রকিবুল ইসলাম রুবেল, অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে হত দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে মিডল্যান্ড ব্যাংক নওয়াপাড়া শাখার পক্ষ থেকে শতাধিক মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, মিডল্যান্ড ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর আহমেদ, ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম প্রমুখ ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







