রংপুর বিভাগীয় প্রতিনিধি: পুষ্টিগুণে ভরপুর খেজুরের বিশেষ কদর রয়েছে সারা বিশ্বের মানুষের
কাছে। বিশেষ করে রমজান মাসে এর চাহিদা বহুগুণে বেড়ে যায়। বাজারে নানা জাতের খেজুর পাওয়া
গেলেও মানুষের পছন্দের তালিকার শীর্ষে থাকে আজওয়া জাতের খেজুর। সৌদি আরবের বিখ্যাত সেই
আজওয়া জাতের খেজুর চাষ হচ্ছে রংপুর বিভাগের গাইবান্ধার গোবিন্দগঞ্জে। উপজেলা শহর থেকে ৬
কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গুমানীগঞ্জ ইউনিয়নের কৃষ্ণপুর ছয়ঘড়িয়া গ্রামে আজওয়া, মরিয়ম,
খোরমা, বরই, বারিহীসহ নানা জাতের খেজুর চাষ করছেন জাহিদুল ইসলাম। তিনি স্ত্রীর নামে
বাগানের নাম রেখেছেন নার্গিস নার্সারি। শুধু খেজুরই নয় তার বাগানে চাষ হচ্ছে বিশ্বখ্যাত
জাপানি মিয়াজাকি বা সূর্যডিম, কিং অব চাকাপাত, চাইনিজ চ্যাঙমাই, আমেরিকান
পালমার, ব্রুনাই কিংসহ নানা প্রজাতির আম। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে শতাধিক বিঘা
জমিতে গড়ে উঠেছে ছোট-বড় প্রায় অর্ধশত নার্সারি। সৌদি খেজুর আর জাপানি আম
দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছেন জাহিদুল ইসলামের বাগানে। ২০ শতক জমিতে ২০-২৫টি চারা
দিয়ে শুরু করা হয়। ১০ বছর আগে বাজার থেকে সৌদি আরবের খেজুর খেয়ে সেই বীজ সংরক্ষণ করি।
পরবর্তীতে পবিত্র হজে গিয়ে সৌদি আরব থেকে খেজুরের চারা সংগ্রহ করে দেশে ফিরে তিন
বিঘা জমিতে লাগাই। রংপুর বিভাগে তার নার্সারিতেই প্রথম এ খেজুর ফলেছে দাবি করে তিনি
বলেন,মাঘ মাস থেকে গাছে মুকুল আসতে শুরু করে চৈত্র মাস পর্যন্ত আসে। গাছগুলোতে
সন্তোষজনক পরিমাণে খেজুর ধরেছে। ছয় একর জমিতে বাগান রয়েছে। ২৪৯টি খেজুর গাছ
রয়েছে। এছাড়া আমসহ ছোটবড় সব মিলে বাগানে নানা জাতের প্রায় ২ হাজারেও গাছ ও চারা
রয়েছে। চারা ও ফল বিক্রয় করে প্রতি বছর ১০ থেকে ১২ লক্ষ টাকা আয় করছেন তিনি। গোবিন্দগঞ্জ
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ বলেন জাহিদুল ইসলাম একজন আদর্শ চাষি।
রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশি নিহতদের পাশাপাশি চারজন গুরুতর আহত হয়েছেন। তারা সৌদি...






