Sunday, November 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

অর্থনীতি বাধাগ্রস্তের শঙ্কা রাজনীতি না করেও আসামি হচ্ছেন ব্যবসায়ীরা

admin by admin
September 13, 2024
in অপরাধ, আইন/আদালত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে একের পর এক মামলা হচ্ছে। এসব মামলায় এমন কিছু ব্যবসায়ীদের আসামি করা হচ্ছে যাদের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। যা নিয়ে এরই মধ্যে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ উঠেছে, চাঁদা, ব্যবসার নিয়ন্ত্রণ না পাওয়া এবং অনৈতিক সুবিধার জন্যই ব্যবসায়ীদের বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এজন্য বাঁধাগ্রস্ত হতে পারে দেশের অর্থনীতির চালিকা শক্তি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় অর্ধশত ব্যবসায়ীর নামে দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে। যেসব অভিযোগে মামলাগুলো দায়ের হয়েছে সেগুলো সম্পর্কে কোনো তথ্য প্রমাণও পাওয়া যায়নি। ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জেই এমন পাঁচটি মামলার সন্ধান মিলেছে। যাতে আসামি করা হয়েছে অন্তত সাতজন ব্যবসায়ীকে। এর মধ্যে আড়াইহাজার থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় আসামি করা হয়েছে দেশের বৃহৎ রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফকির গ্রুপের তিনজনকে। একই মামলায় আসামি করা হয় ঢাকার বাইরের একজন পরিবহন ব্যবসায়ীকেও।

 

যাদের নামে মামলা হয়েছে তাঁরা হলেন, ফকির নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামান ও উপব্যবস্থাপনা পরিচালক ফকির মাশরিকুজ্জামান নিয়াজ এবং ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ। মামলা দুটির এজাহারের বর্ণনা প্রায় একই। দুই এজাহারেই এসব ব্যবসায়ীর নামের ক্রমিকও একই।

বিশ্বস্ত একটি সূত্র বলছে, মামলায় কারা আসামি হবেন আর কারা হবেন না এটা ঠিক করে দেন সংশ্লিষ্ট এলাকার বিএনপি বা দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। আবার কোথাও কোথাও পরিচিত নেতাকে ব্যবহার করে স্বার্থান্বেষী ব্যক্তিরাও তাদের প্রতিপক্ষকে মামলায় ফাঁসাচ্ছেন বলে অভিযোগ আছে।

খোঁজ নিয়ে জানা যায়, ফকির গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০ হাজারের মতো কর্মী রয়েছেন। তাঁদের তৈরি পোশাক কারখানার ঝুটসহ বিভিন্ন পরিত্যক্ত মালামালের ব্যবসা করে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এটি আগে স্থানীয় আওয়ামী লীগের নেতারা নিয়ন্ত্রণ করতেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির একাধিক পক্ষ এ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সক্রিয় হয়। একপর্যায়ে আড়াইহাজার এলাকায় প্রভাবশালী বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন নেতা বড় অঙ্কের অর্থ দাবি করে বলেও অভিযোগ আছে।

 

এ বিষয়ে ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ বলেন, ‘আমরা ব্যবসায়ী। আমাদের পরিবার কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন ও হয়রানি করার উদ্দেশ্যে আমাদের হত্যা মামলায় আসামি করা হয়েছে। আরও মামলায় জড়ানোর হুমকি–ধমকি দেওয়া হচ্ছে।’

মামলা দুটির মধ্যে একটি হলো বিএনপির কর্মী সফিকুল ইসলাম হত্যা মামলা। তাঁকে গত ১৯ জুলাই কুপিয়ে হত্যা করা হয়। তাঁর স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে ২১ আগস্ট আড়াইহাজার থানায় মামলা করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। সেখানে ১০ থেকে ১৩ নম্বর ক্রমিকে এই চার ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়। মামলায় এসব ব্যবসায়ীর নাম কে বা কারা দিয়েছেন, সেটা স্বীকার করেননি তাছলিমা আক্তার। তাঁর দাবি, জেনেবুঝেই মামলা করেছেন তিনি।

আড়াইহাজার থানার অপর আরেকটি মামলাটির খোঁজ নিতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়াকে হত্যার অভিযোগ এনে ২২ আগস্ট মামলাটি করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এতে বলা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সচেতন নাগরিক হিসেবে অংশ নেন বাবুল। সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে বাবুল মিয়াকে কালীবাড়ি বাজার থেকে উঠিয়ে নিয়ে দুপ্তারা ঈদগাহ মাঠে হত্যা করা হয়। অথচ বাবুলের মৃত্যুসনদ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি মারা গেছেন ৩ জুন। তাঁর মৃত্যুতে বিএনপির মহাসচিব তখন শোকবার্তাও পাঠিয়েছিলেন।

 

কেবল এখানেই শেষ নয়, ৩ জুন ৪৯ বছর বয়সী বাবুলের মৃত্যু হয়েছে বলে মৃত্যুসনদ প্রদান করেছে রূপগঞ্জের ভুলতায় এলাকায় অবস্থিত ডিকেএমসি হাসপাতাল লিমিটেড। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সাজানো মামলা করতে রাজি হয়নি বাবুলের পরিবার। এ কারণে পরিবারটির কাউকে মামলায় সাক্ষীও করা হয়নি। এ বিষয়ে বাবুল মিয়ার স্ত্রীর সাথে কথা বলা যায়নি। তবে বাবুলের বড় ভাই আবদুল বাতেনের স্ত্রী নাসিমা জাফরিন জানান, তাঁর দেবরের হত্যার সঙ্গে জড়িত আছেন ১০ থেকে ১১ জন। কিন্তু মামলায় যাঁরা জড়িত নন, এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। তাঁরা প্রকৃত অপরাধীদের বিচার চান।

তবে বাবুল হত্যা মামলার বাদী বিএনপির নেতা নুরুল আমিন জানিয়েছেন, দলের সিদ্ধান্তে মামলাটি করা হয়েছে। বাবুলের মৃত্যু হয়েছে ৩ জুন। মামলায় বলা হয়েছে ৪ আগস্ট এর কারণ জানতে চাইলে তিনি বলেন, কোনো ভুলভ্রান্তি থেকে থাকলে সেটা দেখতে হবে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এহসান উল্লাহ বলেন, থানায় অভিযোগ নিয়ে আসায় এজাহার গ্রহণ করা হয়েছে। নিরপরাধ কেউ থেকে থাকলে সেটি তদন্তে বেরিয়ে আসবে।

এই দুই মামলা ছাড়াও ৫ আগস্ট হাফেজ সোলাইমান নিহত হওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা মামলায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি আরএস নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএর সহসভাপতি মোরর্শেদ সারোয়ারকেও আসামি করা হয়।

 

এ বিষয়ে মোরশেদ সারোয়ার জানান, ‘আমি কখনো রাজনীতিতে জড়িত ছিলাম না। কী কারণে আমাকে এই হত্যা মামলায় জড়ানো হলো, তা বুঝতে পারছি না।’ একইভাবে ফতুল্লা থানার আরেকটি মামলায় আসামি করা হয়েছে ভুঁইগড়ের এসবি স্টাইল লিমিটেডের চেয়ারম্যান মো. শাহজাহানকে। তিনিও একই কথা বলেন।

অন্যদিকে এক বছর আগের একটি মারপিটের ঘটনায় ২৭ আগস্ট নাজমুল ইসলাম রনি নামের একজনসহ আওয়ামী লীগের ১৯৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ভাই ভাই স্পিনিং মিলের মালিক লাক মিয়াও আসামি। এ ছাড়া ১৯ জুলাই বাড্ডায় তৌফিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় মামলা হয় ২১ আগস্ট। বাড্ডা থানার এ মামলায় ১১৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এর মধ্যে রাজউকের প্রধান নগর–পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম ও উত্তরার ব্যবসায়ী শেখ মো. রুহুল আমিনের নামও রয়েছে। তাঁদের আসামি করার নেপথ্যে রয়েছেন সোনা চোরাচালান ও রাজউকের প্লট জালিয়াতির ঘটনায় আলোচিত হওয়া এক ব্যক্তি।

ব্যবসায়ীদের নামে একের পর এক মামলার বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর দেশে একধরনের সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতিশোধমূলক বা উদ্দেশ্যমূলকভাবে ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন মামলা হলে সেটাও অপরাধ। এটি ছাত্র–জনতার নতুন বাংলাদেশের স্বপ্নের সঙ্গে যায় না। এ মামলাগুলোর ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করতে হবে। সূত্র: প্রথম আলো

Views: 260

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র

সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র

by admin
November 15, 2026
0
5

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের...

প্রকৌশলীর টাকা নেওয়ার ভিডিও ভাইরাল! দাবি ব্যাংকে জমা দিয়েছি’

প্রকৌশলীর টাকা নেওয়ার ভিডিও ভাইরাল! দাবি ব্যাংকে জমা দিয়েছি’

by admin
November 15, 2026
0
5

লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক...

রায়পুরের সন্তান মোহাম্মদ মোরশেদ আলমের দুদকের মহাপরিচালক

রায়পুরের সন্তান মোহাম্মদ মোরশেদ আলমের দুদকের মহাপরিচালক

by admin
November 15, 2026
0
6

পরিচালক থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের...

হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী

হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী

by admin
November 14, 2026
0
3

পলাতক শেখ হাসিনাকে ফেরাতে সরকার সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বাকি সিদ্ধান্ত ভারত সরকারের...

পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত

by admin
November 13, 2026
0
30

যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দীর্ঘদিন যাবত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯

by admin
November 13, 2026
0
12

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে জোরারগঞ্জ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মিছিল, জ্বালাও-পোড়াও কিংবা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার যে ধারণা প্রচার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি November 15, 2026
  • জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত November 15, 2026
  • মোরেলগঞ্জের হোগলাপাশায় ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী November 15, 2026
  • সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র November 15, 2026
  • মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় November 15, 2026
  • মিছিল, জ্বালাও-পোড়াও কিংবা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার যে ধারণা প্রচার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি November 15, 2026
  • বেলাল খানের মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘আঁধার রাতের ছায়া’ November 15, 2026
  • প্রকৌশলীর টাকা নেওয়ার ভিডিও ভাইরাল! দাবি ব্যাংকে জমা দিয়েছি’ November 15, 2026
  • পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি November 15, 2026
  • রায়পুরের সন্তান মোহাম্মদ মোরশেদ আলমের দুদকের মহাপরিচালক November 15, 2026
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী November 14, 2026
  • দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত November 14, 2026
  • বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি কবির হোসেন ভূঁইয়া November 14, 2026
  • বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন November 14, 2026
  • চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত November 14, 2026
  • ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা: মামলা করায় বৃদ্ধের দাফনে বাধা November 14, 2026
  • হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী November 14, 2026
  • কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত November 14, 2026
  • সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক November 14, 2026
  • চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার November 13, 2026
  • ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। November 13, 2026
  • আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। November 13, 2026
  • শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি November 13, 2026
  • শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ November 13, 2026
  • পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক November 13, 2026
  • নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার November 13, 2026
  • খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা November 13, 2026
  • নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 13, 2026
  • গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ November 13, 2026
  • পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত November 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মিছিল, জ্বালাও-পোড়াও কিংবা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার যে ধারণা প্রচার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

      মিছিল, জ্বালাও-পোড়াও কিংবা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার যে ধারণা প্রচার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

      November 15, 2026
      জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

      জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

      November 15, 2026
      মোরেলগঞ্জের হোগলাপাশায় ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী

      মোরেলগঞ্জের হোগলাপাশায় ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী

      November 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d