বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ আটোয়ারীর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় নানী-নাতনীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোয়ালদিঘি এলাকায় আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই ইউনিয়নের বড়দাপ এলাকার দুলালের স্ত্রী বেগম (৪৫) ও তার নাতনী আয়শা আক্তার (৩)। আয়শা একই এলাকার সাবিরুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, সন্ধ্যায় নানী আর নাতনী বাজার থেকে বাড়ীর কাছে এসে ব্যাটারী চালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় আটোয়ারী থেকে ঠাকুরগাঁওগামী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে দু’জনের মৃত্যু হয়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মুসা মিঞা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি
সংবাদ বিজ্ঞপ্তি তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো ঘোষনা আসেনি—এই অভিযোগ তুলে...






