আচ্ছা পুরুষ কিসে আটকায়??পুরুষ কি কখনো নারী কে সত্যি সত্যি ভালোবাসতে পারেনা??
আমাদের বিয়ের ১৯ বছর চলছে তার বয়স ৪০ আমার বয়স ৩৭ আমার কাছে সংসারে দায়িত্ব মানে সবার আগে। আমার বড় মেয়ে ১৫ বছর বয়স নাইনে পড়ে,, খুব মেধাবী,, শান্ত,,, লক্ষি। ছোট মেয়ে ক্লাস ৬ বয়স ১২ বছর খুব নিরব,, অভিমানী,, দুইটা মেয়ের পড়াশোনা,, ক্যারিয়ার,,ওদের জন্য সুস্থ একটা লাইফ এটাই আমার কাছে সবার আগে।।
আর এই দিকে আমার স্বামী যার ঘরে দুইটা মেয়ে আছে তার এই বয়সে উড়*নচ*ণ্ডী হয়ে ঘুরে বেড়ানো কি শোভা পায়??আগেও তার স্বভাব নিয়ে পোস্ট করেছিলাম।। তার স্বভাবের কোনো পরিবর্তন ই হলোনা।।
স্বামী বিদেশ যাওয়ার জন্য এক প্র*তা*রক চ*ক্রকে টাকা দিয়ে ধরা খায়।। তার জায়গা বন্ধক দিয়ে।। তার জীবন যায় যায় অবস্থা।। তখন আমি আমার বাবার বাড়ি কিছু অংশ বি*ক্রি করে তাকে ১২ লাখ টাকা এনে দেই।।এতে সে কিছুটা উপকৃত হয়। আমি তাকে ছোট করছি না।। আমি তার বিপদে অ*সুখ দুঃ*খে সব সময় সাপোর্ট করি।। কিন্তু সে কিছু দিন পর পর রাতে বাহিরে থাকার অভ্যাসটা ত্যাগ করতে পারলে না।।এখন দিনকাল ভালো না, কোথায় যায়,,কার সাথে থাকে আল্লাহ মালুম।।আজ আবার বাধা দেওয়ায় মারতে আসলো,,বললো চুপচাপ সংসার করে যেতে।তাকে তার মতো চলতে দিতে হবে।। আর পারলে সংসার ছেড়ে চলে যেতে।।গায়ে হাত তুললো।।আমি ব্যাথা পাইনি খুব ক*ষ্ট পেয়েছি,, দুইটা মেয়ে দরজায় দাড়িয়ে দেখছিলো আর চোখের পানি ফেলছিলে।।
আচ্ছা কি করলে তাকে বাহিরের থাকা থেকে বিরত রাখা যাবে।। আবার ভাবি সে যা মন চায় করুক আমি আমার দুই মেয়ের দিকে তাকিয়ে চুপ হয়ে যাবো।।আমাদের ঝগ*ড়াঝা*টি তে ওদের পড়াশোনার খুব ক্ষ*তি হচ্ছে।। যে যওয়ার সে যাবে ই আর তাকে ফিরিয়ে ই বা লাভ কি??কিন্তু এই বেকুব লোকটা এটা বুঝেনা দিন শেষে তার ক্ষ*তি হলে তার সন্তান তার জন্য ক*ষ্ট পায়।। তারা যে তার বাবাকে খুব ভালোবাসে।।








