হাকিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা বুধবার,২১ অক্টোবর ২০২৬,সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ব্রোঞ্জ এর আল-আসকা পাটি হল মিলনায়তনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সকল সহযোগী অঙ্গ সংগঠন.শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী,জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এবং সাবেক সংসদ সদস্য প্রফেসর ড.একে আব্দুল মোমেন।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভিন্ন গুনিজন।উক্ত অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে স্বাদরে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা ও বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার এর সভাপতি সাখাওয়াত আলী এবং ব্রোঞ্জ ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার শেখ জামাল হোসাইন।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা দক্ষিণ জেলা আমির নির্বাচনের লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে...








