Sunday, October 11, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

আপিল বিভাগের সামনের করিডোরে অঝোরে কাঁদছিলেন এক নারী, ৪৮ ঘণ্টায় শিশুকে ফিরে পাচ্ছেন সেই মা

admin by admin
November 22, 2023
in আইন/আদালত, জাতীয়, নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

দিনটি ছিল ১২ নভেম্বর। সকালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের করিডোরে অঝোরে কাঁদছিলেন এক নারী। কান্না দেখে অনেকেই কারণ জানতে ছুটে যান তার কাছে। ঘটনাটি দৃষ্টি এড়ায়নি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজারও। তিনি কান্নারত নারীর কাছে গিয়ে জানতে চাইলে ওই নারী জানান, স্বামী তার তিন মাসের সন্তানকে প্রতারণা করে নিয়ে গেছেন। ১৮ মাস ধরে শিশু সন্তানকে দেখেন না। কোনো খবরও জানেন না।

শিশুর মা আরও জানান, শিশুটির জিম্মা নিতে আদালতে মামলা করেছিলেন। হাইকোর্ট পেরিয়ে মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন। কিন্তু কবে শুনানি হবে কেউ বলতে পারছেন না।

তিন মাসের শিশু সন্তানকে হারিয়ে ১৮ মাস ধরে রাস্তায় রাস্তায় ঘুরছিমা রাবেয়া আক্তার পলি

এরপর আপিল বিভাগে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজাসহ আইনজীবীরা সারিবদ্ধভাবে মেনশন লাইনে দাঁড়িয়ে যান। একেবারে শেষে রাবেয়া আক্তার পলিও দাঁড়ায়। এক পর্যায়ে আপিল বিভাগের ডায়াসের সামনে আসেন রাবেয়া। কিন্তু কোনো কথা না বলে বিচারপতিদের সামনে কান্নায় ভেঙে পড়েন। একজন মায়ের কান্নায় আপিল বিভাগের এজলাস কক্ষে এক বেদনাবিধুর পরিবেশ তৈরি হয়।

একজন মায়ের অঝোরে কান্না দেখে বিচারপতিদেরও মন নরম হয়ে আসে। প্রধান বিচারপতি এ কান্নার কারণ জানতে চান। রাবেয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তিন মাসের শিশু সন্তানকে হারিয়ে ১৮ মাস ধরে রাস্তায় রাস্তায় ঘুরছি।’ এটুকু কথা বলার পর আর তিনি কথা বলতে পারছিলেন না। তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। তিনি আপিল বিভাগের সামনে ঘটনা খুলে বলেন। মানবিক কারণে রাবেয়া আক্তারকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে চান বলেও আদালতকে জানান।dhakapost

শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ ২০ মাসের শিশু সন্তানকে ৪৮ ঘণ্টার মধ্যে মা রাবেয়া আক্তারের কাছে বুঝিয়ে দিতে নির্দেশ দেন

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ রাবেয়া আক্তারকে আশ্বস্ত করেন। আপিল বিভাগের কার্যতালিকায় একেবারে পেছনে থাকা তার আবেদনটি টপে এনে অগ্রাধিকার ভিত্তিতে শুনানির নির্দেশ দেন। গতকাল (২১ নভেম্বর) মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসে। উভয়পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ ২০ মাসের শিশু সন্তানকে ৪৮ ঘণ্টার মধ্যে মা রাবেয়া আক্তারের কাছে বুঝিয়ে দিতে নির্দেশ দেন। শিশুর বাবা মো. আনোয়ার হোসেনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। সর্বোচ্চ আদালতের আদেশের পর মা রাবেয়া আক্তারের মুখে হাসি ফোটে। তিনি প্রধান বিচারপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

আমার মামলাটা আপিল বিভাগে ১২৭৭ নম্বর ক্রমিকে ছিল। স্বাভাবিকভাবে আমার মামলাটা শুনানি হতে ৬ বছর পার হয়ে যেতো। সন্তানের মুখ আমি কখনই দেখতে পেতাম না। ৩ মাসের দুধের শিশুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। এই ১৮ মাস সবার দ্বারে দ্বারে ঘুরেছিমা রাবেয়া আক্তার পলি

রাবেয়া আক্তার ঢাকা পোস্টকে বলেন, ‘আমি আপিল বিভাগের কাছে ন্যায় বিচারটুকু চেয়েছিলাম। আমার সন্তানকে ফিরে পাওয়ার জন্য মাননীয় বিচারপতিদের কাছে আকুল আবেদন করেছিলাম। কান্না করেছিলাম। আমার মামলাটা আপিল বিভাগে ১২৭৭ নম্বর ক্রমিকে ছিল। স্বাভাবিকভাবে আমার মামলাটা শুনানি হতে ৬ বছর পার হয়ে যেত। সন্তানের মুখ আমি কখনোই দেখতে পেতাম না। ৩ মাসের দুধের শিশুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। এই ১৮ মাস সবার দ্বারে দ্বারে ঘুরেছি। আমার সন্তানকে কোথাও পাইনি। শেষে আমি এখানে এসে বিচারপতিদের কাছে সাহায্য চাই, তারা আমাকে সাহায্য করেছেন। আমার মামলাটি কার্যতালিকায় টপে এনে শুনানি করেছেন। আর রাজা স্যার আমাকে কান্নায় ভেঙে পড়তে দেখে আমাকে হেল্প করেছেন। স্যার আমার থেকে কোনো টাকা পয়সা নেননি। বিনা টাকাতে স্যার আমাকে সাহায্য করেছেন। উপরে আল্লাহর ইচ্ছে, নিচে স্যারের প্রচেষ্টায় আমার সন্তানকে ফিরে পাওয়ার আদেশ পেয়েছি। আমি আপিল বিভাগে কান্না করে বলেছিলাম আমার মামলাটা এতো পেছনে আছে, মামলাটা টপে আনার জন্য বলেছিলাম। মাননীয় বিচারপতিরা আমার আকুতি শুনেছেন। সারাজীবন বিচারপতি স্যারদের জন্য দোয়া করব।’

উনাকে বাইরে প্রথমে কান্না করতে দেখলাম। কারণও কিছুটা জানলাম। তারপর আমরা আইনজীবীরা মেনশন করার জন্য যখন কোর্টের কাছে সারিবদ্ধভাবে দাঁড়াই, তখন ওই নারী সবার পেছনে দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি কোর্টের সামনে কথা বলতে পারলেন নাজ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা

প্রথম দিনের ঘটনার বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ঢাকা পোস্টকে বলেন, ১০/১২ দিন আগের ঘটনা। ওইদিন ছিল রোববার। আমি দেখলাম যে আপিল বিভাগের করিডোরে এক নারী কান্না করছেন। সাধারণত আমাদের উচ্চ আদালতে এই সিনটা দেখা যায় না। যে কোনো একটা মামলার আসামি বা কোনো একটা মামলার তদবিরকারক বা বাদী-বিবাদী এসে কোর্টে কান্না করেন। উনাকে বাইরে প্রথমে কান্না করতে দেখলাম। কারণও কিছুটা জানলাম। তারপর আমরা আইনজীবীরা মেনশন করার জন্য যখন কোর্টের কাছে সারিবদ্ধভাবে দাঁড়াই, তখন ওই নারী সবার পেছনে দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি কোর্টের সামনে কথা বলতে পারলেন না। কথা বলার আগেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। বললেন, আমার ৩ মাসের সন্তান হারিয়ে আজকে ১৮ মাস রাস্তায় রাস্তায় ঘুরতেছি। এসময় আমি স্ব-প্রণোদিত হয়ে সহযোগিতা করতে এগিয়ে আসি।  তখনই আমি মানবিক দৃষ্টি থেকে তার মামলার দায়িত্ব নিলাম। আপিল বিভাগ আমাকে অ্যাপ্রিশিয়েট করলেন। সর্বোচ্চ আদালত ওই দিনই রাবেয়া আক্তারের মামলাটি কার্যতালিকার ১২৭৭ নম্বর ক্রমিক থেকে টপে নিয়ে আসার নির্দেশ দিলেন।

dhakapost

মামলা প্রসঙ্গে আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, এই রাবেয়া আক্তার আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। আনেয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী হলেন রাবেয়া আক্তার। বিয়ের পর তাদের একটা সন্তান হয়। বয়স ৩ মাস থাকা অবস্থায় বাবা আনোয়ার হোসেন বাচ্চাকে নিয়ে চলে যায়। দীর্ঘদিন তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বাবার বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়। হাইকোর্ট এই মামলা স্থগিত করেন। বর্তমানে আপিল বিভাগে মামলাটি বিচারাধীন রয়েছে। গতকাল আপিল বিভাগ আদেশ দেওয়ার সময় বলেছেন, বাবা তার শিশু সন্তানকে অপহরণ করেছে কি করে নাই, এটা আপিল বিভাগ ডিটারমাইন্ড করবে। কিন্তু শিশু বাচ্চাকে আগে মায়ের কাছে দিতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে বাবা আনেয়ার হোসেনকে শিশুটিকে রাবেয়া আক্তার পলিকে বুঝিয়ে দিতে হবে। তবে বাবা সপ্তাহে তিন তার সুবিধামতো সন্তানকে দেখার সুযোগ পাবেন। এছাড়া এই শিশুর ভরণপোষণসহ যাবতীয় খরচ বাবাকে বহন করতে হবে। ইনশাআল্লাহ আমরা আজকে সফল হয়েছি। আপিল বিভাগে একজন মায়ের কান্না বৃথা যায়নি। আশা করছি ৪৮ ঘণ্টার মধ্যে তিনি সন্তানকে ফিরে পাবেন।

শিশুর বাবার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ঢাকা পোস্টকে বলেন, আপিল বিভাগ ২০ মাসের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। তবে শিশুর বাবা সপ্তাহে তিন দিন সন্তানকে দেখার সুযোগ পাবেন। আমরা উভয়পক্ষের আইনজীবীরা মিলে একটি সিডিউল করে দেবো।

১৬ জানুয়ারি শিশুকে আদালতে নিয়ে এসে মায়ের কাছে বুঝিয়ে দিতে বলা হয়। কিন্তু ১৬ জানুয়ারি শিশুকে আদালতে হাজির না করে সময় প্রার্থনা করেন আসামিরা

শিশুর বাবা বিরুদ্ধে মায়ের মামলার প্রেক্ষাপট
এ বিষয়ে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজার জুনিয়র আইনজীবী রাফসান আলভী জানান, ২০২১ সালের প্রথমদিকে রাজধানীর শনিরআখড়ার বাসিন্দা মো. আনোয়ার হোসেন (রাবেয়া আক্তার পলি) ও মিরপুরের বাসিন্দা রাবেয়া আক্তার পলির বিয়ে হয়। আনোয়ার হোসেনের এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী লাকী আক্তার।

২০২২ সালের মার্চ মাসে রাবেয়া আক্তার একটি পুত্রসন্তান জন্ম দেন। কিন্তু আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী লাকী আক্তারের কোনো সন্তান নেই। ২০২২ সালের ৬ জুলাই মা রাবেয়া আক্তার পলির কাছে মিথ্যা বলে ও প্রতারণার আশ্রয় নিয়ে তার স্বামী আনোয়ার হোসেন তিন  মাসের শিশুকে নিয়ে লাপাত্তা হন। এ ঘটনায় গত বছরের ২৩ জুলাই  রাবেয়া আক্তার পলি নারী ও শিশু নির্যাতন আইনে স্বামী আনোয়ার হোসেন ও তার প্রথম স্ত্রী লাকী আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় শিশুকে অপহরণের অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১৯ জুলাই রাবেয়া আক্তার পলি আসামিদের বাড়িতে যান। রাবেয়া আক্তারের যাওয়ার বিষয় টের পেয়ে আনোয়ার হোসেন তিন মাসের শিশু সন্তানকে নিয়ে অন্যত্র চলে যায়। মা রাবেয়া আক্তার পলিকে হুমকি-ভয়ভীতি প্রদর্শন করে বাড়ি ত্যাগ করতে বাধ্য করে। এই মামলা চলমান থাকা অবস্থায় শিশু সন্তানের জিম্মা চেয়ে আদালতে আরেকটি আবেদন করেন মা রাবেয়া আক্তার পলি। গত ৯ জানুয়ারি ৭ দিনের মধ্যে মায়ের জিম্মায় শিশুকে দেওয়ার শর্তে আসামি লাকী আক্তারকে জামিন দেন আদালত। ১৬ জানুয়ারি শিশুকে আদালতে নিয়ে এসে মায়ের কাছে বুঝিয়ে দিতে বলা হয়। কিন্তু ১৬ জানুয়ারি শিশুকে আদালতে হাজির না করে সময় প্রার্থনা করেন আসামিরা।

এদিকে নারী শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় গত ২১ জানুয়ারি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্যে রাবেয়া আক্তারকে ডিভোর্স দেন আনোয়ার হোসেন। এই অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন আসামিরা। হাইকোর্ট শুনানি শেষে ২৭ মার্চ বিচারিক আদালতের অভিযোগ গঠনের আদেশ স্থগিত করেন। কারণ হিসেবে তারা বললেন, বাবা কর্তৃক কোনো শিশুর অপহরণের অভিযোগ গ্রহণযোগ্য নয়। এই আদেশের বিরুদ্ধে শিশুর মা আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। পরে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। আপিল বিভাগে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় সর্বোচ্চ আদালত শিশুর কল্যাণের কথা বিবেচনা করে ও মায়ের অধিকারের স্বীকৃতি দিয়ে ২০ মাসের শিশু সন্তানকে ৪৮ ঘণ্টার মধ্যে মা রাবেয়া আক্তারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

Post Views: 438

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর

অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর

by admin
October 11, 2026
0
9

অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা...

তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি

তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি

by admin
October 11, 2026
0
5

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সময়ের চাহিদা আর চলমান অগ্রসর পৃথিবীর সাথে তালমিলিয়ে দেশকে এগিয়ে নিতে হলে সমৃদ্ধ তথ্যপ্রযুক্তির শিক্ষা, জ্ঞানার্জন, চর্চা...

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

by admin
October 11, 2026
0
7

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশি নিহতদের পাশাপাশি চারজন গুরুতর আহত হয়েছেন। তারা সৌদি...

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

by admin
October 11, 2026
0
29

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইল সদর থানা...

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

by admin
October 11, 2026
0
21

বিশেষ প্রতিনিধি চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ নাছির উদ্দীনের বিরুদ্ধে রমরমা...

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

by admin
October 9, 2026
0
3

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচং উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ফলাফল বিশ্লেষণ ও শিক্ষার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন October 11, 2026
  • জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ October 11, 2026
  • সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ October 11, 2026
  • অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর October 11, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 11, 2026
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে October 11, 2026
  • বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট October 11, 2026
  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার October 11, 2026
  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

      বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

      October 11, 2026
      জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ

      জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ

      October 11, 2026
      সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ

      সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ

      October 11, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d