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজা মÐপে নিরাপত্তার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভীন বেগম (৪৫) নামে এক নারী...

দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো’র ডিজিটাল নম্বর প্লেট পুনঃ  বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো’র ডিজিটাল নম্বর প্লেট পুনঃ  বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

by admin
October 19, 2026
0
4

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ই...

রংপুরে দ্বিতীয় বিসিক শিল্পনগরী ফাইলবন্দি থাকায় হতাশা নতুন উদ্যোক্তারা

রংপুরে দ্বিতীয় বিসিক শিল্পনগরী ফাইলবন্দি থাকায় হতাশা নতুন উদ্যোক্তারা

by admin
October 19, 2026
0
3

রংপুর ব্যুরো: বিভাগীয় নগরী রংপুরে প্লটের অভাবে শিল্প-কারখানা স্থাপনে পিছিয়ে পড়ছে নতুন উদ্যোক্তারা। এতে করে ক্ষুদ্র ও কুটিরশিল্পের কাক্সিক্ষত বিকাশও...

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

by admin
October 19, 2026
0
7

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ – গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৬ ও শাওমি টিভি...

ডোমারে ড্রেন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

ডোমারে ড্রেন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

by admin
October 19, 2026
0
1

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌরসভায় ১৪কোটি টাকা ব্যায়ে ৫টি প্যাকেজের মাধ্যমে ড্রেন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার October 19, 2026
  • প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের October 19, 2026
  • ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী October 19, 2026
  • মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা October 19, 2026
  • সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি October 19, 2026
  • তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী October 19, 2026
  • বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির October 19, 2026
  • সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার October 19, 2026
  • বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে October 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ১০হাজার টাকা জরিমানা October 19, 2026
  • বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প October 19, 2026
  • মানুষের জীবনের চেয়ে ব্যবসার মুনাফা বড় হতে পারে না October 19, 2026
  • হ্যামট্রামিকের মেয়র নির্বাচনে ১২ ভোটে এগিয়ে মুহিত মাহমুদ October 19, 2026
  • আল্লাহর ওপর ভরসা, জীবনের প্রতি কৃতজ্ঞতা-প্রতিবেদক: এমডি নাসির October 19, 2026
  • শিক্ষা সংকট ও দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ১২০০ October 19, 2026
  • বোনের ফোনে পাওয়া পারিবারিক টেক্সট বার্তার সূত্র ধরে ইলহান ওমরের বাড়িতে অভিযান October 19, 2026
  • রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- October 19, 2026
  • হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন October 19, 2026
  • রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন October 19, 2026
  • একটি ভোট অনেক গুলো স্বপ্ন- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন  October 19, 2026
  • মিরসরাইয়ে ১২ ফুটের অজগর উদ্ধার, ইকোপার্কের বনে অবমুক্ত October 19, 2026
  • হিসাব বিজ্ঞান সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রজত জয়ন্তী October 19, 2026
  • মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন October 19, 2026
  • ফ্যাসিষ্টদের পথ কি জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে : ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী October 19, 2026
  • দুর্গাপূজা মÐপে দায়িত্বরত অসুস্থ আনসার সদস্যের হাসপাতালে মৃত্যু October 19, 2026
  • মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২২ লাখ টাকা October 19, 2026
  • চিনিগুঁড়া ধানে দুর্গাপ্রতিমা, খুলনায় নজর কাড়ছে ব্যতিক্রমী শিল্পকর্ম October 19, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  তিন মাস পর দুয়ার খুলেছে, জেলেদের সামনে নতুন সংকট October 19, 2026
  • বিচারালয়সহ সকল বিভাগের দুঃশাসন হটাও – ইসলামী কল্যাণরাষ্ট্র কায়েম করো : আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন October 19, 2026
  • মিরসরাইয়ে পাঁচ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল হস্তান্তর সনদ দিল বেজা October 19, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      October 19, 2026
      প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

      প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

      October 19, 2026
      ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

      ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

      October 19, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d