আল আমিন মন্ডল (বগুড়) ঃ ২২শে নভেম্বর বুধবার অবরোধের সমর্থনে ১মদিনে বাংলাদেশ
জামায়াতে ইসলাম গাবতলী উপজেলা শাখার উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিল শেষে ২নং
রেলগেট এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত
নেতা আলহাজ¦ মাওলানা আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, মোশারফ হোসেন,
ওয়াহেদ আলী, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, আনিছার রহমান, ছাদেকুল
ইসলাম, রফিকুল ইসনলাম, আব্দুল জলিল প্রমূখ।








