ব্যারিস্টার সুমন বলেন, সারাবিশ্বের মানুষ আমাকে বিশ্বাস করে। বিশ্বাস করে বলেই মাত্র তিন রাতে সিলেটের বন্যার সময় আমার অ্যাকাউন্টে ৩ কোটি টাকা সহায়তা পাঠিয়েছিল। আমি এমপি হলে চিল্লাইয়া কাইন্দাও শেষ করতে পারমু না।
তিনি বলেন, সারা দেশের নজর এখন হবিগঞ্জ-৪ আসনের দিকে। সবাই তাকিয়ে আছে, আমি এমপি হলে এলাকার কি কি উন্নয়ন করি তা দেখার জন্য। যদি ৭ তারিখ এমপি হয়ে যাই, তাহলে ওভারটাইম করেও কাজ শেষ করতে পারব না।
নৌকার প্রার্থী মাহাবুব আলীর সমালোচনা করে সুমন বলেন, তিনি এমপি মন্ত্রী হয়েও এলাকায় ব্রিজ করতে পারেননি। উন্নয়ন করতে পারেননি। এ কারণেই আমি এত জনপ্রিয়। উনার এলাকার লোকেরাই চাই, আমি ভোটে জিতে যেন তাদের রহম করি।
কেন স্বতন্ত্র প্রার্থী হলেন সে প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, আমি নৌকার কাউয়া দৌড়ানোর লাইগা আইছি। যারা নৌকার নাম ভাঙ্গাইয়া খায় তাদের জন্য আমি আজরাইল। মানুষ উন্নয়ন চায়। আর মাহাবুব সাহেব সমাবেশে গিয়ে খালি ঘুমায় আর ঘুমায়। আমি সমালোচনা করার পর এখন আর ঘুমায় না।







