আজ ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ২২ বছর হলো। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউএ আয়োজিত শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হন।
তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউএ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে এই নৃশংস আক্রমণ চালানো হয়। সমাবেশে ট্রাক মঞ্চ থেকে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য শেষের দিকে একের পর এক গ্রেনেড বিস্ফোরিত হয়।
দলীয় নেতাকর্মীরা মানববলয় তৈরি করে শেখ হাসিনাকে রক্ষা করেন। তবে হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান এবং হাজারো নেতাকর্মী, সংবাদকর্মী ও সাধারণ মানুষ আহত হন।
Views: 142
Related