বলি শেষ নিঃশ্বাস পর্যন্ত সিজদায় পড়ে থাকা এক দেহের কথা…
উত্তর গাজার চিকিৎসক, মুস্তফা নাঈম বলছেন:
আজ আমাদের এক প্রতিবেশীর লাশ পাওয়া গেছে, মাটির নিচে, সময়ের নীরব সাক্ষী হয়ে পড়ে আছেন। সাম্প্রতিক উত্তরের দিক থেকে পালানোর সময় তিনি আহত হয়েছিলেন। সেই আঘাতের কারণে তিন দিন ধরে রক্তক্ষরণ হচ্ছিল।
ভাবতে পারেন? তিনটা দিন…
রক্ত ঝরছে…
কোনো চিকিৎসা নেই, বাঁচার কোনো উপায় নেই, পাশে একজন মানুষও নেই।
শেষটা খুব কাছে চলে এসেছে, এটা বুঝতে পেরে তিনি আর কারও জন্য অপেক্ষা করেননি। একটা গাছের নিচে গিয়ে, যতটুকু শক্তি ছিল, নিজেই মাটি খুঁড়েছেন… নিজের জন্য একটুকু আশ্রয় বানিয়েছেন… তারপর সিজদায় নত হয়ে পড়েছেন।
যাওয়ার আগে পরিবারের জন্য রেখে গেছেন ছোট্ট একটা চিহ্ন, তার আঙটি… একটা ডালের সঙ্গে সুতো দিয়ে বাঁধা… যেন নীরবে বলে গেছেন: “যদি কোনোদিন ফিরে আসো… আমাকে এখানেই পাবে।”
আজ… তারা কোনো কণ্ঠ শুনতে পায়নি, কোনো চেহারাও দেখতে পায়নি… শুধু পেয়েছে কিছু হাড়… সিজদায় ঝুঁকে থাকা অবস্থায়।
Views: 274
Related