Monday, October 26, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার দায়ে শুরুতেই বিচার হবে শেখ হাসিনার

admin by admin
October 26, 2024
in আইন/আদালত, বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে হত্যা, গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার বিচার আনুষ্ঠানিক (অভিযোগ দাখিল ও গঠন, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক) শিগগির শুরু হতে যাচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পর্যায়ক্রমে আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুমের ঘটনা নিয়ে অভিযোগেরও বিচার হবে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে। বিচারকাজ শুরুর পর আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের রায়ের প্রত্যাশা করছে প্রসিকিউশন।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল), ১৯৭৩ আইনটি করা হয়। ২০১০ সালের মার্চে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর এই আইনে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী ও বিএনপির শীর্ষ কয়েকজন নেতার ফাঁসির আদেশ ও তা কার্যকর হয়। সময়ের পরিক্রমায় এখন গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের তৈরি আইনে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে।

বিভিন্ন সংস্থার হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে এখন পর্যন্ত হাজারের বেশি মানুষ নিহতন হয়েছে। যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। আহত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়েছেন।

এরই মধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অন্তত ১০০ জন আহত ব্যক্তির জবানবন্দি নিয়েছে। আহত আরও অনেকের জবানবন্দি নেওয়া হবে। তাদের সবাইকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে সাক্ষ্য দেবেন নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে বিবেচনায় নেওয়া হবে ঘটনার সময়ের ভিডিও, হত্যাকাণ্ডর পরিকল্পনা ও নির্দেশনার আসামিদের মধ্যে অডিও রেকর্ড।

 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গণহত্যার অভিযোগ তোলা হয় এবং বিচার শুরুর উদ্যোগ নেওয়া হয়। হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলসহ প্রসিকিউশন ও তদন্ত সংস্থাও পুনর্গঠন করা হয়। গত বুধবার পর্যন্ত প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় ১০০টির মতো অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে ৯০টির মতো অভিযোগ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কয়েকজন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, পুলিশের কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে বিচারের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়। গ্রেপ্তারি পরোয়ানা এরই মধ্যে পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

এখন পুরনো হাইকোর্ট ভবনের পাশে একটি টিনশেড ভবনে বিচারের প্রাথমিক পর্যায় শুরু হলেও পুরনো ভবনটির সংস্কারকাজ দ্রুততার সঙ্গে চলছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এ ভবনে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘প্রতিটি ঘটনাতেই মূল কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একদলীয়, স্বৈরশাসন বা পারিবারিক শাসনকে টিকিয়ে রাখার জন্য এ গণহত্যার ঘটনা ঘটেছে।

বিশেষ করে শীর্ষ আসামি যারা আছেন, তাদের বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। তদন্ত প্রতিবেদন প্রস্তুত হলে ছয় মাসের মধ্যে দুই-একটা মামলার বিচার একটা পর্যায়ে (রায়) নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।’

তিনি আরও বলেন, ‘গুমের অভিযোগগুলোর আলাদা তদন্ত হবে। তবে এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার গণহত্যার বিচার। পাশাপাশি গুমের অভিযোগের তদন্ত সহসাই শুরু হবে। আইনের কিছু সংশোধনীর কাজ চলছে। সংশোধনী হলেই বিচারকাজটা সহজ হয়ে যাবে।’

 

শিগগির সংশোধন হচ্ছে আইন : জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগের বিচার করতে শুরু থেকেই বিদ্যমান আইন সংশোধনের তাগিদ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। খোঁজ নিয়ে জানা গেছে, শিগগির আইনটি সংশোধন হতে যাচ্ছে। ৫১ বছর আগের এ আইনটি এর আগে একাধিকবার সংশোধন হয়েছে। এবার সাত থেকে আটটি ধারা সংশোধন হতে যাচ্ছে। কিছুদিন আগে আইন সংশোধনের একটি প্রাথমিক খসড়া তৈরি করে অংশীজনদের মতামত নিয়েছে আইন মন্ত্রণালয়। আরও কিছু অংশীজনের মতামত শেষে আইনটি সংশোধিত হয়ে আসবে।

কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে সেই দলকে নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ, রেজিস্ট্রেশন বাতিল, জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত রাখার মতো বিষয়গুলো বিবেচনায় রয়েছে। বিদ্যমান আইনে সংগঠনের বিচারের বিধান থাকলেও শাস্তি কী হবে সে বিষয়ে কিছু নেই। একই সঙ্গে বিদ্যমান আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার কিছুটা পরিবর্তন আসতে পারে।

সংশোধনীর ফলে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ইত্যাদি অপরাধের দায় বা লায়াবিলিটি নির্ধারণ করতে ট্রাইব্যুনাল রোম স্ট্যাটিউটের ধারা-৯ অনুযায়ী গৃহীত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর ‘এলিমেনটস অব ক্রাইম’ (অপরাধের উপাদান) বিবেচনা করার সুযোগ পাবে।

এ ছাড়া এই আইনের অধীনে অপরাধ হতে পারে, এটি জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা, সংগঠন, দল, সংঘবদ্ধ চক্রের শীর্ষ ব্যক্তিদের পদক্ষেপ গ্রহণে ব্যর্থতায় সংশ্লিষ্ট পক্ষকে বিচারের আওতায় আনা হতে পারে।

শতাধিক আহত ব্যক্তির জবানবন্দি : ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি ও নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। বিচারে তাদের সাক্ষ্যকে গুরুত্ব দেবে প্রসিকিউশন। ইতিমধ্যে চিফ প্রসিকিউটরসহ অন্য প্রসিকিউটররা ঢাকার যেসব হাসপাতালে আহতরা চিকিৎসাধীন, তাদের সঙ্গে কথা বলেছেন।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শতাধিকের বেশি আহত ব্যক্তির প্রাথমিক জবানবন্দি নিয়েছেন। তাদের সবাইকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করবে প্রসিকিউশন। পাশাপাশি নিহত ব্যক্তিদের স্বজনদের অনেকেই অভিযোগ দায়ের করেছেন ট্রাইব্যুনালে। তাদেরও সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হবে। আর সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

গণহত্যার পর গুমের বিচার, সংগঠনের বিচার সরকারের সিদ্ধান্তে : বিগত সরকারের ১৫ বছরে সংঘটিত গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় এখন পর্যন্ত ১০টির বেশি অভিযোগ জমা পড়েছে।

এগুলোতে আসামি করা হয়েছে শেখ হাসিনাসহ তার সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ওই সময়ের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ র‌্যাব ও পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তাকে।

 

আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে গণহত্যার কয়েকটি মামলার বিচার শেষ করে গুমের অভিযোগের বিচারের উদ্যোগ নেওয়া হবে। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও তার মিত্র রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ জমা পড়লেও তদন্ত এখনো শুরু হয়নি।

দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত জানালে তারা উদ্যোগ নেবেন বলে জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম।

পুরনো মামলাগুলোর কী হবে : ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচারকাজ হচ্ছে না। একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩০টি মামলা বিচারাধীন আছে ট্রাইব্যুনালে।

এমন পরিস্থিতিতে এসব মামলার কী হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ট্রাইব্যুনাল পুনর্গঠনের আগে ২০টির বেশি মামলা ছিল সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের পর্যায়ে। এসব মামলায় ১৯৮ জন আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ৪৪ জন।

এ বিষয়ে ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর জানান, পুরনো মামলায় আসামিপক্ষের কেউ যদি মনে করেন যে তিনি হয়রানি বা মিথ্যা মামলার শিকার হয়েছেন, তাহলে তাদের আবেদন করতে বলা হয়েছে।

পর্যালোচনায় যদি দেখা যায় যে, মামলাটি মিথ্যা, হয়রানির শিকার হওয়ার মতো উপাদান আছে বা আসামি নির্দোষ তখন সেটি ট্রাইব্যুনালে উপস্থান করে প্রতিকারের আরজি জানাবেন প্রসিকিউটররা।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ‘এ বিষয়ে পর্যালোচনা চলমান রয়েছে। চিফ প্রসিকিউটরের নির্দেশনা পেলেই কার্যক্রম শুরু হবে।’

বিচারে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত চায় প্রসিকিউশন : গণহত্যার অভিযোগে করা মামলার বিচারে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতে জোর দিচ্ছে প্রসিকিউশন। এ লক্ষ্যে আসামিদের আইনানুযায়ী যত রকমের সুবিধা দেওয়া যায় তত সুবিধা নিশ্চিত করেই বিচারকাজ হবে বলে জানান প্রসিকিউটররা।

ইতিমধ্যে আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুল বিভিন্ন সময়ে ট্রাইব্যুনালে বিচারকাজের স্বচ্ছতা নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্যে আসামিদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ, বিদেশি পর্যবেক্ষকদের বিচারকাজ পর্যবেক্ষণের সুযোগসহ শুনানি ইলেকট্রনিক মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হতে পারে।

এ ছাড়া ট্রাইব্যুনালের বিচারকাজের ভিডিও স্ট্রিমিং বা অডিও ভিজ্যুয়াল রেকর্ডিংয়ের সুযোগ রাখা হতে পারে সংশোধিত আইনে। আইনের বিধান মেনে পলাতকদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী থাকবেন। একই সঙ্গে অধস্তন আদালতে আসামিদের ওপর হামলার ঘটনায় তিক্ত পরিস্থিতিতে ট্রাইব্যুনালে তাদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘বিচারক যদি সঠিকভাবে বিচারকাজ না করেন তাহলে ন্যায়বিচার হবে না। অতীতে এখানে ও সুপ্রিম কোর্টে ন্যায়বিচার হয়নি। এবার সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তদন্ত সংস্থা কোনো মিথ্যা প্রতিবেদন দেবে না, যা সত্য ঘটনা তাই যেন তদন্তে আসে সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। প্রসিকিউশনও কোনো নির্দোষ লোককে সাজা দেওয়ার প্রচেষ্টা চালাবে না। সত্যিকার অর্থে যারা গণহত্যার পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী ও নির্দেশদাতা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রাপ্ত সাক্ষ্যের আলোকেই বিচার হবে।’ সূত্র : দেশ রূপান্তর

Views: 321

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মিরসরাইয়ে রোগী সেজে হাসপাতালের টিকিট কাউন্টারে স্বর্ণের চেইন চুরি, ৭ নারী গ্রেপ্তার

মিরসরাইয়ে রোগী সেজে হাসপাতালের টিকিট কাউন্টারে স্বর্ণের চেইন চুরি, ৭ নারী গ্রেপ্তার

by admin
October 25, 2026
0
4

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে রোগী সেজে ভিড়ের মধ্যে তিন নারীর গলা থেকে স্বর্ণের...

গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর

গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর

by admin
October 25, 2026
0
11

প্রেস বিজ্ঞপ্তি গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর গার্মেন্টস শ্রমিক অধিকার...

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক যুগোপযোগী করে তুলতে হবে

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক যুগোপযোগী করে তুলতে হবে

by admin
October 25, 2026
0
9

প্রেস বিজ্ঞপ্তি বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক যুগোপযোগী করে তুলতে হবে অদ্য ২৫/১০/২০২৬ইং, সকাল ১১...

সংস্কারের সাত দিন যেতে না যেতেই সড়কের বেহাল অবস্থা

সংস্কারের সাত দিন যেতে না যেতেই সড়কের বেহাল অবস্থা

by admin
October 25, 2026
0
2

মানুষের চলাচলের জন্য রাস্তা সংস্কার করা হয়েছে না কী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখানো জন্য সংস্কার করা হয়েছে এমন প্রশ্ন উঠেছে...

ক্র্যাবে সংবাদ সম্মেলন চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

ক্র্যাবে সংবাদ সম্মেলন চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

by admin
October 25, 2026
0
8

চাঁদের তলপৃষ্ঠে হুবহু পৃথিবীর মানচিত্র অঙ্কিত রয়েছে—এমন চাঞ্চল্যকর দাবি করে তা বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দা মো....

জাতিসংঘ ঘোষণাপত্রের আর্টিকেল ২৬ অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি

জাতিসংঘ ঘোষণাপত্রের আর্টিকেল ২৬ অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি

by admin
October 25, 2026
0
7

সংবাদ বিজ্ঞপ্তি   শিক্ষা মানুষের মৌলিক মানবাধিকার। অথচ বাংলাদেশের সংবিধানে শিক্ষাকে সরাসরি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তাই শিক্ষাকে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ October 25, 2026
  • মিরসরাইয়ে রোগী সেজে হাসপাতালের টিকিট কাউন্টারে স্বর্ণের চেইন চুরি, ৭ নারী গ্রেপ্তার October 25, 2026
  • গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর October 25, 2026
  • রংপুরে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত October 25, 2026
  • অশ্লীল ভিডিও ফেসবুকে ছাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়া নেওয়ার অভিযোগ October 25, 2026
  • বদলগাছী জাতীয় দলের ৩ হ্যান্ডবল কন্যা পেল উষ্ণ সংবর্ধনা October 25, 2026
  • মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ October 25, 2026
  • বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক যুগোপযোগী করে তুলতে হবে October 25, 2026
  • সংস্কারের সাত দিন যেতে না যেতেই সড়কের বেহাল অবস্থা October 25, 2026
  • ক্র্যাবে সংবাদ সম্মেলন চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের October 25, 2026
  • ঘটনাটি ১৯৬৭ সালের ১৭ জুলাই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরে October 25, 2026
  • দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি October 25, 2026
  • পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার October 25, 2026
  • রায়পুর উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচার October 25, 2026
  • জাতিসংঘ ঘোষণাপত্রের আর্টিকেল ২৬ অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি October 25, 2026
  • কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই October 25, 2026
  • কালিয়াকৈরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে এলাকাবাসী October 25, 2026
  • লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল October 25, 2026
  • ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ October 25, 2026
  • ভূমি অফিসের  সহকারীর ঘুষ বাণিজ্য October 25, 2026
  • মধুপুরে চাড়ালজানী ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সিজন-২ অনুষ্ঠিত October 25, 2026
  • যশোরে ধোপাখোলা স.প্রা. বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ October 25, 2026
  • যশোর সদর সাব রেজিস্ট্রার কতৃক রেলগেট প.পাড়ায় নালিশী জমির তদন্ত প্রতিবেদন পেশ October 25, 2026
  • মহালছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা, স্বামী বলছেন আত্মহত্যা October 25, 2026
  • সাংবাদিকতায় বিশেষ অবদানে শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ড পেলেন মাকসুদ আলম October 25, 2026
  • বিদেশি পর্যটকের থেকে বৈদেশিক মুদ্রা রাখা যাবে আয়ের ৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রিসোর্ট October 25, 2026
  • রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫ হাজার টাকা জরিমানা হবে-বিষয়টি এমন নয় October 25, 2026
  • পাঠ্যবইয়ে প্রতীক দাঁড়িপাল্লার ছবি থাকায় সংশোধন হচ্ছে ৩৮ লাখ বই October 25, 2026
  • দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রæপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক সাদেকুল নির্বাচিত October 25, 2026
  • আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু October 25, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

      মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

      October 25, 2026
      মিরসরাইয়ে রোগী সেজে হাসপাতালের টিকিট কাউন্টারে স্বর্ণের চেইন চুরি, ৭ নারী গ্রেপ্তার

      মিরসরাইয়ে রোগী সেজে হাসপাতালের টিকিট কাউন্টারে স্বর্ণের চেইন চুরি, ৭ নারী গ্রেপ্তার

      October 25, 2026
      গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর

      গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর

      October 25, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d