Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন করার মত সক্ষমতা এখনো অর্জন করতে পারেনি : জাতীয় সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

admin by admin
September 13, 2025
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter
প্রেস বিজ্ঞপ্তি

আজ ১৩ই সেপ্টেম্বর জাতীয় ঐক্য জোটের উদ্যোগে রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জুলাই সনদের বাস্তবায়ন নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র গঠন শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব আলতাফ হোসাইন মোল্লার সভাপতিত্বে ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান জাতীয় ঐক্য জোটের মুখপাত্র মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন হতে হবে দেশের প্রয়োজনীয় সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পর। যদি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় ঐক্য কমিশনের ঘোষিত জুলাই সনদপত্রে স্বাক্ষর করবে কি না ভেবে দেখবে।

তিনি আরো বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল যদি ঘোষনা করতে তিন দিনের বেশি সময় লাগে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে কত দিন সময় লাগতে পারে। এই সরকার এখনো জাতীয় নির্বাচন করার মত সক্ষমতা তৈরি করতে পারেনি। সরকারকে আগে দেশের প্রয়োজনীয় সংস্কার করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, তারপর জাতীয় নির্বাচনের সিডিউল ঘোষণা করবে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির এডভোকেট হেলাল উদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একতরফা প্রশাসনের নির্বাচন মাগুরা নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। ৭২’র সংবিধান বাতিল করতে হবে। নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। দেশের সংস্কার ছাড়া কোন নির্বাচন হলে জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না।

জাতীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ বলেন, দেশে এখনো জাতীয় নির্বাচনের কোন পরিবেশ তৈরি হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন তার জ্বলন্ত উদাহরণ। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রেজাল্ট যদি তিন দিনেও প্রকাশ করতে অক্ষম হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন করার আশা কিভাবে করে। আগে দেশের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আর এই সংস্কারের জন্য প্রয়োজন সরকারের ভিত্তি সুপ্রিম কোর্টের রেফারেনডম এর মাধ্যমে আপৎকালীন সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম সরকার গঠনের এক মাসের ভিতরে অন্তর্বর্তীকালীন  সরকার ৭২ এর সংবিধান বাতিল করে গণভোটের মাধ্যমে সরকারের ভীত মজবুত করবে ও নতুন সংবিধান প্রণয়ন করে অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি মজবুত করে দেশের সংস্কার করবে। জুলাই আগস্টে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার করবে। দুঃখের বিষয় সরকার সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ভারতীয় আধিপত্যবাদের নতুন দোসর একটি রাজনৈতিক দলের কাছে মাথা নত করে সংস্কার বাদ দিয়ে জাতীয় নির্বাচনের সিডিউল ঘোষণা করেছে ও নামকাওয়াস্তে জুলাই সনদ এর একটি খসড়ার মুলা ঝুলিয়ে ছাত্র-জনতার হৃদয়ের রক্তক্ষরণ করেছে। সরকার কে এই হীন মনমানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। অন্যথায় দেশের জনগণ নতুন করে জাতীয় ঐক্যমতে সরকার গঠন করে জুলাই সনদের বাস্তবায়ন করবে।

জাতীয় সংলাপে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কে এম মোঃ আবু তাহের, দেশ প্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসানুল্লাহ শামীম, গন আজাদী লীগের চেয়ারম্যান মোহাম্মদ আতাউল্লাহ খান, জাতীয় ঐক্য জোটের সমন্বয়কারী বাংলাদেশ ছাত্র জনতা পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারি  সেক্রেটারি জেনারেল আহাম্মদ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ সংস্কার পার্টির নির্বাহী সভাপতি অবসরপ্রাপ্ত মেজর আমিন আহমেদ আফসারী, এম ডি এম অর্গানাইজিং সেক্রেটারি ব্যারিস্টার শহিদুল আজিম, বাংলাদেশ ইসলামী দলের মহাসচিব জাতীয় ঐক্য যতের সমন্বয়কারী হুমায়ুন কবির, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান প্রফেসর সিদ্দিকুর রহমান, সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদ, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, ন্যাপ ভাসানী চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, ইসলামী জনকল্যাণ পার্টির মহাসচিব আনোয়ার হোসেন, জাতীয় ঐক্য জোটের সমন্বয়কারী নাজমুল হক, বাংলাদেশ জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, একামতে ইসলামের প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান বিন নূরী আল কাসেমী, বাংলাদেশ শ্রমজীবী পার্টির চেয়ারম্যান লায়ন আব্দুল কাদের জিলানী, স্বাধীন পার্টি চেয়ারম্যান ডাক্তার সম্রাট শাহ জুয়েল চিশতী, জাতীয় ঐক্য জোটের সমন্বয়কারী দেলোয়ার হোসেন, সমন্বয়কারী বিএনজির চেয়ারম্যান আবু আহাদ নূর সহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ।

জাতীয় ঐক্যজোটের প্রস্তাবিত জুলাই সনদ:
১) জুলাই যোদ্ধাদের কোন রূপ বিচার, শাস্তি, তাদের কাজের জন্য তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যাবে না।
২) জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর কোন বিরুপ মতামত গ্রহণ করা যাবে না।
৩) জুলাই যোদ্ধাদের হত্যাকারীদের বিচার ও গুম ঘরে আটক, শাস্তি দান কারীদের বিচার ছাড়া নির্বাচন হতে পারবে না।
৪) জুলাই সনদের স্বীকৃতি দান না কারীদের নির্বাচনে অংশ গ্রহণ ও রাজনীতি করতে দেওয়া হবে না।
৫) জুলাই সনদ কোন নাগরিকই, সে রাজনীতিবিদ হোক বা প্রশাসনের কেউ হোক বা সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর কেউ হোক, অমান্য করতে পারবেনা।
৬) জুলাই সনদে রাষ্ট্রীয় মুলনীতি বা আদর্শ নির্ধারণ করা হলো। যা ঃ ৯২% মুসলমানদের ধর্ম ইসলাম, ইসলামের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার, ইসলামের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস। সকল ধর্মের ভিত্তি ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল এবং গনতন্ত্র। সকল ধর্ম পালনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
৭) জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকলেরই চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, চিকিৎসা, শিক্ষা ও পারিবারিক ভাতা ইত্যাদির ব্যবস্থা রাষ্ট্র গ্রহন করবে।
৮) শাপলা হত্যাকান্ডের বিচার ও হেফাজতের দাবি সমূহ মানতে হবে।
৯) পিলখানা হত্যাকান্ডের ন্যায্য বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যজোটের দাবি সমূহ:
লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা, ৫ই মে মতিঝিলের শাপলা চত্বর গণহত্যা, জুলাই-আগস্ট এর গণহত্যার বিচার। পুরাতন সংবিধান বাতিল। নতুন সংবিধান প্রণয়ন করে গণভোটের মাধ্যমে জনগণের মেন্ডেড নেওয়া। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া। নির্বাচন কমিশনের সংস্কার। রাজনৈতিক দল নিবন্ধন আইন ১৯৭২ এর ৯০ বি ধারা কালো আইন বাতিল। কালো টাকার মালিক পেশি শক্তি অস্ত্রধারী খুনী সন্ত্রাসী সাবেক দুর্নীতিবাজ আমলাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা। নির্বাচনী ব্যয় পোস্টার সভা সমাবেশ মিছিল নির্বাচনী প্রচারণা, পুলিং এজেন্ট নিয়োগ সংক্রান্ত সকল বিষয় ইত্যাদি সকল ব্যয় নির্বাচন কমিশন কর্তৃক বহন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন সংখ্যা থাকবে ৩০০। কোন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ প্রয়োজন নাই।  ৩০০ আসনে নির্বাচন হতে হবে আনুপাতিক হারে ভোটের মাধ্যমে। নির্বাচনে সকল দলকে সমান সুবিধা দিতে হবে। স্থানীয় নির্বাচনে কোন দলীয় প্রতীক থাকবে না। নির্বাচন কমিশন কর্তৃক লোকবল দিয়ে নির্বাচনের আয়োজন করতে হবে। সরকারি কোন ব্যক্তি রিটার্নিং কর্মকর্তা হতে পারবে না।

Views: 279

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

by admin
October 13, 2026
0
8

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
3

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

by admin
October 13, 2026
0
31

বগুড়া: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে ফেল শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

by admin
October 13, 2026
0
2

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে...

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

by admin
October 13, 2026
0
23

সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। আর ইয়েমেন থেকে এই...

৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি

৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি

by admin
October 13, 2026
0
7

১৩ অক্টোবর-২০২৬ইং ডেমোক্রেটিক লীগ-ডিএল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী সমমনা জোট এবং সাবেক ২০দলীয় জোটের শীর্ষ নেতা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      October 13, 2026
      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      October 13, 2026
      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d