আপনাদের দেশ বলতে কোন দেশ বোঝাচ্ছেন? যদিও প্রশ্নকারীর প্রোফাইলে বাংলাদেশ লেখা আছে। তবে, বয়স্ক মহিলাদের প্রতি তরুণদের আকর্ষণ – এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটে ভারতে। ইদানিং বাংলাদেশের তরুণরাও এই সংস্কৃতি শিখে নিচ্ছে।
উল্লেখ্য, ভারতের স্কুল-কলেজের তরুনেরা প্রায় সবাই অনর্গল ইংরেজি বলতে পারে। বাংলাদেশের তরুণরা সেটা শেখে না। কিন্তু, বেহায়াপনা ঠিকই শিখে নিচ্ছে।
যাই হোক, এমন অসম সম্পর্কের পেছনে একটাই কারন – অবৈধ সম্পর্ক।
এই ধরনের অবৈধ সম্পর্কের দুটি ভিন্ন ধরন আছে। পশ্চিমা জগতে, সেই দুটি ধরনের জন্য বেশ সুন্দর নাম আছেঃ
- Friends with benefit – শুধুমাত্র শারিরিক চাহিদা মেটানোর জন্য, এক জোড়া নারী পুরুষের সম্পর্ক। তাদের মধ্যে বিয়ে বা দীর্ঘ-মেয়াদী কোন পরিকল্পনা থাকে না। এমনকি, তাদের মধ্যে মনের টান বা আন্তরিকতাও থাকেনা। শুধুমাত্র শারিরিক দেওয়া-নেওয়া।
- Sugar mama সাধারনত, ধনী কোন মধ্যবয়সী মহিলার অল্প বয়সী পুরুষ সঙ্গী। ছেলেটি ওই মহিলার শারিরিক চাহিদা মেটায়। বিনিময়ে, মহিলা সেই ছেলেটিকে বিভিন্ন দামী উপহার দেয় ; এমনকি টাকা-পয়সাও দেয়।
উপরে যে দুটি আজব সম্পর্কের কথা লিখেছি, সেগুলোর মুলমন্ত্র হলো – সবই আছে ; কিন্তু প্রেম-ভালোবাসা নেই। এই ধরনের প্রেমহীন সম্পর্ক, সাধারনত অসম পরিস্থিতিতেই সম্ভব হয়। একে অন্যের জন্য মানানসই ছেলে-মেয়ে হলে, তাদের মধ্যে প্রেমহীন সম্পর্ক হয় না। একসময়, প্রেম চলে আসে।
যেসব ছেলেরা কোন মেয়ের দায়িত্ব নিবে না। কোন মেয়ের সাথে অঙ্গীকারবদ্ধ হবে না। কখনো এক নারীর প্রতি বিশ্বস্ত হবে না। তাদের জন্য এমন অসম সম্পর্ক দরকার। আজকাল ওই ধরনের দায়িত্বহীন হতভাগার সংখা বেড়েছে বলেই,। এসব অসম সম্পর্কও বাড়ছে।
মনে রাখবেন, এটা বয়স্ক মহিলাদের প্রতি তরুনের আকর্ষন নয়। এটা হলো, নিজের দায়ীত্ব-কর্তব্য এড়িয়ে, শরিরের চাহিদা মিটিয়ে নেবার ফন্দি।
এই দুনিয়া, দিনে দিনে, আরো বেশী অসৎ ও স্বার্থপর হচ্ছে ; তাই, এই ধরনের অশ্লীল বেহায়াপনা সম্পর্ক বেশী দেখা যাচ্ছে। যেখানে সবই আছে, কিন্তু প্রেম-ভালোবাসা নেই।








