ছবিটি ফেসবুকে পেলাম।
কুমিল্লার গুনবতী বাজারের ব্যবসায়ী মরহুম আমীর হোসেন সওদাগরের জানাজা হচ্ছে।
জানাজাতে উপস্থিত মুসল্লীদের পিছনে বিমর্ষ হয়ে বসে থাকা এই ব্যক্তির নাম সুধীর বাবু।
মৃত আমীর সওদাগর এবং সুধীর বাবু ছোট বেলার বন্ধু। গুনবতী বাজারে দীর্ঘ বছর একসাথে ব্যবসা- বানিজ্য করে আসছেন উনারা।
আজ সেই বন্ধুর মৃত্যুর পর সুধীর বাবু জানাজার পিছনে উপস্থিত হয়ে অশ্রু ঝরাচ্ছেন।
সত্যিকারের বন্ধুত্ব আসলেই এমন হয়।
যে বন্ধুত্ব জাত দেখে না,ধর্ম দেখে না,ধনী-গরিবের ভেদাভেদ চিনে না।








