Thursday, November 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

আন্দোলনের নতুন কৌশল নিয়ে এগুচ্ছে বিএনপি!

admin by admin
November 23, 2023
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড ও সহিংতাকে কেন্দ্র করে বিএনপি হরতাল ও অবরোধের মাধ্যমে চূড়ান্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ তবে আন্দোলনের কৌশলে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন৷

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘আন্দোলনের কৌশলে পরিবর্তন আসবে৷ সেটা সামনের সপ্তাহে আপনারা দেখতে পাবেন৷ অবরোধ-হরতালের পরিবর্তে নতুন ধরনের কর্মসূচি আসবে৷ সেটা অসহযোগ কি না, এখনই বলা যাচ্ছে না৷ তবে নীতি নির্ধারকেরা নতুন ধরনের কর্মর্সূচি ঠিক করবেন৷’

ব্যারিস্টার খোকন বলেন, ‘সরকার আন্দোলনে দমাতে পুলিশ, আদালত সবই ব্যবহার করছে৷ কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে৷ যুদ্ধ বলেন, আন্দোলন বলেন এর কৌশলই হলো আত্মরক্ষা এবং আক্রমণ৷ আমরা সেটাই করছি৷’

 

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলনে আছে বিএনপি ও তার শরিকেরা৷ তবে আন্দোলন কর্মসূচিতে পরিবর্তন আনা দরকার বলে মনে করছেন বিএনপির কয়েকজন নেতা৷ তারা বলছেন, হরতাল-অবরোধের মতো কর্মসূচি বহু ব্যবহারে গুরুত্বহীন হয়ে পড়তে পারে৷ অতীতে এর উদাহরণ আছে৷ তাই বিকল্প কর্মর্সূচির কথা ভাবা হচ্ছে৷

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুধবারও জামিন দেয়নি আদালত৷ ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলায় তাকে আসামি করা হয়েছে৷ এর আগে ২০ নভেম্বর এই মামলায় জামিনের শুনানি হওয়ার কথা থাকলেও সেদির রাষ্ট্রপক্ষের পিপি অনুপস্থিত থাকায় শুনানি হয়নি৷

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বিএনপি মহাসচিবকে যে মামলায় জামিন দেওয়া হয়নি দেশে আাইনের শাসন থাকলে তিনি জামিন পেতেন৷ কারণ বিচারপতির বাসভবনে ভাঙচুরের ঘটনার এক-দেড় কিলোমিটার দূরে ছিলেন তিনি৷ এছাড়া তিনি অসুস্থ, তিনি একজন শীর্ষ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং বয়স্ক মানুষ৷ জামিন পাওয়ার সব গ্রাউন্ড তার আছে৷ তারপরও তাকে জামিন দেওয়া হলো না৷ ২৮ অক্টোবরের পর তার বিরুদ্ধে পাঁচ-সাতটি মামলা দেওয়া হয়েছে৷ এ থেকেই সরকারের মনোভাব বোঝা যায়৷ এর আগেও তার বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়েছে৷’

 

বিএনপির শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতাও এখন কারাগারে আছেন৷ ‘নেতাকর্মীরা অব্যাহত গ্রেফতারের মুখে আছেন এবং এখন পুরনো মামলায় দ্রুত সাজা দেয়া হচ্ছে,’ বলে জানান কায়সার কামাল৷

এই অবস্থায় একই ধরনের কর্মসূচি হরতাল-অবরোধের আন্দোলন তারা কত দূর নিতে পারবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এটা বিএনপির একার আন্দোলন নয়, দেশের মানুষের আন্দোলন৷ দেশের মানুষই আন্দোলন এগিয়ে নিয়ে যাবে৷ তবে আন্দোলন কর্মসূচিতে যাতে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে আমরা সেদিকে নজর দেব৷’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল, নির্বাচনের তারিখ কোনো বৈধ নির্বাচন কমিশন দেয়নি৷ ফলে ওগুলো আমরা আমলে নিচ্ছি না৷ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার গঠন করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে৷’

২৮ অক্টোবরের পর থেকে বিএনপির কর্মসূচির একটি সাধারণ চরিত্র স্পষ্ট হয়েছে৷ তাতে দেখা যায়, শুক্র ও শনিবারে বিএনপির হরতাল-অবরোধের মতো কোনো কর্মসূচি থাকে না৷ মঙ্গলবার একদিনের বিরতি থাকে৷ সপ্তাহের বাকি চারদিন তারা হয় হরতাল অথবা অবরোধ কর্মসূচি ডাকে৷

জাতীয় নির্বাচনের তফসিল ডাকার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের পর একদিন বিরতি দিয়ে ফের অবরোধে ফিরছে বিএনপি৷ এ নিয়ে বিএনপি ষষ্ঠ দফায় অবরোধ ডাকল৷ প্রথম কর্মসূচিটি ছিল ৭২ ঘণ্টার৷ এরপর প্রতিটি কর্মসূচি দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টার৷ এ নিয়ে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের দিন নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এখন পর্যন্ত ২২ কর্মদিবসের মধ্যে ১৯ দিনই হরতাল বা অবরোধের মধ্যেই আছে৷ তাদের সর্বশেষ ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে শুক্রবার ভোরে৷

২৮ অক্টোবরের পর দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়৷ এরপর ধারাবাহিকভাবে গ্রেফতার অভিযান চলছে৷ এখন বিএনপির শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই কারাগারে আছেন৷ যারা বাইরে আছেন তারা গ্রেফতার এড়াতে কৌশলে চলাফেরা করছেন৷ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল মাধ্যমে দলের কর্মসূচি দিচ্ছেন৷ বিএনপি অভিযোগ করেছে ২৮ অক্টোবরের সমাবেশ এবং এর পরবর্তী সময়ে এখন পর্যন্ত দলের ১৪ হাজার ৬৭৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ মোট মামলা হয়েছে ৩৪৬টি৷ একজন সাংবাদিকসহ নিহত হয়েছেন ১৫ জন৷ আহত হয়েছেন চার হাজার ৩৩৮ জন৷

এই সময়ে দ্রুতগতিতে বিএনপির নেতাকর্মীদের পুরনো মামলায় সাজা দেওয়া হচ্ছে৷ এপর্যন্ত ১৬২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে৷

 

এদিকে ফায়ার সার্ভিসের হিসাবে এপর্যন্ত হরতাল-অবরোধে দেশে প্রতিদিন প্রায় সাতটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে৷

এই সময়ে মোট ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে৷ যানবাহনের মধ্যে ১১৮টি বাস, ২৬টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, আটটি মোটরসাইকেল, দুটি প্রাইভেট কার, তিনটি মাইক্রোবাস, তিনটি পিকআপ, তিনটি সিএনজি অটোরিকশা, দুটি ট্রেন, একটি নছিমন, তিনটি লেগুনা, একটি ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, একটি পুলিশের গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স রয়েছে৷

আবার বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনাও ঘটছে৷ মুখোশধারী দুর্বৃত্তদের হামলার ঘটনা বাড়ছে৷ -ডয়চে ভেলে

Views: 331

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হাসিবের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক শক্তির মশাল মিছিল

হাসিবের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক শক্তির মশাল মিছিল

by admin
November 12, 2026
0
4

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা এবং ফরিদপুরে বাসে আগুনে চালকের মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে মশাল...

প্রথমবারের মতো এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

প্রথমবারের মতো এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

by admin
November 12, 2026
0
6

যুক্তরাজ্যে এক সপ্তাহের সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ নভেম্বর) তিনি...

নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?

নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?

by admin
November 12, 2026
0
6

মহসীন কবির বাংলা ট্রিবিউন রিপোর্ট একদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা, অন্যদিকে এসব ঘটনায় একে অপরের...

সংসদ সদস্য এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা

সংসদ সদস্য এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা

by admin
November 12, 2026
0
11

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের...

চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত

চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত

by admin
November 11, 2026
0
8

সংবাদ বিজ্ঞপ্তি চট্টগ্রাম | ১১ নভেম্বর ২০২৬ জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্য মূল্য নির্ধারণ এবং জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান  সাংবাদিক কর্মশালায় বক্তারা

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান সাংবাদিক কর্মশালায় বক্তারা

by admin
November 11, 2026
0
6

সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশে উচ্চ রক্তচাপজনিত অসুস্থতা ও অকালমৃত্যুর ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০২৪ সালে দেশে হৃদরোগে মৃত্যুবরণ করেছে প্রায় ২...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের November 12, 2026
  • যশোরে বিএনপি নেতা খুন, ঘাতক শফিয়ার আটক November 12, 2026
  • হাসিবের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক শক্তির মশাল মিছিল November 12, 2026
  • ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি November 12, 2026
  • প্রথমবারের মতো এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম November 12, 2026
  • নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব? November 12, 2026
  • সংসদ সদস্য এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা November 12, 2026
  • নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ-দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত November 12, 2026
  • রামচন্দ্রপুর -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান November 11, 2026
  • পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই November 11, 2026
  • রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত November 11, 2026
  • ডাচেস অফ এডিনবরার উপস্থিতিতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর উদযাপন November 11, 2026
  • রমজানে ১১ পণ্য আমদানিতে বিশেষ ছাড় November 11, 2026
  • রংপুরে কোচের ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু November 11, 2026
  • চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত November 11, 2026
  • স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: বক্তব্য প্রত্যাহার ও সরকারের অবস্থান জানতে চায় টিআইবি November 11, 2026
  • দিনাজপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী স্যানিটেশন মার্কেটিং সিস্টেম (স্যানমার্কস) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে স্যানমার্কস সম্মেলন অনুষ্ঠিত November 11, 2026
  • বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা November 11, 2026
  • সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ November 11, 2026
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান সাংবাদিক কর্মশালায় বক্তারা November 11, 2026
  • দিনাজপুরে সিডিএ’র উদ্যোগে চেহেলগাজী ইউনিয়নে সমবায় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত November 11, 2026
  • পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। November 11, 2026
  • সরিষাবাড়ীতে থামছেই না মাদক, উদ্বিগ্ন এলাকাবাসীর মানববন্ধন November 11, 2026
  • জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, ১৯ জন আওয়ামী লীগের নেতা কর্মি আটক November 11, 2026
  • আতিকুর-বক্কর সিন্ডিকেট চক্রে জিম্মি মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিস November 11, 2026
  • আন্তর্জাতিক অঙ্গনে রাজশাহীর সাংবাদিক হাবিব জুয়েলের পেলেন বিএনএন এশিয়ার সদস্যপদ November 11, 2026
  • কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড November 11, 2026
  • শীতের আগমনের পূর্বেই লেপ তোষকের কারিগরদের গ্রামাঞ্চলে আনাগোনা November 11, 2026
  • শেখ হাসিনার প্রত্যর্পণ কোন প্রক্রিয়ায় হবে, জানালো ভারত November 11, 2026
  • চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে জামায়াতের চাল ও নগদ অর্থ বিতরণ November 11, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের

      নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের

      November 12, 2026
      যশোরে বিএনপি নেতা খুন, ঘাতক শফিয়ার আটক

      যশোরে বিএনপি নেতা খুন, ঘাতক শফিয়ার আটক

      November 12, 2026
      হাসিবের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক শক্তির মশাল মিছিল

      হাসিবের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক শক্তির মশাল মিছিল

      November 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d