হাকিকুল ইসলাম খোকন,
আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড টেলিগ্রাম গ্রুপের ভার্চুয়াল সভা সোমবার,২৮ সেপ্টেম্বর ২০২৬,বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৮টায় ও নিউইয়র্ক সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে ।খবর আইবিএননিউজ ।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিহত জাতীয় ৪ নেতার অন্যতম এএইচএম কামরুজ্জামানের সুতনয়,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যুক্তরাজ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জননেতা এডভোকেট জাহাঙ্গীর আলম ।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য তাজউদ্দীন আহমেদ ।বিশেষ আলোচকবৃন্দ হলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান ।ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করবেন সর্ব আফ্রিকান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন ।পরিচালনা করবেন আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড টেলিগ্রাম গ্রুপের এডমিন প্যানেলবৃন্দ ।সার্বিক তত্ত্বাবধানে ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানার ২০ ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা আসাদুল ইসলাম রোমান ।এতে আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, কবি, সাংবাদিক, সাহিত্যিক,লেখক,কলামিস্ট,শিক্ষাবিদ,শিল্পী ও কলাকুশলীদের সাদরে সংযুক্ত হওয়ার আহবান জানিয়েছেন আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড টেলিগ্রাম গ্রুপের পক্ষথেকে ।









