লালমনিরহাট: হাতীবান্ধা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পরিবারের ৭টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, রাতের খাওয়া শেষ করে সবাই শুয়ে পড়ে। এসময় একটি রান্না ঘর থেকে ধোয়া বের হতে থাকে। এসময় ধোয়া নিমিষেই আগুনে রুপ নেয় আর চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। তখন বাড়ির সবাই ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করে।
চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
কিন্তু ততক্ষণে জামাল উদ্দিনের ছেলে আজিজুল, নেলভেলু সাজুমুদ্দিন ও তার ছেলে মমিনুর, আজিজুল ইসলামের ছেলে শাজহাজানসহ পাচটি পরিবারের বসতবাড়ি, টাকা, স্বর্ন, ধান, গরু, ছাগলসহ অন্যান্য আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে ভুক্তভোগী ও স্থানীয়রা ধারণা করছেন রান্না ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হাতীবান্ধা উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মনির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি ভাবে আগুন লাগলো তা তদন্ত করে জানানো হবে।







