লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর খাদ্য গুদামের আভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (২ডিসেম্বর) এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, মিল মালিক সমিতির সভাপতি মিস্টার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২৪/২৫ অর্থ বছরে ২৬শত ৫৬ মেট্রিক টন চাল ও ৭শত ৩৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষকের নিকট থেকে ধান ও চুক্তি ভিত্তিক ১৮টি মিল মালিক চাল সরবরাহ করবেন।
প্রতি কেজি ধানের সরকারি ৩৩ টাকা ও চালের সরকারি ৪৭ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে। ২৮ ফেব্রয়ারি পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে।
ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী
হুথিদের একের পর এক হামলার ঘটনায় ঢাকা থেকে সৌদি আরব রুটে ১১৮টি ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। এর মধ্যে ৫২টি...







