Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

আগামী বছর ডালাসে, ২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে হবে ‘ফোবানা সম্মেলন’

বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস) ও বাংলাদেশ আমেরিকান অ্যাসোশিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি, ডিসি)।

admin by admin
September 7, 2022
in /প্রবাসী খবর, বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ইমা এলিস/বাংলা প্রেস, শিকাগো থেকে ফিরে: আগামী বছর ২০২৩ সালে টেক্সাসের ডালাসে এবং ২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ৩৭ ও ৩৮তম ফোবানা সম্মেলন। গত বছর ফোবানার ২০২১-এর বাৎসরিক সাধারন সভায় ২০২৩ সালের ৩৭তম ফোবানা সম্মেলনের হোষ্ট কমিটি নির্বাচিত করা হয় বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস)। ৩৭তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে টেক্সাসের ডালাস শহরে। এবারে ২০২৪ সালের ৩৮তম ফোবানা সম্মেলনের হোষ্ট কমিটি নির্বাচন করা হয়। ৩৮তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে। এ সম্মেলনের আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়াশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)। গত রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্কোকি শহরের ডাবল ট্রি হিলটন হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ফোবানার ২০২২-এর বাৎসরিক সাধারন সভায় নির্বাচনের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

উদ্বোধনী অনুষ্ঠান: জমে উঠেছে প্রবাসীদের মিলনমেলা

শুক্রবার ২ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ শিকাগোতে অনুষ্ঠিত ৩৬তম ফোবানা সম্মেলনের উদ্বোধনের কথা থাকলেও অজ্ঞাত কারণে তিনি যুক্তরাষ্ট্রে না আসায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এছাড়া যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শহিদুল হকও যোগ দেননি এবারের ফোবানা সম্মেলনে। বিশেষ অতিথির তালিকায় ৫ জন মার্কিন প্রতিনিধির নাম থাকলেও কাউকেই দেখা যায়নি প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে। ফলে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ ও বিশেষ অতিথি রাষ্ট্রদূত মোঃ শহিদুল হকের অজ্ঞাত অনুপস্থিতিতেই ফোবানা নির্বাহী কমিটির নেতৃবৃন্দরা সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন।
সম্মেলনে যোগ দিতে ইলিনয়স অঙ্গরাজ্যের নানা প্রান্ত থেকে এবং বিভিন্ন অঙ্গরাজ্যে থেকে শত শত দর্শক বিকেলের মধ্যেই হাজির হন সম্মেলন স্থলে। স্কোকি শহরের ডাবল ট্রি হিলটন হোটেলের বল রুমে সন্ধ্যায় ‘এক্সিকিউটিভ ডিনারে’ অংশ নেন অতিথিবৃন্দরা।
এ অনুষ্ঠানে স্বাগতিক সংগঠন বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব শিকাগোল্যান্ড পক্ষে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহবায়ক মকবুল এম আলী, সদস্য সচিব সাঈদ আহমেদ কোকো, ফোবানার চেয়ারপার্সন রেহান রেজা, এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী, জর্জিয়ার বাংলাদেশি সিনেটর শেখ রহমান, কনভেনশন লিয়াজো চেয়ার ডিউক খান, আইকন স্পন্সর ইমরান খান, তামান্না রব্বানি, গোল্ড স্পন্সর আবু বকর হানিফ, গোলাম ফারুক ভুইয়া, আব্দুল মান্নান, আলী আহমেদ, এটর্নি মোহাম্মদ আলমগীর এবং কনভেনশন লিয়াজো কো-চেয়ার মাসুদ এ খান প্রমুখ।
সন্ধ্যায় নর্থ শোর সেন্টার ফর পারফর্মিং আর্টস-এ শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ফোবানা নির্বাহী কমিটি ও হোস্ট কমিটির সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো বাণী পাঠ করেন এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বাণী পাঠ করেন সম্মেলনের আহবায়ক মকবুল এম আলী। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ফোবানার চেয়ারপার্সন রেহান রেজা, মাসুদ রব চৌধুরী, মকবুল এম আলী, সাঈদ আহমেদ কোকো।
আলোচনা সভায় ফোবানার চেয়ারপার্সন রেহান রেজা বলেন, বায়ুময় শহর শিকাগোতে সকলেই একত্রিত হয়ে পেরে আজ আমরা আনন্দিত। আমাদের এ ফোবানায় ১৩/১৪টি অঙ্গরাজ্যের প্রায় ৬০টির বেশি সংগঠন অংশগ্রহন করছে। এটা আমদের জন্য অত্যন্ত গৌরবের। কিন্তু একটি মহল ঐক্যবদ্ধ ফোবানার সুনামকে বিনষ্ট করতে ফোবানার নাম ব্যবহার করে লস আঞ্জেলসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই।
তিনি বলেন, ফোবানা সম্মেলন শুধুমাত্র নাচগানের বিনোদন নয়, আর্তমানবতার জন্যও কাজ করে থাকেন ফোবানা। মহামারি করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে গিয়ে পৃথক পৃথকভাবে সাহায্য করেছেন ফোবানা নেতৃবৃন্দরা। দেশে বন্যার্ত মানুষের সাহায্য ছাড়াও প্রবাসে বেড়ে ওঠা শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের ব্যবস্থাও করেছেন ফোবানা। সকল ভেদাভেদ ভুলে পদলোভী বিদ্রোহীদের ঐক্যবদ্ধ ফোবানার পতাকাতলে এসে ফোবানার ঐতিহ্যকে ফিরিয়ে আনার আহবান জানান তিনি।
সম্মেলনের আহবায়ক মকবুল এম আলী বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসীদের শিকাগোতে দেখতে পেয়ে আমরা অন্ত্যন্ত আনন্দিত। আমাদের ডাকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এজন্য সকলের নিকট কৃতজ্ঞ। আগামী দুই দিনের সম্মেলনে ভালকিছু উপহার দেবার চেষ্টা করবো। আমাদের আয়োজনে ভুল ক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের কাছে আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, ফোবানার মূল উদ্দেশই হচ্ছে প্রবাসে বেডে ওঠা আগামী প্রজন্মকে আমাদের দেশীয় শিল্প সাংস্কৃতির সাথে পরিচিত করে তোলা।
শারমিনা সিরাজ সোনিয়া, রাসেল খান ও আর জে রাহি’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সায়েরা রেজা, রোমেল খান, লাবনী এবং বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব শিকাগোল্যান্ডের শিল্পীবৃন্দ। সুজা শাহরিয়ারের লেখা ও আসাদ মাহমুদের সুরে ‘চলো যাই ফোবানায়’ গানে অংশ নেন আকাশ, জনি, উথান, মুন্না, পৃথা, কলি ও মিতিল।

শনিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান: উপচেপড়া দর্শক-শ্রোতা

শনিবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের ৩৬তম ফোবানা সম্মেলনে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক-শ্রোতার সমাগম ঘটে। উপচে পড়া দর্শকের ভিড়ে নর্থ শোর সেন্টার ফর পারফর্মিং আর্টসের মিলনায়তনসহ করিডোরে হাঁটার জায়গা ছিল না। যুক্তরাষ্ট্রের ১৫টিরও বেশি অঙ্গরাজ্য থেকে প্রায় ৬০টি বাংলাদেশি সংগঠন এবারের ফোবানায় অংশ নিচ্ছে, ফলে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুল পরিমান দর্শকের উপস্থিতি ঘটে এবারের ফোবানায়। গত শুক্রবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে উত্তর আমেরিকার প্রবাসীদের বাঙালিদের মিলনমেলাখ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) ৩৬তম সম্মেলন। স্বাগতিক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব শিকাগোল্যান্ড’ আয়োজনে আগামী রবিবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে এ সম্মেলন।
শনিবার দুপুরে স্কোকি শহরের ডাবল ট্রি হিলটন হোটেলের বল রুমে অনুষ্ঠিত হয় ‘বিজনেস নেটওয়ার্ক লাঞ্চ’। সেখানের প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন জর্জিয়ার বাংলাদেশি সিনেটর শেখ রহমান। অপরাহ্নের খাবারের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সম্মেলনের আহবায়ক মকবুল এম আলী, সদস্য সচিব সাঈদ আহমেদ কোকো, ফোবানার চেয়ারপার্সন রেহান রেজা, এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী, কনভেনশন লিয়াজো চেয়ার ডিউক খান, জসিম উদ্দিন ও গোল্ড স্পন্সর আবু বকর হানিফ।
বক্তারা ফোবানা সংক্রান্ত নিজ নিজ নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়াও নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব গঠন, অভিবাসন সংক্রান্ত আইন পৃথক পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় নর্থ শোর সেন্টার ফর পারফর্মিং আর্টসের মিলনায়তনে শিকাগো’র কলেজ পড়ুয়া দু’জন শিক্ষার্থীকে ফোবানা বৃত্তি প্রদান করা হয়। একই মঞ্চে গোল্ড স্পন্সর আবু বকর হানিফকে সম্মাননা প্রদান করা হয়।
আবীর আলমগীরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে দেন মকবুল এম আলী, সদস্য সচিব সাঈদ আহমেদ কোকো, ফোবানার চেয়ারপার্সন রেহান রেজা, এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী এবং ইয়ুথ ফোরামের মোহাম্মদ এম জহির।
এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। শনিবার রাতে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় এবং বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, সায়েরা রেজা, আফজাল হোসেন। এছাড়াও স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশবেন করেন।যন্ত্র সঙ্গীতে শিল্পীদের সঙ্গত করেন তবলায় তপন মোদক, বেস গিটারে মীর্জা মনু, ড্রাম ও অক্টোপ্যাডে রিড, লিড গিটারে চঞ্চল এবং কীবোর্ডে রিপন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিল্পী বেবী নাজনীন হিন্দি গান শুরু করলে দর্শক-শ্রোতারা ক্ষুব্ধ হয়ে উঠেন।

রবিবার তৃতীয় দিনের অনুষ্ঠান: শেষ হলো শিকাগোর ফোবানা সম্মেলন

রবিবার (৪ সেপ্টেম্বর) তৃতীয় বা শেষ দিনের ৩৬তম ফোবানা সম্মেলনে ভাল শিল্পীরাই গান গেয়েছেন, তবে দর্শক-শ্রোতার সংখ্যা ছিল খুবই কম। নর্থ শোর সেন্টার ফর পারফর্মিং আর্টসের মিলনায়তনের বাইরেই বেশি মানুষের আড্ডাবাজি দেখা গেছে। করিডোরের হাট বাজারে কেনা কাটা নিয়েই ব্যস্ত ছিলে সকলেই।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয় ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর বার্ষিক সাধারন সভা। উক্ত সভায় যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র নতুন কমিটি (২০২২-২৩) ঘোষনা করা হয়েছে। এক বছর মেয়াদি নতুন এ কমিটিতে ড. আহসান চৌধুরী হিরো (টেক্সাস) চেয়ারপারসন এবং নাহিদুল খান সাহেল (জর্জিয়া) এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। গত রবিবার (৪ সেপ্টেম্বর), ইলিনয়স অঙ্গরাজ্যের স্কোকি শহরের ডাবল ট্রি হিলটন হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ফোবানার ২০২২-এর বাৎসরিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফোবানার নির্বাহী কমিটিতে পদ না পেয়ে কিছু দলছুট ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য গায়ের জোরে লস অ্যাঞ্জেলেসে ফোবানার নাম ভাঙিয়ে সাংস্কৃতিক ও দলীয় অনুষ্ঠান করেছে। ফোবানার বার্ষিক সাধারন সভায় সকল সংগঠনের নেতারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ফোবানার বিদায়ী চেয়ারপার্সন রেহান রেজা বলেন, ফোবানা একটি অরাজনৈতিক সংগঠন, অথচ পদলোভী বিদ্রোহীরা ফোবানার নাম ব্যবহার করে একটি রাজনৈতিক প্লাটফরম তৈরি করেছেন শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। তারা নিজেদের ভূল বুঝতে পেরে একদিন আবারও মূল ফোবানায় ফিরে আসবে সেদিন বেশি দূরে নয়। আমরা সবার জন্য দ্বার উন্মুক্ত রেখেছি।
রবিবার রাতে মূল মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী ও শুভ্র দেব। এছাড়াও বিভিন্ন অঙ্গরাজ্যের তালিকাভুক্ত এবং স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশবেন করেন। তাদের গান উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন বলে উপস্থিত শ্রোতাদের মতামতে জানা গেছে। যন্ত্র সঙ্গীতে শিল্পীদের সঙ্গত করেন তবলায় তপন মোদক, বেস গিটারে মীর্জা মনু, ড্রাম ও অক্টোপ্যাডে রিড, লিড গিটারে চঞ্চল এবং কীবোর্ডে রিপন।
রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত বাইরের অঙ্গরাজ্য থেকে প্রচুর সংখ্যক প্রবাসী নিজ নিজ হোতেল কক্ষ ত্যাগ করে ঘরে ফিরতে শুরু করেন। সোমবার দুপুরের মধ্যেই ফাঁকা হয়ে যায় ইলিনয়সের স্কোকি শহরের ডাবল ট্রি হিলটন হোটেল। গত তিন দিন ধরে প্রায় ৩ শতাধিক প্রবাসী তাদের পরিবার পরিজন নিয়ে উক্ত হোটেলে অবস্থান করে তিন দিনের ফোবানা সম্মেলন উপভোগ করেন।
এবারে যুক্তরাষ্ট্রের ১৫টিরও বেশি অঙ্গরাজ্য থেকে প্রায় ৬০টি বাংলাদেশি সংগঠন ফোবানায় অংশ নিয়েছে, ফলে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুল পরিমান দর্শকের উপস্থিতি ঘটে এবারের ফোবানায়। গত শুক্রবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে উত্তর আমেরিকার প্রবাসীদের বাঙালিদের মিলনমেলাখ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) ৩৬তম সম্মেলন। স্বাগতিক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব শিকাগোল্যান্ড’ আয়োজনে গত রবিবার (৪ সেপ্টেম্বর) শেষ হয় এ সম্মেলন।
রবিবার অনুষ্ঠানের চলাকালীন সময় যুক্তরাষ্ট্র প্রবাসী ৫ জন সাংবাদিককে ফোবানা পুরুস্কার প্রদান করা হয়। এরা হলেন-বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক আজকালের সম্পাদক জাকারিয়া মাসুদ জিকু এবং এনটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি পুলক মাহমুদ। এদের হাতে পুরস্কার তুলে দেন ফোবানার চেয়ারপার্সন রেহান রেজা ও ফোবানার আইন উপদেষ্টা এটর্নি মোহাম্মদ আলমগীর।
ফোবানার সেন্ট্রাল কমিটির কালচারেল চেয়ারম্যান প্রিয়লাল কর্মকার-এর পরিচালনায় কনভেনশনের তৃতীয়/শেষ দিনে প্রতি বছরের ন্যায় এবারও তিনটি ক্যাটাগরিতে ফোবানা মেম্বার সংগঠনের মাঝে যারা বেস্ট পার্ফমেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন মূল মঞ্চে তাদের নাম ঘোষণা করেন এবং প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড ক্রেস্ট তুলে দেন! প্রিয়লাল কর্মকার উনিশজন মেম্বার্স যারা কালচারেল কমিটিতে গত এক বছর কাজ করেছেন তাদের ভূয়সী প্রশংসা করেন. যার অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন: বেষ্ট একক পারফর্মার পুলী রানী বালা (প্রিয়বাংলা ভার্জিনিয়া), গ্রুপ পারফর্মার বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট, টেক্সাস), সুজা শাহরিয়ারের নির্দেশনায়, দীপ্ত সরকারের করিওগ্রাফী এবং সুজুদ খন্দকারের কারিগরি সহযোগিতায় গীতিনাট্যে শিকাগো বেষ্ট হোস্ট পারফর্মেন্স পুরুস্কার পান।

ফোবানার নতুন চেয়ারপারসন হিরো, নির্বাহী সচিব সাহেল

যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এক বছর মেয়াদি নতুন এ কমিটিতে ড. আহসান চৌধুরী হিরো (টেক্সাস) চেয়ারপারসন এবং নাহিদুল খান সাহেল (জর্জিয়া) এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। গত রবিবার (৪ সেপ্টেম্বর), ইলিনয়স অঙ্গরাজ্যের স্কোকি শহরের ডাবল ট্রি হিলটন হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ফোবানার ২০২২-এর বাৎসরিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব রেজা রহিম, নির্বাচন কমিশনার ডিউক খান এবং অভিষেক চক্রবর্তীর পরিচালনায় অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয় বলে জানান নির্বাচন কমিশনারবৃন্দ।
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০২২-২০২৩ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ভাইস চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী, যুগ্ম এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মানিক। আউটস্টান্ডিং মেম্বাররা হলেন-রেহান রেজা (কানসাস), মকবুল এম আলী (ইলিনয়স), সাঈদ আহসান (ইলিনয়স), রবিউল করিম (পেনসিলভানিয়া), জসিম উদ্দিন (জর্জিয়া), মোহাম্মাদ এম রহমান জহির(ফ্লোরিডা), বাবুল হাই (ফ্লোরিডা) ও নুরুল আমিন (ভার্জিনিয়া)।
নির্বাচিত ১৬টি নির্বাহী সদস্য সংগঠন হলো যথাক্রেমে- বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ আমেরিকান অ্যাসোশিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি, ডিসি), বাংলাধারা, বাংলাদেশ কমিউনিটি অব গ্রেটার শিকাগো, বাংলাদশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন (টেক্সাস), বাইটপো, বাঙালি বয়েস কালচারাল অ্যাসোসিয়েশন ইঙ্ক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা (বাই, ডিসি), বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন (টেক্সাস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার কানসাস সিটি (কানসাস), ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি (ভার্জিনিয়া), ইউএস বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা, বাংলাদেশ থিয়েটার হিউস্টন (টেক্সাস), বাংলাদেশ কালচারাল সোসাইটি অব জর্জিয়া, বাংলাদেশ আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশন অফ টেক্সাস, এবং বাংলাদশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া।
আগামী ২০২৩ এবং ২০২৪ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে-বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস) ও বাংলাদেশ আমেরিকান অ্যাসোশিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি, ডিসি)।

Views: 396

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

by admin
October 15, 2026
0
3

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসীর অশ্রুসিক্ত শ্রদ্ধা-ভালবাসা আর...

ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

by admin
October 15, 2026
0
3

ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে গত ২৪ ঘণ্টার মধ্যে ডুবে গেছে দুটি জাহাজ। এর মধ্যে একটি কনটেইনারবাহী...

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
12

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
6

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
143

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

by admin
October 15, 2026
0
14

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের জরুরি কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর চৌধুরীকে রবিবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

      মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

      October 16, 2026
      শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

      শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

      October 15, 2026
      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d