Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

আমলে নিচ্ছে না বিএনপি

admin by admin
July 11, 2026
in জাতীয়, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
আমলে নিচ্ছে না বিএনপি
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে পরিকল্পনার কথা লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তা মোটেই আমলে নিচ্ছে না ক্ষমতাসীন দল বিএনপি। বিরোধী দল জামায়াত ও তাদের জোট শরিক এনসিপির মনোভাবও একই। দলগুলোর নেতাদের ভাষ্য, ‘এ ধরনের বক্তব্য রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই নয়। দেশে থাকা পলাতক নেতাকর্মীদের উসকে দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করাই পতিত শেখ হাসিনার লক্ষ্য।’ তারা টিপ্পনী কেটে এ-ও বললেন, ‘ডিসেম্বর কেন, পারলে আজই শেখ হাসিনা দেশে ফিরে আইনগতভাবে মামলা-সাজা মোকাবিলা করুক।’Politics (Right)

বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কাছে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা এটা অনেকটাই উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি তারা এমন বক্তব্যকে শেখ হাসিনার নতুন চক্রান্ত বলে উল্লেখ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আগামীর সময়কে বললেন, ‘যারা পালিয়ে চলে গেছে, তাদের সম্পর্কে মন্তব্য করতে চাই না। তা ছাড়া হুমকি-ধমকি তো তিনি প্রতিদিনই দিয়ে থাকেন।’News

শেখ হাসিনার বক্তব্যে ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তার ভাষ্য, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক দৃষ্টিভঙ্গিতে যখন জাতি আবার নতুন করে উন্নত জীবন এবং উন্নত েদশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে; তখন প্রতিবন্ধকতা তৈরি করতে, দেশকে অস্থিতিশীল করতে বহুপক্ষীয় ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এরই অংশ হিসেবে শেখ হাসিনার দেশে ফেরার এ বক্তব্য।’

তার মতে, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা আসলে বাংলাদেশে ফিরবেন না। বাংলাদেশকে নিয়ে উনি আসলে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছেন। তার দলের যেসব পলাতক নেতাকর্মী হত্যা, দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত— তাদের উসকানি দিয়ে দেশে তিনি নতুন করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন।’

‘আমরা তো চাই উনি দেশে আসুক। ডিসেম্বরে কেন, আজকেই আসুক। দেশে এসে উনার বিরুদ্ধে যে সাজা-মামলা— সেটা ফেস (মোকাবিলা) করুক। কিন্তু উনি আসবেন না’, যোগ করলেন প্রিন্স।Terrorism

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বললেন, ‘আমরা এটাকে (হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা) গুরুত্ব দিচ্ছি না, এটা আইন-আদালতের ব্যাপার।

তবে বিপ্লবের মুখে নেতাকর্মীদের অসহায় অবস্থায় রেখে যে দলের নেত্রী আত্মীয়স্বজন সবাইকে নিয়ে নিরাপদে চলে গেছেন, সেই নেত্রী আবার ফিরে আসবেন এবং আবার তার পরিবারের লোকজনের হাতে নেতৃত্ব যাবে— এ চিন্তা করলে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরাও ভয় পায়, ঘৃণা করে। তারা তাদের নেত্রীর এ কথা বিশ্বাস করে না যে উনি আসবেন, আবার নেতৃত্ব দেবেন।’রাজনৈতিক বিশ্লেষণ

ফাঁকা বুলি বলছে জামায়াত-এনসিপি : প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ‘ফাঁকা বুলি’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, শেখ হাসিনা আদৌ দেশে ফিরবেন না। বরং বিষয়টি কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হতে পারে।

দল দুটির নেতাদের অভিমত, শেখ হাসিনা এর আগেও দেশে ফেরার বিষয়ে নানা ধরনের বক্তব্য দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ফেরেননি। জনগণ ও আদালতের কাছে আত্মসমর্পণ না করে তিনি দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বললেন, ‘শেখ হাসিনা বিদেশে বসে দেশে প্রতিবিপ্লবের মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে জুলাই-আগস্টের গণহত্যার জন্য বিচারের মুখোমুখি করতে হবে।’

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশ গত ১৬ বছরে যে ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, সেই প্রেক্ষাপটে আমরাও চাই তিনি দেশে ফিরুন, যাতে তার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করা যায়।’Politics (Right)

তার ভাষ্য, ‘শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে যতটুকু অনুমোদন দেওয়া হয়, সে অনুযায়ীই তিনি কথা বলেন। ফলে তিনি আসবেন কি না, বিচার হবে কি না— এসব মূলত দিল্লি এবং ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। আওয়ামী লীগ এখন কার্যত কোনো রাজনৈতিক দল নয়।’

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বললেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। সন্ত্রাসী দল হিসেবে তারা আন্তর্জাতিকভাবেও পরিচিত। তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার এসব ফাঁকা বুলি আমরা আমলে নিচ্ছি না। তিনি ফিরবেন না। এটি শুধু দেশকে অস্থিতিশীল করার একটি ফাঁদ এবং যারা এ মতাদর্শের অনুসারী, তাদের উসকে দেওয়ার চেষ্টা।’

Views: 129

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

by admin
October 14, 2026
0
4

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনেও...

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

by admin
October 14, 2026
0
5

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পর সেখানকার রাজনৈতিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে...

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

by admin
October 14, 2026
0
20

বাংলাদেশে একজন আইনজীবীর অবসরের কোনো বয়স নেই। ৯০, ৯৫, ১০০ বছরেও তিনি কোর্ট করতে পারেন। যেখানে শেষের সীমা নেই, সেখানে...

জিততে পারল না বাংলাদেশ

জিততে পারল না বাংলাদেশ

by admin
October 14, 2026
0
17

পঞ্চম দিনে লড়াই করেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট জিততে পারল না বাংলাদেশ। আফগান ব্যাটার সেদিকউল্লাহ আটালের সেঞ্চুরি ও...

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

by admin
October 13, 2026
0
13

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
5

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

      স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

      October 14, 2026
      সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

      সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

      October 14, 2026
      পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

      পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

      October 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d