নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এ কার্যক্রমের উদ্বোধন
করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি ও
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.জহুরুল ইসলাম।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি বলেন, ‘এক
দিনের এই ক্যাম্পেইনে উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৩শ’
এবং ১ থেকে ৫ বছর বয়সী ২৪ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন-এ প্লাস
ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, এ উপজেলায় মোট ১৯৩টি কেন্দ্রের মাধ্যমে মোট ২৬
হাজার ৮শ শিশুকে ভিটামিন ‘এ’ পাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ
কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি রাজনৈতিক মহল,
মিডিয়াকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন। #
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







