Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে ছক কষছে আ.লীগ

admin by admin
October 14, 2024
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের স্মরণকালের ভয়াবহ পতন ঘটলেও বিন্দুমাত্র অনুশোচনাবোধ নেই দলটির।

উল্টো একের পর এক ইস্যু তৈরি করে দেশকে কিভাবে রাজনৈতিকভাবে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া যায় এবং ঠুনকো বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে ইস্যু বানিয়ে অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা যায়- তারই ছক কষছে দলটির শীর্ষ নেতৃত্ব। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে খোদ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় নেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্র থেকে শুরু করে প্রায় সব পর্যায়ের নেতা-মন্ত্রী ও এমপিরা আত্মগোপনে রয়েছেন। এদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হলেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখনো সক্রিয় রয়েছেন।

 

আওয়ামী লীগের শীর্ষ নেতারা রাজনৈতিক কর্মকাণ্ডে প্রকাশ্যে না এলেও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেকেই ভেতরে ভেতরে সক্রিয় ভূমিকা পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পালিয়ে বিদেশে গেলেও দেশের অভ্যন্তরে থাকা বাছাইকৃত কিছু নেতা-কর্মীর সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন। ওই নির্দেশনার আলোকে বিভিন্ন ইস্যু নিয়ে সাইবার যোদ্ধারা অনলাইন-অফলাইনে হুমড়ি খেয়ে পড়ছেন।

দুর্গা পূজা উপলক্ষে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের একটি পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে দুটি গান পরিবেশন করেন। পূজা উদযাপন পরিষদের যুগ্মসম্পাদক সজল দত্তের আমন্ত্রণেই তারা গান পরিবেশন করলেও আওয়ামী লীগের সাইবার যোদ্ধারা সামাজিক যোগাযোগ মাধ্যমে রং চং লাগিয়ে তুলে ধরলে এটা নিয়ে দেশব্যাপী ব্যাপক বিতর্ক শুরু হয়। রীতিমতো ফেসবুকে একটি মল্লযুদ্ধ শুরু হয়। চাপের মুখে দুজনকে গ্রেফতারও করা হয়।

তাতীবাজারসহ কয়েকটি পূজামণ্ডপে হামলার ঘটনা ও পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশনের বিষয়টি সাম্প্রদায়িক সম্প্রীতির মূলে আঘাত হিসেবে দেখানোর জন্য উঠেপড়ে লেগেছে আওয়ামী লীগ। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কেও আওয়ামী লীগ দেখাতে চায়- এ দেশের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায় ও সনাতনী ধর্মাবলম্বীরা ভালো নেই।

 

জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিত্যপণ্যের বাজারের চিত্র খারাপ অবস্থায় থাকলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হিসেবে উল্লেখ করে দলটির সাইবার যোদ্ধাদের ফেসবুক ভেরিফাইড পেজে নিয়মিতই জোরালোভাবে প্রচারণা চলছে। দলটির সাইবার যোদ্ধারাও সেটা প্রতিষ্ঠিত করার জন্য জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

যদিও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হলেও দলটির নেতা-কর্মীরা তা এড়িয়ে যেতে চাইছেন। নিত্যপণ্যের বাজার চড়ার বিষয়টি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ইস্যু বানিয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে চায় এবং সরকারের বিরুদ্ধে সাধারণ জনগণকে ক্ষেপিয়ে তুলতে চায়।

গত ৫ আগস্টের পর গ্রাম পুলিশের আন্দোলন, আনসারদের আন্দোলন, পোশাক শ্রমিকদের অসন্তোষ, সরকারি-বেসরকারি চাকুরিজীবীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত আন্দোলন করে যাচ্ছেন। এখনো দেশের বিভিন্ন গ্রাম-পাড়া মহল্লায় নানা ইস্যুতে সংঘাত সংঘর্ষ লেগে আছে। এসবের পছনে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কলকাঠি নাড়ছেন বলে সূত্র জানিয়েছে।

এ ছাড়াও ছাত্র-জনতার ওপর চিহ্নিত হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হলেও আওয়ামী লীগ ঢালাওভাবে গ্রেফতারের অভিযোগ তুলছে।

 

গত ৫ আগস্টের পর ১৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত হন ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী শামীম মোল্যা এবং চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত হন তোফাজ্জল হোসেন। ওই দুটি ঘটনাকে ‘মব জাস্টিসের’ ধুয়া তুলে সারা দেশের শিক্ষাঙ্গনগুলোর শিক্ষার্থীদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা করা হয়। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার সাথে জড়িত ছিলেন ফজলুল হক মুসলিম হলের একাধিক ছাত্রলীগ নেতা।

পুলিশ ও আমলা প্রশাসনে এখনো চারটি স্তরে আওয়ামী লীগ আমলের নিয়োগকৃত কর্মকর্তারা রয়েছেন। আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে থাকলেও অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে তাদের দোসর ওই আমলা ও পুলিশ প্রশাসনে এখনো তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

দলটির নেতারা মনে করছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, গণগ্রেফতার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ইস্যুভিত্তিক বিভিন্ন ঘটনা জোরালোভাবে তুলে ধরতে পারলে এর মাধ্যমে দেশে জনঅসেন্তাষ তৈরি হলে অন্তর্বর্তী সরকার প্রচণ্ড চাপের মুখে থাকবে। এর মাধ্যমে দেশে রাজনৈতিক অস্থিরতাও সৃষ্টি হবে। তখন সাধারণ মানুষের মুখে মুখে আওয়ামী লীগ সরকারের আমলের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ ইতিবাচক দিকগুলো উচ্চারিত হবে।

এই সুযোগে ধীরে ধীরে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হবে। এমনকি রাষ্ট্র পরিচালনায় অতীতে যে দক্ষতার পরিচয় দিয়েছে তাতে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পুনর্বিবেচনার জন্য দেশের মানুষই কথা বলা শুরু করবে।

 

এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, গত ৫ আগস্টের পর দেশে কয়েকটি ইস্যু তৈরি হয়েছে। যেগুলো রং চং লাগিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে সামনে নিয়ে আসা হয়েছে এবং এর মাধ্যমে একটি সেনসেশন তৈরি করার চেষ্টা করা হয়েছে। এসব করার মাধ্যমে দেশে একটি হই চই ফেলে দেয়ার চেষ্টা রয়েছে যাতে অন্তর্বর্তী সরকার চাপে থাকে, কোনো কাজ সরকার সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে যাতে করতে না পারে।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যে দলটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের দীর্ঘদিনের শাসনের পতন ঘটেছে মূলত তারাই প্রতিহিংসাবশত এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের উদ্দেশ্য জনঅসন্তোষ তৈরি করে সাধারণ জনগণকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা। এ দেশের কিছু লোকজন তো এখনো চায় আগের কর্তৃত্ববাদী রিজিম ফিরে আসুক।

এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুম বলেন, একের পর এক ইস্যু তৈরি করা হচ্ছে মূলত অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য। সরকার যাতে সুষ্ঠুভাবে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে না পারে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তাদের ষড়যন্ত্র থেমে নেই।

তিনি বলেন, তা ছাড়া দীর্ঘদিন শাসন করা আওয়ামী লীগের অধিকাংশই এখনো বিশ্বাস করে- তারা আবার যেকোনো সময় ক্ষমতায় চলে আসবে। এজন্য তারা নানা উসকানিতে পা রাখছে। কিন্তু এটা যে সম্ভব নয়, তারা এটাও বিশ্বাস করতে চায় না।

Post Views: 186

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
6

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
10

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
6

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
19

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      September 20, 2026
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d