স্টাফ রিপোর্টার ॥ ৮ সেপ্টেম্বর রোববার চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের হাইউল-উলুম ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাসিবুল হাসান (হাসিম বাবু)’র বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী দুর্নীতি দমন কমিশন দিনাজপুরের উপ-পরিচালক, চেয়ারম্যান প্রধান কার্যালয় ঢাকা ও জেলা প্রশাসক বরাবর অভিযোগপত্র প্রদান করেছে।
এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি এবং মাদ্রাসার অধ্যক্ষ’র যোগ সাজসে গত ১৮ বছর ধরে আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় উক্ত প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেছেন। অধ্যক্ষ শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ বানিজ্য করে প্রায় ৪ কোটি টাকা গ্রহন করেছেন। প্রতিষ্ঠানের আবাদি জমি হতে আয়কৃত ৩৬ লক্ষ টাকা হিসাব না দিয়ে আত্মসাৎ করেছেন। সরকারী অনুদান হিসেবে প্রাপ্ত ৩৫ লক্ষ টাকা নিয়ে অধ্যক্ষ ১৫ কোটি টাকার নিজস্ব সম্পদ গড়ে তুলেছেন। শহরে ৩ তলা বাড়ীসহ তার নামে এবং পরিবারের সদস্যদের নামে গড়ে তুলেছেন প্রায় ৩ কোটি টাকার সম্পদ। এইসব অবৈধ সম্পদ উপার্জনের সাথে জড়িত রয়েছেন উক্ত মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাসিবুল হাসান (হাসিম বাবু)। সাবেক ইউপি চেয়ারম্যান দুর্নীতি করে প্রায় ১০ কোটি টাকা, অটো রাইস মিল, শহরে বাড়ী বানিয়েছেন। এলাকাবাসীর পক্ষে আলহাজ¦ মোঃ নাসিরুদ্দীন, আলহাজ¦ মোঃ আব্দুর রউফ, শাহাদাৎ হোসেন, নূর ইসলাম অবিলম্বে দূর্নীতিবাজ সাবেক ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসার দূর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানিয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








