Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

আবারও মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে সেমিতে ফ্রান্স

admin by admin
July 10, 2026
in খেলা ধুলা
Reading Time: 1 min read
1 0
A A
0
আবারও মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে সেমিতে ফ্রান্স
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলেন না কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে আরও কয়েক দফায় নিজেকে স্বরূপে মেলে ধরতে পারেননি তিনি। তবে, দলকে দুর্ভাবনায় পড়তে দেননি, দারুণ এক গোলে দলকে দেখালেন পথ। পরে সতীর্থের গোলেও রাখলেন অবদান। বিশ্বকাপে আরেকবার মরক্কোর পথচলা থামিয়ে সেমি-ফাইনালে উঠল ফ্রান্স।
চার বছর আগের আল বায়েতের লড়াইয়ের পুনঃমঞ্চায়নই যেন হলো বস্টনের জিলেট স্টেডিয়ামে। তবে এবার সেটা নকআউট পর্বে এক ধাপ আগে। বৃহস্পতিবার উত্তর আমেরিকা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জিতল দিদিয়ে দেশোঁর দল। তাদের দ্বিতীয় গোলটি করেন উসমান দেম্বেলে।
২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে একই স্কোরলাইনে জিতেছিল ফরাসিরা।
ম্যাচে কখনোই সেভাবে প্রতিপক্ষকে ভাবাতে পারেনি মরক্কো। প্রথমার্ধে একেবারে খোলসে বন্দি দলটি পুরো ম্যাচে গোলের জন্য পাঁচটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে। আর ফ্রান্সের ২২ শটের আটটি ছিল লক্ষ্যে।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো ফ্রান্স, ইয়াসিন বোনুর নৈপুণ্যে তা হয়নি। ডি-বক্সের বাইরে থেকে এমবাপের জোরাল শটে ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ান গোলরক্ষক, যদিও বল বাইরেই যাচ্ছিল। ওই কর্নারে ছয় গজ বক্সে হেড করেন অরক্ষিত দাইয়ু উপামেকানো, ঝাঁপিয়ে সেটা আটকে দেন বোনু।
বেশিরভাগ সময় বল দখলে রেখে আক্রমণেও আধিপত্য ধরে রেখে খেলতে থাকে ফরাসিরা। তবে, মরক্কো রক্ষণে দৃঢ়তা ধরে রাখে।
২৫তম মিনিটে অবশ্য একটা ভুল করে ফেলে তারা; এমবাপেকে ডিফেন্ডার নুসায়ের মাজরাউই ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক নেওয়ার আগে অনেকটা বিলম্ব হয়, তাতেই যেন এমবাপের মনোযোগে বিঘ্ন ঘটে, তার দুর্বল শট ঝাঁপিয়ে আটকান বোনু।
জাতীয় দলের হয়ে আগের ১৫ পেনাল্টি শটেই বল জালে পাঠিয়েছিলেন এমবাপে। এর আগে সবশেষ, ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে স্পট কিকে ব্যর্থ হয়েছিলেন তিনি।
একচেটিয়া চাপ ধরে রেখে, অনেক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে সাফল্য পায়নি মরক্কো।
৩৫তম মিনিটে ডি-বক্সে দারুণ পজিশনে থেকে দেজিরে দুয়ের নেওয়া শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক। বিরতির একটু আগে অনেক দূর থেকে জোরাল শটে চেষ্টা করেন লুকা জিনিয়া। বল হাওয়ায় ভেসে শেষ মুহূর্তে নিচু হয়ে জালে জড়াতে যাচ্ছিল, তবে লাফিয়ে ওঠা বোনুর আঙুল ছুঁয়ে ক্রসবারে লাগে।
প্রথমার্ধে একদম কোণঠাসা মরক্কো বিরতির পর আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে। তাতেই যেন বাড়তি জায়গা পেয়ে যায় ফ্রান্স। ছয় মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
৬০তম মিনিটে সামনে ইসা জিওপের বাধায় ডি-বক্সের মুখে এক মুহূর্ত থামলেন এমবাপে, এক পলকে সামনে দেখেই নিলেন শট। বল হাওয়ায় একটু বাঁক নিয়ে পোস্ট ঘেঁষে খুঁজে নিল ঠিকানা।
আসরে টানা তৃতীয় এবং ছয় ম্যাচের পাঁচটিতে জালের দেখা পেলেন এমবাপে। আট গোল ও দুটি অ্যাসিস্ট নিয়ে বসলেন গোল্ডেন বুটের লড়াইয়ে তালিকার শীর্ষে। সমান আটটি গোল করে দুইয়ে লিওনেল মেসি।
১৯৬৬ সাল থেকে এমবাপেই প্রথম খেলোয়াড়, যিনি বিশ্বকাপের ভিন্ন দুই আসরে ১০ গোলে সম্পৃক্ত রইলেন। ২০২২ সালেও আটটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছিলেন ফরাসি তারকা।
বিশ্বকাপে এমবাপের মোট গোল হলো ২০টি, একটি বেশি নিয়ে রেকর্ডের চূড়ায় মেসি।
জাতীয় দলের রেকর্ড গোলদাতার মোট গোল হলো ৬৪টি।
এরপর, ৬৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকেই ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। তাকে বল বাড়িয়ে ডান পাশ দিয়ে ক্ষিপ্রতায় ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপে, দুই ডিফেন্ডারও সেদিকে মনোযোগ দেয় আর সেই মুহূর্তে খানিকটা ডান পাশে সরে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন পিএসজি ফরোয়ার্ড।
২০১৮ ও ২০২২ আসরে একবারও জালের দেখা না পাওয়া দেম্বেলে এবার ছয় ম্যাচে একটি হ্যাটট্রিকসহ করলেন পাঁচ গোল।
জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ১২টি।
দ্বিতীয় গোলের মিনিট দশেক পর, পড়ে গিয়ে পায়ে একটু ব্যথা পান এমবাপে। তার চোখে-মুখে ফুটে ওঠে অস্বস্তি। ম্যাচের ফল নিয়েও ততক্ষণে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। তাই কোনোরকম ঝুঁকি এড়াতে তাকে তুলে নেন কোচ।
দলের সেরা তারকার অনুপস্থিতিতে বাকি সময়ে একটুও ভুগতে হয়নি গতবারের রানার্সআপদের। মাঠে নিয়ন্ত্রণ রেখেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে তারা।
একটু খচখচানি থাকল কেবল এমবাপের ওই চোট শঙ্কা নিয়ে।
ফাইনালে ওঠার লড়াইয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে স্পেন অথবা বেলজিয়ামের বিপক্ষে।
Views: 134

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিততে পারল না বাংলাদেশ

জিততে পারল না বাংলাদেশ

by admin
October 14, 2026
0
21

পঞ্চম দিনে লড়াই করেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট জিততে পারল না বাংলাদেশ। আফগান ব্যাটার সেদিকউল্লাহ আটালের সেঞ্চুরি ও...

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

by admin
October 12, 2026
0
9

  সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে মাঠে মেলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনও আলোচনা...

মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত

by admin
October 6, 2026
0
10

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা...

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

by admin
October 6, 2026
0
17

একসময় তারা ছিলেন বন্ধু। ক্রিকেটের সূত্রে পরিচয়, এরপর ঘনিষ্ঠতা। এমনকি রাজনীতিতে আসার পর একে অপরকে পাশে পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল।...

‘নিষেধাজ্ঞা’ তুলল না পিসিবি, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

‘নিষেধাজ্ঞা’ তুলল না পিসিবি, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

by admin
October 6, 2026
0
30

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। পাকিস্তান ক্রিকেট বোর্ড দলটিকে অনাপত্তিপত্র বা এনওসি দিতে রাজি হয়নি। তাই...

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য হাডুডু, পৃষ্ঠপোষকতার অভাবে অস্তিত্ব সংকটে এই খেলা

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য হাডুডু, পৃষ্ঠপোষকতার অভাবে অস্তিত্ব সংকটে এই খেলা

by admin
October 5, 2026
0
13

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য হাডুডু, পৃষ্ঠপোষকতার অভাবে অস্তিত্ব সংকটে এই খেলা মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। একসময় বিকেল হলেই গ্রামের মাঠে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026
  • রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা October 14, 2026
  • চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর October 14, 2026
  • ঈমানের আলো ও মুক্তির ঠিকানা October 14, 2026
  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

      স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

      October 14, 2026
      গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

      গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

      October 14, 2026
      শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা

      শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা

      October 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d