Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home রাজনীতি

অনাদরে স্বাধীন দেশে ফিরেছিলেন মওলানা ভাসানী ২২ জানুয়ারী’৭২

দেশের মাটিতে আসেন নাই।

admin by admin
January 22, 2022
in রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।।
১৯৭১’র ১৬ ডিসেম্বর। একসাগরের রক্তের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হলো স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আর লাল-সবুজের পতাকা। পরের বছর ১৯৭২ সালের ১০জানুয়ারি পাকিস্তানে কারাবাস শেষে বাঙালির অবিসংবাদিত এই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। নয় মাসের সশস্ত্র ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে তার দেশে ফিরে আসার মধ্যদিয়েই বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। এই পূর্ণতার মধ্যেও ছিল কিছুটা শূণ্যতা। কারন তখনও স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, প্রবাসী সরকারের উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান তার দেশের মাটিতে আসেন নাই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের ১২ দিন পর যখন ঢাকায় পত্রপত্রিকায় মওলানা ভাসানীকে নিয়ে নানা ধরনের লেখালেখি শুরু হয়েছে, তখন ভারতের সরকার মওলানা ভাসানীকে দেশে ফেরার ব্যবস্থা করেন। তখন তাঁর স্বাস্থ্য বিশেষ ভালো ছিলো না। দিল্লী থেকে দেশে ফেরার আগে তিনি আসাম যান। সেখানে তাঁর পরিচিত জনদের সাথে দেখা করার অনুমতি চেয়েছিলেন ভারত সরকারের কাছে। ভারত সরকার তাতে সম্মত হয়েছিলেন।

২১ জানুয়ারি ১৯৭২ আসামের ফরিগঞ্জে তিনি এক জনসভায় ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ ইতিহাস, পাকিস্তানের বর্বরতা ও ২৩ বছরের শোষণের একটি চিত্র তুলে ধরেছিলেন। ২২ জানুয়ারি মেঘালয় থেকে তিনি ভারত সরকারের একটি জীপে বাংলাদেশের হালুয়াঘাটে পৌঁছেন। তাঁর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর একজন চিকিৎসক ছিলেন। হালুয়াঘাটে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মহান এই জাতীয় নেতা মওলানা ভাসানীকে মামুলি অভ্যর্থনা জানিয়েছিল ময়মনসিংহের জেলা প্রশাসক খসরুজ্জামান চৌধুরী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও তার ভক্তমন্ডলী।

সড়কপথে ক্লান্তশ্রান্ত দেহে ২২ জানুয়ারি ১৯৭২-এ শেষ রাতে মজলুম জননেতা মওলানা ভাসানী পৌঁছেন টাঙ্গাইলে। রাতে সার্কিট হাউসেই রইলেন তিনি। কারণ, মুক্তিযুদ্ধের শুরুতেই পাকিস্তানী সেনারা তাঁর সন্তোষের বাড়িটি পুড়িয়ে দিয়েছিল। পরদিন অর্থাৎ ২৩ জানুয়ারি সকালে মুক্তিবাহিনীর সদস্যরা, স্থানীয় আওয়ামী লীগ, ন্যাপ-সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাঁকে দেখতে সমবেত হন সার্কিট হাউসে। বহুদিন পর পরিচিত মানুষ ও সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় উৎফুল্ল হয়ে উঠেন মজলুম জননেতা। পকেট থেকে ১০ টাকা বের করে একজনকে দিয়ে বললেন, সন্দেশ নিয়ে এসো। ওই ১০ টাকার সাথে আরো টাকা যোগ করে আনা হলো সন্দেশ। সকলকেই মিষ্টিমুখ করালেন তিনি।

দেখতে দেখতে অসংখ্য মানুষ জড় হল, যেন ছোটখাটো জনসমাবেশ। ফুটপাতের এক দোকানের সামনে দাঁড়িয়ে নাতিদীর্ঘ স্বভাবসুলভ ভাষণ দেন তিনি। বহুদিন পর টাঙ্গাইলবাসী শুনতে পায় তাদের পরিচিত কণ্ঠ। আবেগে আপ্লুত হয়ে পড়ে উপস্থিত জনতা। এরপর টাঙ্গাইল থেকে গেলেন সন্তোষের নিজ বাড়িতে। তাঁর পোড়া ভিটেয় গিয়ে ঘুরে ঘুরে দেখলেন সব, কোথায় কি ছিল তা সনাক্ত করলেন। তাঁর যেসব প্রিয় বস্তু খোয়া গেছে সেগুলোর জন্য আপসোস করলেন। তাঁর গভীর অথচ চাপা দীর্ঘনিশ্বাস গোপন থাকলো না উপস্থিত শ্রোতাদের কাছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ : ‘‘দলে দলে হিন্দু-মুসলমান নির্বিশেষে ভক্তারা এসে পা ছুঁয়ে সালাম করতে লাগলো তাদের প্রিয় হুজুর ও পীরবাবাকে। যেন মাটিরই পৃথিবীতে এই সদ্য এসেছেন পথ ভুলে এক মহামানব মাটির মানুষের পরমাত্মীয়। এলাকার কে কোথায় মারা গেছেন, ক্ষতিগ্রস্থ হয়েছে বা কেমন আছে সে খবর নিলেন তিনি। ঘনিষ্ঠ কারো কারো নিহত হবার কথা শুনে তা চোখ অশ্রæসিক্ত ও কণ্ঠ বাকরুদ্ধ হলো।’’

মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত তাঁরই স্বপ্নের ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুরোনো দালানের একটি কক্ষে তাঁর থাকার ব্যবস্থা হয়েছিল। ইতোমধ্যেই যথা পূর্ব খিচুরী রান্না শুরু হয়ে গিয়েছিল সেখানে। কলার পাতায় যার যেমন খুশি খাচ্ছে। সকলের সঙ্গে মওলানা ভাসানীও খেলেন বেশ পরিতৃপ্তি সহকারে। শীতের ছোট দিন, তাড়াতাড়ি সন্ধ্যা এলো, দর্শনার্থীদের ভিড় কমলো কিছু। ঘরের যাবতীয় আসবাবপত্র বিছানা, মলিন কাথা-বালিশ পর্যন্ত ভস্ম করে দিয়েছিল ইয়াহিয়ার ফৌজ। তীব্র শীত পড়েছিল সেদিন। নেতার বিছানাপত্রের ব্যাপারে ভক্তেরা সত্যি সত্যি পুরু করে নাড়া বিছিয়ে তার ওপরে একটি চট দিয়ে বিছানা করে দিলেন তাঁকে। আশপাশের কারো বাড়ি থেকে যোগাড় হয়েছিল একটি জীর্ণ কাঁথা অপেক্ষাকৃত তাড়াতাড়ি সেদিন শুয়ে পড়লেন মওলানা। স্বাধীন দেশে ফিরে এসে মাটির শয্যায় প্রথমবার স্বাধীনভাবে পরম শান্তিতে ঘুমালেন এ মাটির এক উঁচু মানব।

পরদিন অবশ্য তার ভক্তরা একটি লেপ ও একটি তোষক তৈরি করে দেন। স্বাধীন বাংলাদেশে সেদিন এটাই কি প্রাপ্য ছিল মওলানা ভাসানীর? অনেকের প্রশ্ন বিষয়টি তাঁর অনেক রাজনৈতিক বিরোধীকেও বিদ্ধ করে। অথচ ভারতে নজরবন্দি থাকা অবস্থায়ও ইন্দিরা গান্ধীর সরকার তাকে একজন মহান জাতীয় নেতার মর্যাদা, পক্ষন্তরে নিজের দেশে প্রত্যাবর্তন করে তাঁর সহকর্মী ও প্রিয়জনের দ্বারা গঠিত সরকার থেকে পেলেন যেন ভারতে আশ্রয়গ্রহণকারী এক কোটি শরণার্থীর একজন হয়েই ফিরলেন মওলানা ভাসানী।

প্রত্যাবর্তনের দু’দিন পর স্বাধীন দেশে প্রথম সাংবাদিক সাক্ষাৎকারে তিনি দেশবাসীকে আহবান জানান সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেবার। তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যতদিন কাজ করবে এবং দেশের ও জনগণের কল্যাণের জন্য বাস্তব পদক্ষেপ নেবে ততোদিন তিনি সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবেন। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে, অতীতের স্বৈরাচারী সরকারগুলোর মতো তাঁর সরকারেরও পতন অনিবার্য।’’

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, উপমহাদেশের মেহনতি মানুষের কণ্ঠস্বর, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এ অঞ্চলের সকল নির্যাতিত মানুষের অবিসংবাদিত নেতা। উপমহাদেশের বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক ও পাকিস্তানের শোষণের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ও প্রধান প্রবক্তা।

মজলুম জনগণের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য অনুপ্রেররণা যুগিয়েছেন মজলুম জননেতা মওলানা ভাসানী। মওলানা ভাসানী আছেন এবং থাকবেন। যতদিন মেহনতি মানুষের সংগ্রাম চলবে ততদিন মওলানা ভাসানী বেঁচে থাকবেন। মওলানা ভাসানী ক্ষমতায় যাননি বটে, তবে তিনি ছিলেন ক্ষমতার পালাবদলের অনুঘটক। ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট গঠন, ৬৯-এর গণঅভ্যুত্থানসহ সফল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্থপতি।

মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। আর এ কারণেই ১৯৫৬ সালেই পাকিস্তানীদের প্রতি সালাম জানিয়েছেন যার বাস্তব রূপই হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। ক্ষমতায় না গিয়েও কিভাবে দেশ-জাতির কল্যাণ করা যায় মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন তার প্রমাণ বহন করে। তাঁকে শুধুমাত্র মহাত্মা গান্ধীর সাথে তুলনা করা যায়। বাংলাদেশের কৃষক-শ্রমিক, কামার-কুমার, তাঁতি-জেলে চিরকাল স্মরণ রাখবে তাদের এই আপন মানুষটির কথা। তাদের মুক্তির জন্য উৎসর্গীকৃত ছিল যাঁর গোটা জীবন।

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ এবং দরিদ্র জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য মওলানা ভাসানী যে ঐক্যের বাণী রেখে গেছেন তা আজও আমাদের কাছে অবশ্যই স্মরণীয়। মওলানা ভাসানী আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার পতাকা সমুন্নত রাখার দায়িত্বের কথা, বঞ্চিত জনগণের দরিদ্রের অন্ধকার থেকে তুলে এনে সমৃদ্ধির আলোকবৃত্তে প্রতিষ্ঠিত করার কাজের কথা।

পরিশেষে বলতে চাই এই কথাটিই যে, স্বাধীনতার ৫০ বছরের সরকারগুলো তাঁকে তাঁর প্রাপ্য মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় এড়াতে পারে না তার হাতে প্রতিষ্ঠিত আওয়ামী লীগও। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের প্রয়োজনে মওলানা ভাসানীকে ব্যবহার করলেও প্রকৃত অর্থে তাকে তাঁর যথাযোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করার কোন কর্মসূচিই গ্রহণ করেনি। আজ মজলুম জননেতা মওলানা ভাসানীকে যথাযোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করার আহবান জানিয়ে বলতে চাই নিরপেক্ষ চিন্তায় অবশ্যই তিনি রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার অধিকারী।

স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানীকে কেবলমাত্র জাতীয় নেতার গ্যালারিতে বসিয়ে রেখে তাঁর চেয়ে কম অবদানের ও স্বল্প মর্যাদায় জাতীয় নেতাদের বিভিন্ন মর্যাদার আসনে অধিষ্ঠিত করার একপেশে যে কোন আয়োজন সমগ্র জাতিকে হতবাক ও বিস্মিত করেছে, ভবিষ্যতেও করবে। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,উপমহাদেশের অত্যাচারিত ও নির্যাতিত মিহনতি জনগণের নয়নমণি, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করার জন্য সরকারের প্রতি আহবান জানাই।

[লেখক : কলাম লেখক ও রাজনীতিক, মহাসচিব, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও আহ্বায়ক, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন]
gmbhuiyan@gmail.com

Views: 335

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

by admin
October 23, 2026
0
10

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস বেরিয়ে আসতে পারে বলে গুঞ্জন জোরালো...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

by admin
October 23, 2026
0
20

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু, ধর্মীয় প্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন মিরসরাই আসনের সংসদ সদস্য...

চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

by admin
October 22, 2026
0
15

রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২১ অক্টোবর)...

জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিষেধাজ্ঞা বাতিলের দাবি-বাহাউদ্দিন নাছিম

জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিষেধাজ্ঞা বাতিলের দাবি-বাহাউদ্দিন নাছিম

by admin
October 22, 2026
0
48

হাকিকুল ইসলাম খোকন, হেলাল মাহমুদ,বাপসনিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে...

জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট

জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট

by admin
October 21, 2026
0
123

শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ঘরানার ইসলামি সাত দলের জোট গঠনের প্রক্রিয়া। সাত দলের তিন দলই জামায়াতের...

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

by admin
October 21, 2026
0
24

ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল? October 23, 2026
  • ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর October 23, 2026
  • বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ October 23, 2026
  • ইউরোপে ঘড়ির কাটা পেছাচ্ছে এক ঘণ্টা October 23, 2026
  • ঋণ থেকে মুক্তি পেতে জরায়ু কাটছেন ভারতের নারী শ্রমিকেরা October 23, 2026
  • আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী October 23, 2026
  • মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার October 23, 2026
  • নোয়াখালীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও প্রার্থীতা ঘোষণা October 23, 2026
  • কথিত বাংলাদেশ প্রেস ক্লাবের রায়পুর উপজেলার সাইনবোর্ডে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল: দম্পতিকে আটকে মারধর-লুটপাটের অভিযোগে মামলা October 23, 2026
  • রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা October 23, 2026
  • প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী October 23, 2026
  • মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ October 23, 2026
  • শাল্লায় একই পরিবারে তিন প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন পিতামাতা October 23, 2026
  • ভয়েস লাগিয়ে দিবেন স্যার ​প্রবাসীর অনুপস্থিতিতে প্রতারণা ও ব্ল্যাকমেইল: স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারের দাবি October 23, 2026
  • ছেলের বাসায় যাওয়া হলো না মমতাময়ী মায়ের ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু October 23, 2026
  • আমিরাত” মিলিপোল কাতার আন্তর্জাতিক সম্মেলন’এর ১৬তম সংস্করণ। October 23, 2026
  • বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী October 23, 2026
  • ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল October 23, 2026
  • শ্রীপুরে শান্তির বাগ জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন যুবদল নেতা আবু তাহের প্রধান October 23, 2026
  • পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ October 23, 2026
  • গাজীপুরে গাড়িচাপায় এসআইসহ নিহত ২ October 23, 2026
  • চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত October 23, 2026
  • ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১ October 23, 2026
  • অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু October 23, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারিদের ফেলে যাওয়া মাংস-চামড়া-মাথা-পা জব্দ October 23, 2026
  • মোরেলগঞ্জে আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ২৫ লাখ টাকা October 23, 2026
  • দুমকিতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ১: ৯৯৯-এ কলে রক্ষা, থানায় অভিযোগ October 23, 2026
  • জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন October 23, 2026
  • ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস October 23, 2026
  • সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন October 23, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

      জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

      October 23, 2026
      ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর

      ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর

      October 23, 2026
      বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

      বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

      October 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d