অনেকেরই নিজের কেনা জমি, বাড়ি বা দোকান অন্য কেউ জোর করে দখল করে রাখে। গ্রাম্য শালিসে কাজ না হলে একমাত্র ভরসা হলো আদালত। কোর্টে গিয়ে দখল উচ্ছেদ মামলা করলে আইনের মাধ্যমেই নিজের জমি ফিরে পাবেন। চলুন ধাপে ধাপে জেনে নিই।
ধাপ ১: আগে কাগজপত্র গুছিয়ে নিন:-
মামলা করার আগে এই কাগজগুলো হাতের কাছে রাখুন, না হলে কোর্ট আপনার কথা শুনবে না:
– জমির মূল দলিল বা সার্টিফাইড কপি
– আপনি যে মালিক তার প্রমাণ – খাজনা রশিদ, বিদ্যুৎ বিল, বাড়ির ছবি
– কে, কবে, কিভাবে আপনার জমি দখল করেছে তারিখ সহ একটা লিখিত বর্ণনা
ধাপ ২: ভালো একজন সিভিল আইনজীবী ধরুন:-
জেলা জজ কোর্টের দেওয়ানি বিষয়ে অভিজ্ঞ একজন আইনজীবী খুঁজুন। তাকে সব কাগজ ও ঘটনা খুলে বলুন। তিনি কাগজ দেখে বলে দেবেন মামলা টিকবে কিনা।
_টিপস: আইনজীবীর বার কাউন্সিল আইডি কার্ড দেখে নেবেন।_
ধাপ ৩: মামলার আরজি তৈরি:-
আপনার আইনজীবী আপনার হয়ে একটি আরজি (Plaint) লিখবেন। সেখানে জমির বিবরণ, আপনি কিভাবে মালিক, কে অবৈধভাবে দখল করেছে এবং আপনি কী চান (দখল উচ্ছেদ) – সব লেখা থাকবে।
ধাপ ৪: কোর্টে মামলা দাখিল:-
আইনজীবী কোর্টের ফাইলিং সেকশনে গিয়ে মামলা জমা দেবেন। কোর্ট ফি জমা দিয়ে আপনাকে একটি মামলা নম্বর দেওয়া হবে।
কোর্ট একটি তারিখ দেবে। সেই দিন আপনার আইনজীবী আদালতে গিয়ে আপনার পক্ষে শুনানি করবেন।
ধাপ ৬: বিবাদীকে নোটিশ পাঠানো:-
কোর্টের আদেশে দখলদারকে নোটিশ পাঠানো হবে, যাতে সে কোর্টে এসে তার বক্তব্য দিতে পারে।
ধাপ ৭: বিচার প্রক্রিয়া:-
দুই পক্ষের কাগজপত্র, সাক্ষী, প্রমাণ দেখে বিচারক সিদ্ধান্ত নেবেন। আপনি যদি আসল মালিক হন এবং দখল অবৈধ প্রমাণ হয়, তাহলে কোর্ট উচ্ছেদের আদেশ দেবে।
ধাপ ৮: রায়ের পর দখল ফিরে পাওয়া:-
রায় পাওয়ার পর ডিক্রির কপি নিয়ে আপনি জেলা প্রশাসন বা থানা পুলিশের সাহায্যে আপনার জমির দখল বুঝে নিতে পারবেন।
মনে রাখার মতো ৩ টা বিষয়:-
১. মামলার সব কাগজপত্রের কাজ আইনজীবীই করে দেবে, আপনাকে ফরম পূরণ করতে হয় না।
২. টাকা কম থাকলে জেলা লিগ্যাল এইড অফিসে গেলে বিনামূল্যে আইনজীবী পাবেন।
৩. সব সময় কাগজের ফটোকপি ও ২ কপি ছবি সাথে রাখবেন।
সংক্ষেপে: কাগজ গোছানো > আইনজীবী > আরজি > মামলা দাখিল > শুনানি > রায় > দখল ফিরে পাওয়া।
জমি আপনার, তাই দখলও আপনারই থাকা উচিত। আইনের পথে থাকুন।
See less
Post Views: 18
Related