রংপুর বিভাগীয় প্রতিনিধি: সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যেও রংপুর মহানগরীতে গতকাল
বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকে মাঠে নেই বিএনপি। হরতাল-অবরোধে আন্তঃজেলা বাস চলাচল
স্বাভাবিক ছিল। এছাড়া অফিস, আদালত ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রমও চলেছে।
গত ২২ নভেম্বর বুধবার সকাল থেকে রংপুরে হরতাল সমর্থনে কোথাও পিকেটিং বা মিছিলের তথ্য
পাওয়া যায়নি। জেলা বিএনপির কার্যালয়ও ছিল তালাবন্ধ। আন্তঃজেলা বাসসহ ছোট যানবাহন চলাচল
করছে। রংপুর রেলস্টেশনে ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক। হরতাল ও অবরোধে যেকোনো ধরনের অপ্রীতিকর
ঘটনা এড়াতে রংপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর পাশাপাশি সড়ক, মহাসড়কে টহল জোরদার
করেছে পুলিশ। সারাদেশে ষষ্ঠ দফায় বিএনপির অবরোধ চলাকালে রংপুর শহরে হরতাল ডেকেছে
বিএনপি। শহরের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্ন না হয়, সেদিকে খেয়াল লক্ষ্য রাখছে
পুলিশ। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, হরতালে
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়।
হরতালে কেউ যেন নাশকতার পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। উল্লেখ্য, বিএনপির যুগ্ম-মহাসচিব
হাবিব উন নবী সোহেল খানসহ রংপুরের ৫ নেতাকে সাজা দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার রংপুর
মহানগর এলাকায় হরতালের ঘোষণা দেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম
মিজু।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








