Saturday, October 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

আজমতের শিবিরে স্বস্তি, একা হচ্ছেন জাহাঙ্গীর

admin by admin
May 9, 2023
in আইন/আদালত, ঢাকা বিভাগ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। গতকাল সোমবার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে রিট করেছিলেন জাহাঙ্গীর আলম, তা সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। জাহাঙ্গীর বলেছেন ‘হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার ইচ্ছা আছে।’ এই প্রতিকূল অবস্থার মধ্যে স্বতন্ত্র প্রার্থী মা জায়েদা খাতুন নির্বাচনী প্রস্তুতির কাজ করছেন। সব মিলিয়ে যখন অনেকটাই খারাপ সময় যাচ্ছে, ঠিক তখনই তাঁর পাশ থেকে সরে যাচ্ছেন বহুদিনের ঘনিষ্ঠ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গাজীপুর আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, দলের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের কঠোর মনোভাব বুঝে গাজীপুরে নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন এখানকার গুরুত্বপূর্ণ নেতারা। কেন্দ্র ও স্থানীয় নেতাদের চাপে জাহাঙ্গীরের পাশ থেকে সরে যাচ্ছেন তাঁর ঘনিষ্ঠ নেতাকর্মীরা। এতে স্বস্তি ফিরছে আওয়ামী লীগের নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামা আজমত উল্লাহ খানের শিবিরে। দলের বিদ্রোহী প্রার্থীও প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

গতকাল মেয়র পদে মনোনয়ন প্রত্যাহার করেন আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। এ সময় তিনি নিজের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আজমত উল্লাহ খানের পক্ষে কাজ করার ঘোষণা দেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের একাধিক সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে, দীর্ঘদিন ধরেই গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শান্ত বাবু, মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদুল আলমকে সম্প্রতি জাহাঙ্গীরের পক্ষে সক্রিয় দেখা যাচ্ছে না। তবে জাহাঙ্গীরের ঘনিষ্ঠ কর্মী-সমর্থকদের বড় অংশ এখনো জাহাঙ্গীরের পক্ষে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারাও তাঁদের নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করতে কঠোর নির্দেশনা দিচ্ছেন। সম্প্রতি স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা গাজীপুরে এসে কর্মিসভা করেছেন। আজ মঙ্গলবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার সঙ্গে গাজীপুরে আসবেন কর্মিসভা করে নেতাকর্মীদের কঠোর দিকনির্দেশনা দিতে। এমন তৎপরতার পর জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠরা বেশ চাপে পড়েছেন।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের দু-একজন সাবেক নেতা ও ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী এখনো জাহাঙ্গীরের সঙ্গে আছেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, গাছা থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মঈনুল হোসেনসহ কয়েকজন নেতাকে এখনো পাশে পাচ্ছেন জাহাঙ্গীর।

নাম প্রকাশ না করার শর্তে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক একজন নেতা কালের কণ্ঠকে বলেন, জাহাঙ্গীর আলম যখন নিজের জীবন নিয়ে শঙ্কার কথা গণমাধ্যমে বলেছেন, তখন থেকেই তাঁর পেছন থেকে দলের নেতাকর্মী কমতে শুরু করেছে। কারণ দলের বিরুদ্ধে যায় এমন কথাবার্তা বলে কেউই রাজনীতিতে টিকতে পারেন না।

দলীয় একাধিক সূত্র জানায়, গাজীপুরে আওয়ামী লীগকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল। এই নেতারা ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে চেষ্টা চালাচ্ছেন। তাঁদের মধ্যে একাধিক নেতা নির্বাচনী আচরণবিধির কারণে মাঠে নামতে না পারলেও নিজেদের অনুসারীদের নৌকাকে বিজয়ী করতে নির্দেশনা দিয়েছেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান কালের কণ্ঠকে বলেন, ‘দলের নেতাকর্মীদের শতভাগ সহযোগিতা পাচ্ছি। আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী কাজে নেমে গেছে। এখন পর্যন্ত ঘরোয়া পরিবেশে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড করতে হচ্ছে। মহানগর থেকে শুরু করে থানা, থানা থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ৪৮০টি কেন্দ্র পর্যন্ত ঘরোয়া কর্মিসভা করে ফেলেছি। নির্বাচনের যে প্রস্তুতি, মোটামুটি সেই প্রস্তুতি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। এগুলোতে কোনো ব্যত্যয় হচ্ছে না।’

নির্বাচনের মাঠে বিএনপির পদধারী এক ডজন নেতা : সিটি করপোরেশন নির্বাচন দলীয়ভাবে বর্জন করেছে বিএনপি। কিন্তু গাজীপুরে স্থানীয় বিএনপির গুরুত্বপূর্ণ পদে থাকা অন্তত ডজনখানেক নেতা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এ ছাড়া ৫৭ ওয়ার্ডের বেশির ভাগেই বিএনপির কর্মী-সমর্থকরা প্রার্থী হয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাসান উদ্দিন সরকারের ভাতিজা শাহনুর ইসলাম স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন।

নগরীর বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে যাঁরা কাউন্সিলর প্রার্থী হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন নগরীর ৪০ নম্বর ওয়ার্ডে পুবাইল থানা বিএনপির সদস্যসচিব নজরুল ইসলাম খান, ৪৮ নম্বর ওয়ার্ডে টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্যসচিব শফিউদ্দিন শফি, ২৮ নম্বর ওয়ার্ডে সদর থানা বিএনপির আহ্বায়ক ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, ১৩ নম্বর ওয়ার্ডে বাসন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, ১৫ নম্বর ওয়ার্ডে গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও বর্তমান কাউন্সিলর ফয়সাল আহামেদ সরকার, ১৬ নম্বর ওয়ার্ডে বাসন থানা বিএনপির সদস্যসচিব বর্তমান কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহম্মেদ, ২৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও সদর মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হান্নান মিয়া, ৩৫ নম্বর ওয়ার্ডে গাছা থানা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব ফারুক খান, ৩৭ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আউয়াল সরকার ও ৪২ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সুলতান উদ্দিন আহম্মেদ। এ ছাড়া নগরের ২৩, ২৫, ২৯, ৩৪, ৪৯, ৫৫ সহ বেশ কয়েকটি ওয়ার্ডেও বিএনপিকর্মী, সাবেক নেতারা প্রার্থী হয়েছেন।

জাহাঙ্গীরের রিট খারিজ : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে রিট করেছিলেন জাহাঙ্গীর আলম, তা সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্টে। মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত ঋণখেলাপির তালিকায় জাহাঙ্গীর আলমের নাম থাকায় খারিজ করা হয় বলে আদেশে উল্লেখ করা হয়।

শুনানির পর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাজবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল ও এম কে রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

আদেশের পর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার ইচ্ছা আছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর গত ৩০ এপ্রিল গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। পরে আপিলে এ নির্বাচনে আপিল কর্তৃপক্ষ ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখেন।

Post Views: 451

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

by admin
October 9, 2026
0
5

নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার আবু নাঈম রিপন:নরসিংদী থেকে...

গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল

গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল

by admin
October 9, 2026
0
26

গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল অফিসার শফিকুল ও এসআই জলিল আশরাফুল আলম সরকার গাজীপুর জেলা প্রতিনিধি...

গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক।

গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক।

by admin
October 9, 2026
0
7

গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ   গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩০ বোতল কোডিন ফসফেট ও...

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

by admin
October 9, 2026
0
15

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উদ্যোগে...

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

by admin
October 9, 2026
0
12

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধ টাঙ্গাইলের মধুপুরে মুহূর্তের ঝড়ে কলা ও পেঁপে বাগানের...

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন

by admin
October 9, 2026
0
9

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন সাভার প্রতিনিধি ঢাকার সাভারে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হিসেবে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026
  • প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d