রংপুর বিভাগীয় প্রতিনিধি: অস্তিত্ব সংকটে পড়েই খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ ৩০ মে শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠে পথসভায় তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, সমস্যার জায়গা খুঁজে বের করা সমাধানের অর্ধেক পথ পাড়ি দেওয়ার সমান। এ অভ্যুত্থানে যদি শুধুমাত্র ছাত্ররা রাজপথে নামতো তা হলে কখনোই অভ্যুত্থান সম্ভব হত না। সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্ব সংকটে পড়ে দেশ ছেড়ে পালিয়েছে। সাধারণ মানুষ যখন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটাকে প্রতিরোধ ক্ষমতা আর কারও থাকে না। তিনি বলেন, আমরা যদি রাজনৈতিক পরিবর্তন করতে চাই সবার আগে গোবিন্দগঞ্জের মানুষের ভাগ্যেও পরিবর্তন করতে সবার আগে এই কথা গুলো বলতে হবে। আমরা আমাদের জায়গা থেকে কিছু কথা ¯পষ্ট করে জানিয়ে দেই আপনারা যদি ক্ষমতার সাথে আপস করেন তা হলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয় । পথ সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ প্রমুখ। পরে গাইবান্ধা , বোনারপাড়া ,ফুলছড়িসহ কয়েকটি পথ সভায় বক্তব্য রাখেন তিনি ।
নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক...







