Thursday, October 29, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসছে

admin by admin
August 17, 2024
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 105 mins read
1 0
A A
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভয়াবহ বিপর্যায়ে পড়া আওয়ামী লীগের সামনে কী অপেক্ষা করছে? ভবিষ্যতে এর সাংগঠনিক অবস্থাই বা কী হবে? পুরনো নেতৃত্ব কি হাল ধরবে, নাকি আসবে নতুন কেউ? এমনই আলোচনা আছে মানুষের মাঝে।

গত ৫ আগস্ট দেশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী এক অভ্যুত্থানে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করা শেখ হাসিনা অন্য কোনো দেশে যাবেন কি না এখনো নিশ্চিত নয়। তবে তিনি তৃতীয় কোনো দেশে না যাওয়া পর্যন্ত ভারতেই তার থাকার ব্যবস্থা করেছে দেশটির সরকার।

এদিকে ওই দিন থেকেই পলাতক দলের গুরুত্বপূর্ণ সব নেতা। দলের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতার কোনো হদিস নেই কোথাও। কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। কেউবা দেশেই আত্মগোপন করে আছেন। কয়েকজন নেতা পালাতে গিয়ে আটক হয়েছেন। তৃণমূলের অনেক নেতাকর্মী, বিশেষ করে গ্রামীণ এলাকার, কেউ কেউ আড়াল থেকে বেরিয়ে আসছেন, কিন্তু সেখানেও জেলা-উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা কেউ সামনে নেই এখনো।

সাংগঠনিকভাবে ভয়াবহ নাজুক আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা এখন অভিভাবকহীন। এই অবস্থায় কেউ কথা বলতেও ভয় পান। শীর্ষ ও বহুল পরিচিত নেতারা সামনে আসছেন না। বরং আলোচনায় ছিলেন না, এমন কোনো কোনো নেতা একটু আওয়াজ দিচ্ছেন। আগামী দিনে দল বাঁচাতে সামনে আসবেন তারা, এমনটাই ভাবছেন অনেক নেতাকর্মী।

আবার শেখ হাসিনা যেসব গুরুত্বপূর্ণ নেতাকে তার কমিটিতে রাখেননি, এই দুর্দিনে তারাও সামনে আসতে পারেন। এর মধ্য দিয়ে দেশের প্রাচীনতম দলটির সাংগঠনিক কাঠামোতে আসতে পারে ব্যাপক পরিবর্তন।

গত ১৫ বছর ধরে টানা ক্ষমতায় থাকা দলটির সিনিয়র ও তৃণমূলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

এর আগেও একাধিকার দেখা গেছে, দলের দুর্দিনে এমন কেউ এসে হাল ধরেছেন, যাদের প্রতি দলের শীর্ষ নেতৃত্ব অবহেলা দেখিয়েছেন। কিংবা কখনো আলোচনায় ছিলেন না। ৭৫-পরবর্তী ভয়াবহ বিপর্যয়ের সময় দলের হাল ধরেছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দিন আহমদের স্ত্রী জোহরা তাজউদ্দিন। বঙ্গবন্ধুর অবহেলার শিকার হয়ে তার মন্ত্রিসভার অর্থমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন তাজউদ্দিন।

এই তাজউদ্দীন আহমদই বাংলাদেশের ঘোর দুর্দিনে গুরুদায়িত্ব পালন করেন। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তার হয়ে তাজউদ্দীন আহমদ মুজিবনগর সরকারের নেতৃত্ব দেন। আর পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে এবং ৩ নভেম্বর জেলখানায় তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে নেতৃত্বশূন্য আওয়ামী লীগের দায়িত্ব নেন অনভিজ্ঞ জোহরা তাজউদ্দীন। ১৯৭৭ সালে তিনি আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব নেন। দলকে পুনর্গঠিত ও ঐক্যবদ্ধ করেন। দলের দিগভ্রান্ত নেতা-কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে সফর করেন সারা দেশ। সেবার দলের সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন দেখা গেছে।

এরপর ২০২৪ সালের আগ পর্যন্ত এত বড় বিপর্যয়ে আর পড়েনি আওয়ামী লীগ। তবে ২০০৭ সালে এক-এগারোর সেনাসমর্থিত সরকারের মাইনাস টু ফর্মুলার শিকার হতে যাচ্ছিলেন শেখ হাসিনা। তাকে জেলে পুরে সরকার। ২০০৭ সালের ১৬ জুলাই দলের দায়িত্ব কাঁধে তুলে নেন প্রায় অবসরে যাওয়া প্রবীণ নেতা জিল্লুর রহমান। সরকারের ভয়-ভীতি আর প্রলোভনে যখন অনেক শীর্ষ নেতা দিগভ্রান্ত, তখন দলকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন তিনি।

জিল্লুর রহমানের অবদানের কথা স্বীকার করে শেখ হাসিনা বলেন, ‘এক-এগারোর চরম দুঃসময়ে জিল্লুর রহমান দলের হাল ধরেছিলেন, তার বলিষ্ঠ নেতৃত্বেই আওয়ামী লীগ আমাকে জেলখানা থেকে মুক্ত করে এনেছিল।’

সেবারও দলের নেতৃত্বে অনেক নতুন মুখ সামনে এসেছে, যারা এর আগে প্রায় অপরিচিত ছিলেন সাধারণ মানুষের কাছে।

১৭ বছর পর এবার মহাবিপর্যয়ের মুখে আওয়ামী লীগ। জনরোষের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে ভারতে পালান। পালিয়েছেন দলের প্রায় সব নেতা। এর পরপরই এক ভিডিওবার্তায় হতাশার কথা শোনান তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বলেছিলেন, তার মা কিংবা শেখ পরিবারের আর রাজনীতিতে আসার সম্ভাবনা নেই।

তবে দুদিন পরই সাবেক প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, তাতে তিনি (জয়) রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতাকর্মীদের বাঁচাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জয়ের ভাষ্য, ‘আমার কখনো রাজনীতিতে আসার পরকল্পনা ছিল না। আমি ওয়াশিংটন ডিসিতে স্থায়ীভাবে বসবাস করি। আমার মায়েরও এবার রাজনীতি থেকে বিদায় নেয়ার কথা ছিল। কিন্তু গত কয়েক দিন ধরে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা করা হচ্ছে, তাতে আমাকে সম্মুখ সারিতে আসতে হচ্ছে।..আমি বিশ্বাস করি দল আগামী নির্বাচনে অংশ নেবে এবং বিপুল ভোটে বিজয় লাভ করতে পারে।’

একই সঙ্গে জয় এও জানান, অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দেয়া মাত্রই শেখ হাসিনা দেশে ফিরবেন।

তারও দুদিন পর শেখ হাসিনা দলের কর্মীদের উদ্দেশে একটি বার্তা পাঠান। দেশ থেকে পালানোর পর প্রথম নীরবতা ভাঙেন তিনি। শনিবার দলের নেতা-কর্মীদের উদ্দেশে ওই বার্তায় বলেন, লাশের মিছিল যাতে দেখতে না হয়, সে জন্য তিনি পদত্যাগ করেছেন। তিনি শিগগিরই দেশে ফিরবেন। যেসব কর্মী দেশে আছেন, তারা কেউ যেন মনোবল না হারায়। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।

শেখ হাসিনার বার্তা থেকে পরিষ্কার- তিনি নিজেও জানেন তার দলের বেশির ভাগ নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। দলকে নেতৃত্ব দেওয়ার মতো শীর্ষ পর্যায়ের কেউ নেই দেশে। তাই তাদের বাইরে থেকেই দলের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করতে হবে।

শেখ হাসিনা সরকারের শেষ মেয়াদে অনেকটা উপেক্ষার শিকার দুজন প্রবীণ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সব বিপর্যয়ের সময় বরাবর অবহেলিত নেতা-কর্মীরা দলকে আঁকড়ে ধরেছেন। তারাই টেনে তোলেন দলকে। এবারও তাই হবে।

অভিজ্ঞতা থেকে তারা বলছেন, দলের পুনর্গঠনে এবার সাংগঠনিক কাঠামোয় ব্যাপক পরিবর্তন আসবে। জয় নেতৃত্বের সামনে আসবেন বললেও তারা খুব বেশি ভরসা রাখতে পারছেন না। কেননা জয় তার প্রথম বার্তায় বলেছিলেন, ‘শেখ হাসিনার পর আপনাদের কী হবে, সেটা আমার চিন্তার বিষয় না, আমার পরিবারেরও বিষয় না। আপনারা বুঝবেন।’ পরদিন ৬ আগস্ট বিবিসিকে বলেন, ‘শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না। আমার মনে হয় এখানেই শেষ। আমার পরিবার এবং আমি– আমাদের যথেষ্ট হয়েছে।’ ৭ আগস্ট পুরো ঘুরে গিয়ে বলেন, ‘আপনারা একা না। আমরা আপনাদের সঙ্গে আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। নেতাকর্মী ও আওয়ামী লীগকে রক্ষার জন্য যা করা প্রয়োজন আমরা করতে প্রস্তুত।’

অর্থাৎ বিদেশে বড় হওয়া ও বিদেশী জীবনে অভ্যস্ত জয় এখনো সুস্থির নন, তিনি কী করতে চান। জয় বাংলাদেশের মতো একটি দেশের রাজনীতির চ্যালেঞ্জ নিতে আসবেন, এটা তারা আস্থায় নিতে পারছেন না। এ ছাড়া গত ১৫ বছরের শাসনামলে শেখ হাসিনাও রাজনীতিতে জয়কে তেমন একটা সম্পৃক্ত করেননি।

এ ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত দিন ক্ষমতায় থাকে, শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এর মধ্যে দল ও দলের নেতাকর্মীদের কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সেটি অনুমান করা গেলেও পরিষ্কার নয়। তাই প্রবীণ ও তৃণমূলের কর্মীদের ধারণা, দলের সাংগঠনিক কাঠামোতে এমন নেতারাই আসবেন, যারা এত দিন তেমন আলোচনায় ছিলেন না।

আবার কেউ কেউ বলছেন, শেখ হাসিনা অনেক গুরুত্বপূর্ণ নেতাকেও দলে কোণঠাসা করে রেখেছিলেন, বা কোনো পদ-পদবি দেননি সরকার কিংবা কমিটিতে। দলের এই ক্রান্তিলগ্নে তারা সামনে আসতে পারেন দলকে টিকিয়ে রাখতে।

গত ১৫ বছর যারা দল ও ক্ষমতাকেন্দ্রের কাছাকাছি ছিলেন, ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন বিপুল বিত্তবৈভব, দলের সাংগঠনিক কাজ থেকে ছিলেন দূরে, তাদের অনেকে ইতিমধ্যে বিদেশে স্থায়ী আবাস গড়েছেন। তাদের বেশির ভাগকে আর দলে তেমন দেখা যাবে না- নিজেদের অভিজ্ঞতা থেকে বলছেন প্রবীণ নেতারা।

(ঢাকা টাইমস/

Views: 277

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান,

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান,

by admin
October 29, 2026
0
0

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান, মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ "পরিচ্ছন্ন...

২০৬ সালের ২৮ অক্টোবর আ’লীগের তান্ডবের প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

২০৬ সালের ২৮ অক্টোবর আ’লীগের তান্ডবের প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

by admin
October 29, 2026
0
10

২০৬ সালের ২৮ অক্টোবর আ’লীগের তান্ডবের প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২০০৬ সালের ২৮...

জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে?

জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে?

by admin
October 27, 2026
0
22

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ, আজ সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের একটি বক্তব্য গভীর ক্ষোভ ও উদ্বেগের...

চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায়

চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায়

by admin
October 26, 2026
0
14

  মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের...

রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে

রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে

by admin
October 26, 2026
0
8

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি মহামান্য রাষ্ট্রপতি অসুস্থ ভূমিমন্ত্রীকে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে , বাংলাদেশ মেডিকেল...

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

by admin
October 25, 2026
0
18

  প্রতিবেদক : তাকিনুল ইসলাম প্রতিনিধি লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াই মারমা October 29, 2026
  • যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ October 29, 2026
  • কালীগঞ্জে দুই ট্রাক মালামাল সহ, দুই ডাকাত গ্রেপ্তার October 29, 2026
  • (no title) October 29, 2026
  • মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান, October 29, 2026
  • আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন October 29, 2026
  • যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত October 29, 2026
  • কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার October 29, 2026
  • চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত। October 29, 2026
  • চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয়রোধে জামায়াতের মতবিনিময় জহিরুল ইসলাম সুমন October 29, 2026
  • মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, October 29, 2026
  • সেরা ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের; তবে প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা October 29, 2026
  • বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা ও সিপিবি কার্যালয়ে হামলায় জেএসএফ-বাংলাদেশের নিন্দা October 29, 2026
  • চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত। October 29, 2026
  • ২০৬ সালের ২৮ অক্টোবর আ’লীগের তান্ডবের প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল October 29, 2026
  • কালিহাতীতে নানা আয়োজনে মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত October 29, 2026
  • নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন October 29, 2026
  • মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী October 29, 2026
  • বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত October 29, 2026
  • তালতলীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাঈম আহমেদের গণসংযোগ ও পথসভা October 28, 2026
  • প্রভাষক নিয়োগে যোগ্যতাভিত্তিক স্বচ্ছতা ও HEAT : উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি October 28, 2026
  • আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর  নিহত  October 28, 2026
  • ঢাকা-কক্সবাজার ট্রেনের ভাড়া নির্ধারণ, এসি-ননএসি কোনটায় কত October 27, 2026
  • ‘কেবল মুখস্থ বিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা নয়, দেশ রক্ষায় ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয় প্রয়োজন’। October 27, 2026
  • স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ৩ দিনের ছুটি পেতে যাচ্ছে October 27, 2026
  • এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা October 27, 2026
  • আবর্জনার আড়ালে সোনা: বর্জ্যকে সম্পদে রূপান্তরের এখনই সময় October 27, 2026
  • হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​—– মানিক লাল ঘোষ- October 27, 2026
  • জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে? October 27, 2026
  • রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ October 27, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াই মারমা

      দক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াই মারমা

      October 29, 2026
      যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ

      যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ

      October 29, 2026
      কালীগঞ্জে দুই ট্রাক মালামাল সহ, দুই ডাকাত গ্রেপ্তার

      কালীগঞ্জে দুই ট্রাক মালামাল সহ, দুই ডাকাত গ্রেপ্তার

      October 29, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d