Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home চাকরি

আউটসোর্সিং নিয়োগ আদতে পকেটসোর্সিং হিসেবে আখ্যায়িত : মনিরুজ্জামান মনির

admin by admin
July 13, 2023
in চাকরি, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter
২০ মাসেও রেলওয়ের নিয়োগ বিধিমালা সংশোধন হয়নি
আউটসোর্সিং নিয়োগ আদতে পকেটসোর্সিং হিসেবে আখ্যায়িত : মনিরুজ্জামান মনির

গত ২২শে নভেম্বর ২০২০ রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ অনুমোদিত হয়। নিয়োগ বিধিমালা ২০২০ অনুমোদনের পর হইতে রেলওয়ের সকল ট্রেড ইউনিয়ন ও রেলওয়ে পোষ্য সোসাইটি কর্মচারী বান্ধব নিয়োগ বিধিমালার দাবিতে আন্দোলন—সংগ্রাম—প্রতিবাদ এবং ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে রেলওয়ে পোষ্য সোসাইটির স্মারকলিপি পেশ করার ফলে ২৭শে ডিসেম্বর ২০২১ তারিখে নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কে আহ্বায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। উক্ত কমিটি গঠিত হওয়ার ফলে রেলওয়ের কর্মচারী ও পোষ্যদের মনে আশার সঞ্চার হয়। আমরা আশা করেছিলাম দ্রুততম সময়ে মধ্যে নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন করা হবে। কিন্তু প্রায় ২০ মাস অতিক্রান্ত হওয়ার পরও নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনের কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি। উপরন্তু নিয়োগ বিধিমালা সংশোধনের কার্যক্রম বন্ধ রেখেই একদিকে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের চেষ্টা অপরদিকে নব নিয়োগের জন্য বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান, পরীক্ষা গ্রহণ, ফলাফল ঘোষণা ও যোগদান অব্যাহত থাকলেও ত্রুটিপূর্ণ নিয়োগ বিধিমালা সংশোধনের কার্যক্রম হিমাগারে ফেলে রেখেছে। এমনকি গত ১৩ অক্টোবর ২০২২ আউটসোর্সিং—এ জনবল নিয়োগের জন্য ৪ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। অথচ নিয়োগ বিধিমালা সংশোধন করে আউটসোর্সিং নামের দাসত্ব প্রথা বাতিলে রেলওয়ের শ্রমিক—কর্মচারী ও পোষ্যরা আন্দোলন করে আসছে। অথচ যথাসময়ে নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন করা হলে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের কোন প্রয়োজন ছিল না। এর জন্য বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ে কিছু অসাধু কর্মকর্তাদের দায় বেশি হলেও রেলের বিভিন্ন ট্রেড ইউনিয়নের দায়ও কম নয়। ঐক্যবদ্ধ ভাবে তীব্র আন্দোলন গড়ে তোলা হলে এ পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ হলে রেলের কর্মকর্তারা যেমন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার সুযোগ পাবে তেমনি অনেক ট্রেড ইউনিয়নের নেতারাও নিজেদের পকেট ভারী করার উদ্দেশ্যে এই অসাধু কর্মকর্তাদের হয়ে কাজ করছেন।

এতদিন জনবল সংকট সামাল দিতে তাই টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট (টিএলআর) পদ্ধতিতে অস্থায়ী কর্মচারী দিয়ে দৈনন্দিন সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ রেলওয়ে। বর্তমানে দৈনিক মজুরি ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত বৃহৎ পরিবহন সেবা সংস্থাটির বিভিন্ন দপ্তরে কাজ করছেন প্রায় সাত হাজার টিএলআর শ্রমিক। তবে এ পদ্ধতি থেকে সরে এসে রেলওয়ে এবার আউটসোর্সিং এ লোকবল নিয়োগ দিতে চাইছে, তাতেই তৈরি হয়েছে অস্থিরতা। লোকবল ছাঁটাই করে আউটসোর্সিং পদ্ধতি চালু হলে রেলওয়ের সেবা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। টিএলআর কর্মীদের বাদ দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগে রেলওয়ে ২০১৮ সালে একটি নীতিমালা প্রণয়ন করে। যদিও এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন করতে পারেনি তারা। সর্বশেষ ১ জুলাই থেকে সব টিএলআর কর্মী বাদ দিয়ে আউটসোর্সিং চালুর প্রক্রিয়া শুরু করায় নিয়োগ বিধি লঙ্ঘন ছাড়াও রেলের জরুরি সেবা কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে। ইতিমধ্যে ২৭শে ডিসেম্বর ২০২১ তারিখে নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনে কমিটি গঠন করে সে সময়ে মধ্যে নিয়োগ কার্যক্রম চালিয়ে রেলওয়ে একটি আইনি জটিলতার সৃষ্টি করেছে। একদিকে নিয়োগ বিধিমালা সংশোধনে ইচ্ছাকৃত ভাবে বিলম্ব করছে অন্যদিকে নিয়োগ কার্যক্রম পরিচালনা ও দক্ষ টিএলআর শ্রমিকদের বাদ দিয়ে নতুন ভাবে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের উদ্যোগ রেল অঙ্গনে অস্থিরতা সৃষ্টি করেছে। নিয়োগ বিধিমালা সংশোধন না করেই জনবল নিয়োগ সম্পূর্ণ বেআইনী। ফলে ইতিমধ্যে খালাসী, ওয়েম্যান, বুকিং সহকারী, লোকোমোটিভ মাস্টার, গার্ড, স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান পদে যে জনবল নিয়োগ হয়েছে আপাত দৃষ্টিতে সেটিও অবৈধ। তাই বর্তমানে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের যে চেষ্টা চলছে সেটা যে বেআইনী তা আর বলার অপেক্ষা রাখে না।

রেলওয়ে নিয়োগ বিধি অনুযায়ী, পি—ম্যান (পয়েন্টসম্যান), গেটম্যান বা গেইট কিপার, পোর্টার, খালাসি, ওয়েম্যান, ক্যারেজ খালাসি পদগুলো অত্যাবশ্যকীয়। এগুলোয় সরাসরি কিংবা পদোন্নতির মাধ্যমে নিয়োগের নির্দেশনা রয়েছে। কিন্তু রেলওয়েতে কর্মরত অত্যাবশ্যকীয় সহ সব টিএলআর কর্মীকেই বাদ দিয়ে তিন মাসের মধ্যে এসব পদে আউটসোর্সিং এর লোকবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এক্ষেত্রে দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে রেলওয়ের সংস্থাপন শাখা। রেলওয়ের এমন সিদ্ধান্তে টিএলআর কর্মীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন। ফলে রেলওয়েতে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়েতে ৫০০ জনের মতো পি—ম্যান টিএলআর কর্মরত ছিলেন। এরই মধ্যে তাদের চাকরি থেকে সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেলওয়েতে কর্মরত সাড়ে তিন হাজারের অধিক গেটম্যান, এক হাজারের অধিক পোর্টার, প্রায় ৪০০ খালাসি, পাঁচ শতাধিক ওয়েম্যান, প্রায় দুই হাজার ক্যারেজ খালাসিকেও সরিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের কাজ শুরু করেছে রেলওয়ে। দীর্ঘ সময় কাজ করার পর অনিশ্চিত কর্মজীবনের ভয়ে সেই কর্মীরা এখন কাজ বন্ধ করে দিলে রেলওয়ের পরিচালনায় বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন রেলওয়ের অনেক কর্মকর্তা।

রেলওয়েতে কেন একটি পক্ষ এমন সংকট সৃষ্টির পায়তারা করছে তা বের করতে মহাকাশ বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। বর্তমান রেলমন্ত্রীর অধীনে রেলওয়েতে নতুন নিয়োগ মানেই কিছু অসাধু কর্মকর্তা—কর্মচারীর পকেট ভারী হওয়া। তাই তারা আইনের তোয়াক্কা না করে নবনিয়োগে ব্যস্ত। অপরদিকে আউটসোর্সিং নিয়োগ মানেই ঠিকাদারদের কাছে মোটা অংকের উৎকোচ গ্রহণের সুযোগ সৃষ্টি। অপরদিকে ঠিকাদারেরা রয়েছেন চাকরি প্রার্থীদের কাছে থেকে চাকরির বিনিময়ে অর্থ গ্রহনের সুযোগের অপেক্ষায়। দুর্নীতির উদ্দেশ্যেই এই কুচক্রী মহলটি কোন আইনের তোয়াক্কা না করে নিয়োগবিধি সংশোধনকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিলম্বিত করে আউটসোর্সিং ও নবনিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখনই এই দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে বাংলাদেশ রেলওয়েতে দেখা দেবে চরম বিশৃঙ্খলা, ব্যাহত হবে যাত্রী সেবা, পথে বসবে অসহায় হাজার হাজার দক্ষ টিএলআর শ্রমিক।

আমরা আশা করছি বাংলাদেশ রেলওয়ের সংকট কাটাতে রেলওয়ের সৎ—নিষ্ঠাবান কর্মকর্তা—কর্মচারীরা এগিয়ে আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ রেলওয়ের আকাশে জমে থাকা কালো মেঘ সরে নতুন সূর্য উদিত হবে এই প্রত্যাশায় রয়েছেন দেশের হাজার হাজার রেল কর্মকর্তা, কর্মচারী, টিএলআর শ্রমিক ও রেলওয়ে পোষ্যরা।

লেখক:
মনিরুজ্জামান মনির
সভাপতি, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কমিটি

Views: 624

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু

অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু

by admin
October 23, 2026
0
5

সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা, ২৩ অক্টোবর ২০২৬: চলমান যুদ্ধ, সংঘাত ও সামরিক আগ্রাসনের ভয়াবহ পরিণতি থেকে শিশু, নারী, শ্রমিক, শিক্ষার্থীসহ সাধারণ...

৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস

৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস

by admin
October 23, 2026
0
12

  ২৪ অক্টোবর “জাতিসংঘ দিবস”। ২০২৬ সালে গোটা বিশ্ব এ দিবসটি পালন করবে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক সহযোগিতা গভীর সংকটের...

হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা

হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা

by admin
October 23, 2026
0
43

♦️আমি ব্যক্তিগত ভাবে হিন্দুদের পুজোর মধ্যে যাওয়াকে একদম পছন্দ করিনা এবং কখনো যাবোনা। তবে হ্যা চার্চে অনেকবার গেছি ক্রিস্টমাসের প্রোগ্রামে।...

এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

by admin
October 22, 2026
0
15

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (মনিটরিং)...

বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন

বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন

by admin
October 22, 2026
0
25

ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ। দেশটির খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি...

সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের

সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের

by admin
October 22, 2026
0
105

সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী October 23, 2026
  • মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ October 23, 2026
  • শাল্লায় একই পরিবারে তিন প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন পিতামাতা October 23, 2026
  • ভয়েস লাগিয়ে দিবেন স্যার ​প্রবাসীর অনুপস্থিতিতে প্রতারণা ও ব্ল্যাকমেইল: স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারের দাবি October 23, 2026
  • ছেলের বাসায় যাওয়া হলো না মমতাময়ী মায়ের ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু October 23, 2026
  • আমিরাত” মিলিপোল কাতার আন্তর্জাতিক সম্মেলন’এর ১৬তম সংস্করণ। October 23, 2026
  • বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী October 23, 2026
  • ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল October 23, 2026
  • শ্রীপুরে শান্তির বাগ জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন যুবদল নেতা আবু তাহের প্রধান October 23, 2026
  • পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ October 23, 2026
  • গাজীপুরে গাড়িচাপায় এসআইসহ নিহত ২ October 23, 2026
  • চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত October 23, 2026
  • ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১ October 23, 2026
  • অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু October 23, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারিদের ফেলে যাওয়া মাংস-চামড়া-মাথা-পা জব্দ October 23, 2026
  • মোরেলগঞ্জে আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ২৫ লাখ টাকা October 23, 2026
  • দুমকিতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ১: ৯৯৯-এ কলে রক্ষা, থানায় অভিযোগ October 23, 2026
  • জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন October 23, 2026
  • ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস October 23, 2026
  • সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন October 23, 2026
  • ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন October 23, 2026
  • বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.) October 23, 2026
  • আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে। October 23, 2026
  • কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚 October 23, 2026
  • দৌলতদিয়া পতিতা-দের কাছে যারা যায়, তাদের কে কোথায় কবর দেওয়া হয়?? October 23, 2026
  • একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়? October 23, 2026
  • অর্ধনগ্না হেনরোচরাও মাসে বহুলাখ টাকা খরচ করে : October 23, 2026
  • হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা October 23, 2026
  • সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর October 23, 2026
  • নিউইয়র্কের বাফেলোতে আইসের অভিযানে গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম October 23, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী

      প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী

      October 23, 2026
      মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

      মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

      October 23, 2026
      শাল্লায় একই পরিবারে তিন প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন পিতামাতা

      শাল্লায় একই পরিবারে তিন প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন পিতামাতা

      October 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d