আমরা ভিয়েতনামে পূর্ণমাত্রার আক্রমণ চালিয়েছিলাম, আমরা হেরেছি। আমরা আফগানিস্তানে পূর্ণমাত্রার আক্রমণ চালিয়েছিলাম, আমরা হেরেছি।
আমরা ইরাকে পূর্ণমাত্রার আক্রমণ চালিয়েছিলাম, আমরা হেরেছি।
এই ধরনের যুদ্ধ, শেষপর্যন্ত বোকামি। এখন আর এটা কাজ করে না।
ভিয়েতনামের ক্ষেত্রে, যুদ্ধটা ৮ বছর বা ১৪ বছর চলেছে। যদিও প্রশ্নটা আপনি কাকে জিজ্ঞেস করছেন তার ওপর নির্ভর করে।
এই সময়ের মধ্যে আমরা প্রায় ৩০ লাখ ভিয়েতনামিকে হত্যা করেছি। যুক্তরাষ্ট্র হারিয়েছে ৫৮ হাজার সেনাসদস্য। এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমরা আফগানিস্তানে ২০ বছর ছিলাম। এটা এমন না যে আমরা মনোযোগ হারিয়ে ফেলেছিলাম, আমরা সেখানে ছিলাম, ক্রমাগত যুদ্ধ চালিয়ে গেছি।
তারপরও, শেষ পর্যন্ত আমরা অপমানজনকভাবে পরাজিত হয়েছি।
ইরাক বা আফগানিস্তানের যুদ্ধ ভিয়েতনামের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধসিয়ে দেয়নি। এর কারণ, আমরা বিপুল পরিমাণ ঋণ নিয়েছি। বিশাল ঋণের বোঝা তৈরি করেছি।
ফলে অর্থনীতি সরাসরি ধসে না পড়লেও, বাস্তবতা হলো, আমরা হেরেছি।
ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ কাজ করবে না। এর পরিণতি হবে আরও বিপর্যয়ের। এটা ভিয়েতনাম, আফগানিস্তান কিংবা ইরাক, এইসব উদাহরণের চেয়ে আরও খারাপ হতে পারে।
— রয় কাসাগ্রান্দা






