প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ হলো তামিম ইকবালের।
এ ইনিংস শুরুর আগে তামিম ইকবালের প্রয়োজন ছিল ১৪ রান। নবম ওভারে মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন তামিম।
৩৮৩তম ম্যাচ ও ৪৪৪তম ইনিংসে এ মাইলফলক পূর্ণ হলো তার। জন্মদিনে এ কীর্তি গড়লেন তিনি। এরপরই কাটা পড়লেন রান আউটে। স্কয়ার লেগে খেলেছিলেন লিটন দাস। রান নেবেন কি না, সেটি নিশ্চিত ছিলেন না লিটন বা তামিমের কেউই।
বাংলাদেশের স্কোর ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬০ রান।
একটু দেরি করে দৌড়ানো শুরু করেন দুজন, তবে বিপজ্জনক প্রান্তে ছিলেন তামিম। মার্ক এডেয়ারের থ্রো সরাসরি ভাঙে স্ট্রাইক প্রান্তের স্টাম্প। দুই ওভারে টানা দুই চার মেরে ছন্দে আসার ইঙ্গিত দেওয়া তামিম হলেন রানআউট। ইংল্যান্ড সিরিজে তিন ম্যাচেই মোটামুটি শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফিরেছিলেন আগেভাগেই।
আরেকবার মোটামুটি শুরু করলেও ইনিংস বড় করা হলো না বাংলাদেশ অধিনায়কের। প্রথম পাওয়ারপ্লের শেষ বলে গিয়ে প্রথম উইকেট হারাল বাংলাদেশ, ওপেনিং জুটি ভাঙল ৪২ রানে। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের ১৪ হাজার রান নেই। ১৩ হাজারের ওপর আছে দুজনের-সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।








