আগামী ২০ ডিসেম্বর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের অনুষ্ঠিতব্য
এইচএসসি রিসিপশন, এডুকেশন এক্সপো এন্ড কনসার্ট-ডেসটিনেশন ফেস্ট ২০২৪ স্থগিত ঘোষণা
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এইচএসসি রিসিপশন, এডুকেশন এক্সপো এন্ড কনসার্ট-ডেসটিনেশন ফেস্ট ২০২৪ স্থগিত করা হয়েছে। তবে অল্প কিছু দিনের মধ্যে নতুন তারিখ ঘোষণা করা হবে। আমাদের সঙ্গে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম. এ. হাশেম রাজু এ তথ্য নিশ্চিত করেন।







