দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের ১২৪ টিসিবির ডিলারশীপ নয়াবন করতে পারছেন না
অবৈধ পন্থায় টিসিবির ডিলারশীপ অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার টিসিবির ডিলাররা।
গতকাল শনিবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তারা। এসময় তারা অনতিবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারসহ দেশব্যাপী পুরাতন ডিলারদের ডিলারশীপ নবায়নের সিদ্ধান্ত গ্রহণ পূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করার আবেদন জানান। নয়তো আগামী দিনে দেশব্যাপী মানববন্ধনসহ সচিবালয় ঘেরাও এবং কঠোর কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন টিসিবির ডিলার মোস্তাকিম সরকার। এসময় টিসিবির ডিলার জাহাঙ্গীর আলম, আহসানুল হক হাসান, আরমান ওয়ালিদ, মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, হঠাৎ করেই গত ০১ জুন প্রকাশিত টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা (সংশোধিত) ২০২৫ এর বিজ্ঞপ্তির ৬নং কলামে ‘ঝ’ দফার (ওওও) নং উপদফায় উল্লেখ করা হয়েছে যে, ডিলার নিয়োগের সংশোধিত গাইড লাইন ২০২১ অনুসারে এর আলোকে নিয়োগপ্রাপ্ত ২০২৬ সালের জুন পর্যন্ত নবায়নযোগ্য ডিলারদের ডিলারশীপ নবায়ন করা হবে না।
আমরা বৈধ প্রক্রিয়ায় ডিলারশীপ নবায়নের নির্দিষ্ট মেয়াদের মধ্যে নবায়নের আবেদন করেছি। ইতিমধ্যে সকল ডিলারগণের আবেদন একাধিকবার যাচাই-বাছাই নবায়নের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। শুধুমাত্র নিয়োগ প্রদানের প্রক্রিয়া চলমান অবস্থায় রয়েছে। কিন্তু নবায়নযোগ্য ডিলারদের ডিলারশীপ নবায়ন করা হবে না মর্মে যে হঠকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে এতে করে দিনাজপুর জেলার ৭২ জন, ঠাকুরগাঁও জেলার ৪২ জন এবং পঞ্চগড় জেলার ১০ জন তাদের টিসিবির ডিলারশীপ নবায়ন করতে পারছি না।
আমরা ২০২১ সালে নিয়োগ প্রাপ্তির পর থেকে এখন পর্যন্ত ডিলারশীপের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছি। সেক্ষেত্রে কোনো ডিলার কোনো প্রকার শর্ত ভঙ্গ করলে কিংবা বে-আইনী কোনো কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট থাকলে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণের এখতিয়ার রাখেন। কিন্তু নবায়নের আবেদন ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্নে পর গত ০১ জুন তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের বেআইনী প্রক্রিয়ায় এই ডিলারশীপ বাতিলের সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারসহ দেশব্যাপী পুরাতন ডিলারদের ডিলারশীপ নবায়নের সিদ্ধান্ত গ্রহণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। নতুবা আগামী দিনে দেশব্যাপী মানববন্ধনসহ সচিবালয় ঘেরাও এবং কঠোর কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে দিনাজপুরের বিরামপুর সফর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল। ১৯ অক্টোবর সোমবার বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন টাটকপুর ঢিপি এলাকায় কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন-বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটন, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক ও গনমাধ্যম কর্মীগন। ক্যাপশন : সম্ভাব্য স্থান পরিদর্শন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল।








