আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে শুক্রবার বিকেলে ছাগলে ধানগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীসহ ৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্বজনরা আমতলী হাসপাতালে ভর্তি করেছে।
জানা গেছে, আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের হারুন হাওলাদারের জমিতে লাগানো আউশ ধানের গাছ একই বাড়ির চাচাত ভাই মোদাচ্ছের হাওলাদারের ৪-৫টি ছাগলে খেয়ে ফেলে। হারুন হাওলাদার ছাগলে ধান গাছ খাওয়ার প্রতিবাদ করলে মোদাচ্ছের হাওলাদাচ্ছের হাওলাদারের নেতৃত্বে মোজাম্মেল হাওলাদার, রাজ্জাক হাওলাদার, লাভলী বেগম মিলে হারুন হাওলাদারকে (৩৮) মারধর এবং গাছের ডাল দিয়ে পিটানো শুরু করেন। এসময় তার ডাক চিৎকার শুনে স্ত্রী নূর নেহার বেগম (৩০), ছেলে রাব্বী (১৭), বেড়াতে আসা শ্যালক সুমন সিকদার (২৫) ও তাওহীদ (২০) রক্ষার জন্য এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে গুরুতর জখম করে। আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করেন।
হারুর হাওলাদার অীভযোগ করে বলেন, মোদাচ্ছের হাওলাদারের ৪-৫টি ছাগলে আমার আউশ ধান গাছ খাইয়া সব শ্যাষ কইর্যা হালাইছে। আমি হেইয়ার প্রতিবাদ করলে মোরে, মোর স্ত্রী, পোলা, বেড়াইতে আওয়া হালা (শ্যালক)সহ ৫ জনকে পিটাইয়া ব্যামালা জখম হরছে। মুই এইয়ার বিচার চাই।
অভিযুক্ত মোদাচ্ছের হাওলাদার বলেন, এর আগে হারুনের গরুতে মোর রোয়া খাইছে। হেই সময় মুই কিছু কই নাই। ও মোরে গালাগালি করায় মামারি অইছে।
আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।#
জাকির হোসেন
সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন
মানুষের অন্তর বড়ই বিচিত্র। আজ যে হৃদয় ঈমান, ইবাদত ও আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ—কালই তা কোনো প্রলোভন, প্রবৃত্তি, সংশয় কিংবা দুনিয়ার...




