Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

আমাদের সক্ষমতা ও গৌরবের প্রতীক

admin by admin
June 25, 2023
in বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বহতা পদ্মার বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের গৌরবের প্রতীক, সক্ষমতা আর সামর্থ্যের প্রতীক, আশার নবদিগন্ত, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতু। শত বাধা-বিপত্তি, ষড়যন্ত্র, গুজব, অপপ্রচার আর চ্যালেঞ্জ অতিক্রম করে পদ্মার বিস্তীর্ণ জলরাশির ওপর উদিত হয়েছে সম্ভাবনার নতুন সূর্য। প্রস্ফুটিত হয়েছে প্রত্যাশার নতুন ফুল।

বিশ্বব্যাংক মিথ্যা অপবাদ দিয়ে অর্থায়ন থেকে সরে যাওয়ার পর বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের এক সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন। এমন সাহসী সিদ্ধান্ত গ্রহণ বঙ্গবন্ধুকন্যার পক্ষেই সম্ভব। তিনি প্রমাণ করেছেন, বাঙালি চোরের জাতি নয়, বাঙালি বীরের জাতি। সাহস, সততা, দেশপ্রেম ও কমিটমেন্ট থাকলে যেকোনো চ্যালেঞ্জ উত্তরণ সম্ভব, তা দেশরত্ন শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়েছেন পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে। দুর্নীতি প্রচেষ্টার যে অপবাদ দেওয়া হয়েছে, তা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে।

এ কথা স্বীকৃত সত্য যে, উন্নত যোগাযোগ অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। এ বাস্তবতা উপলব্ধি করে শেখ হাসিনা সরকার দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে নিয়েছে ব্যাপক উদ্যোগ। এ সকল উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে। পদ্মা সেতু ঘিরে সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে ব্যাপক পরিকল্পনা। এরই মাঝে রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাওয়া এবং শিবচরের পাচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দৃষ্টিনন্দন দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হয়েছে। ভাটিয়াপাড়া-নড়াইল-যশোর হয়ে বেনাপোল পর্যন্ত যাতায়াত নিরবচ্ছিন্ন করতে মধুমতী নদীর ওপর নির্মাণ করা হয়েছে কালনা সেতু। নির্মিত হয়েছে ঝিকরগাছা সেতু। ফলে ঢাকা থেকে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত বিরামহীন সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে।

এদিকে বাংলাদেশ সরকার ও এডিবির অর্থায়নে দৌলতদিয়া-ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সাপোর্ট প্রকল্প হিসেবে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কে ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি শিফটিংয়ের কাজ চলছে। অপরদিকে যশোর-খুলনা-মোংলা মহাসড়কও সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার কাজ প্রক্রিয়াধীন।

দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রামসহ বেশকিছু মহাসড়কের চার লেনের কাজ শেষ হয়েছে। চলমান আছে ঢাকা-সিলেট, টাঙ্গাইল-হাটিকমরুল-রংপুরসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ কাজ। পর্যায়ক্রমে সরকার সকল জাতীয় মহাসড়ক সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। ঢাকা মহানগরীর যানজট নিরসন তথা গণপরিবহনের সক্ষমতা বাড়াতে নির্মাণ করা হচ্ছে মেট্রোরেল। এর মধ্যে রুট-৬-এর আনুষ্ঠানিক বাণিজ্যিক যাত্রা শুরু হবে এ বছরের ডিসেম্বরে। রুট-১ এবং রুট-৫-এর কাজও শুরু হয়েছে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কে নির্মাণ করা হচ্ছে বাস র‌্যাপিড ট্রানজিট। পর্যটননগরী কক্সবাজারের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ প্রতিষ্ঠায় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণকাজও শেষ হতে চলেছে। এ বছরের ডিসেম্বরে দেশের প্রথম টানেল আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষ্য রয়েছে আমাদের।

খরস্রোতা নদী পদ্মায় সেতু নির্মাণে বেশকিছু চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হয়েছে। এখানে নদীর প্রবাহমাত্রা প্রতি সেকেন্ডে ১ লাখ ৫০ হাজার ঘনমিটার। নদীর তলদেশে প্রায় ৬২ মিটার পর্যন্ত স্কাউরিং হয়। এ সব বিষয় বিবেচনা করেই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করা হয়েছে। সেতু নির্মাণে ৯৮ থেকে ১২২ মিটার পাইল ব্যবহার করা হয়েছে, যার ডায়ামিটার ৩ মিটার এবং ৩ হাজার ৫০০ কিলোজুল ক্যাপাসিটির পৃথিবীর সবচেয়ে বড় হ্যামার ব্যবহার করা হয়েছে। পিয়ারের ওপর স্প্যান ওঠানোর কাজে প্রায় চার হাজার টন ক্যাপাসিটির ভাসমান ক্রেন ব্যবহার করা হয়েছে। ভূমিকম্প প্রতিরোধক হিসেবে পৃথিবীর সর্ববৃহৎ ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং ব্যবহার করা হয়েছে, যার ক্যাপাসিটি ৯৬ হাজার কিলোনিউটন।

ষড়যন্ত্রের দুর্গম পথ মাড়িয়ে সেতুর নির্মাণকাজ এগিয়ে নিতে হয়েছে আমাদের। শুরু থেকে কারা কীভাবে এ সেতুর বিপক্ষে অবস্থান নিয়েছিল, তা দেশের মানুষ জানেন। দেশবাসী নিশ্চিত করেই জানেন, ২০০১ সালের ৪ জুলাই মাওয়া-জাজিরা পয়েন্টে পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং আজকের প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র, অব্যাহত মিথ্যাচার এবং গুজব এ সেতুর নির্মাণকে কোনোভাবে থামিয়ে রাখতে পারেনি। এমনকি কোভিড পরিস্থিতিতেও দিন-রাত চলেছে সেতুর কাজ।

নিজস্ব অর্থায়নে গৌরবের এবং সক্ষমতার সেতু নির্মিত হওয়ায় দেশে উন্নয়নবিরোধী একটি অপশক্তি মেনে নিতে পারছে না। তাই তারা পদ্মা সেতুকে ঘিরে নানা অপপ্রচার ও মিথ্যাচার করছেন।

এখানে উল্লেখ করতে চাই, ২০০৭ সালের ডিপিপি অনুযায়ী প্রকল্পের ব্যয় ছিল প্রায় ১০ হাজার কোটি টাকা। সে সময় সেতুর দৈর্ঘ্য ছিল ৫ দশমিক ৫৮ কিলোমিটার। মাত্র ৩টি স্প্যান নেভিগেশনের জন্য নির্ধারিত ছিল। সেতুতে রেললাইন নির্মাণ ব্যয় ডিপিপিতে অন্তর্ভুক্ত ছিল না। ডিটেইল ডিজাইন না থাকায় অনুমানের ভিত্তিতে ডিপিপি প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং ভায়াডাক্টসহ মোট দৈর্ঘ্য ৯ দশমিক ৮৪ কিলোমিটার করা হয়। ৪১টির মধ্যে ৩৭টি স্প্যানকে নেভিগেশনের উপযুক্ত করা হয়। রেল ট্র্যাককে অতিরিক্ত ভারবহন ক্ষমতাসম্পন্ন করা হয়। অন্যান্য বিষয় সংযুক্ত করে ২০১১ সালে ডাবল ডেকার এ সেতুর সংশোধিত ডিপিপি ব্যয় দাঁড়ায় ২০ হাজার ৫০০ কোটি টাকা।

৫ বছর পর অর্থাৎ ২০১৬ সালে প্রকল্প ব্যয় দাঁড়ায় ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা। এ ব্যয় বৃদ্ধির কারণ হলো নির্ধারিত অংশের চেয়ে আরও বেশি এলাকাজুড়ে নদীশাসনের কাজ। এ সময় বৈদেশিক মুদ্রার বিনিময় হার বৃদ্ধি পায় ৬৯ টাকা থেকে ৭৮ টাকায়। অধিগ্রহণকৃত জমির পরিমাণ প্রায় দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি পায়। এজন্য জমির মূল্য বা ক্ষতিপূরণ খাতে প্রায় দ্বিগুণ অর্থ দিতে হয়। ক্ষতিগ্রস্তদের বাজারমূল্যে ক্ষতিপূরণ দেওয়া হয়। ফেরিঘাট শিফট করতে হয়। পরবর্তীতে বিশেষ সংশোধনসহ বর্তমানে এ প্রকল্পের ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে ভায়াডাক্টসহ মূল সেতুর ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। অথচ ঢালাওভাবে গুজব এবং অপপ্রচার চালানো হচ্ছে। ইচ্ছেমতো অনেকে ব্যয়ের হিসাব দিচ্ছেন মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার সত্যতা নেই।

পদ্মা সেতু নির্মাণের সমুদয় অর্থ সরকার ঋণ হিসেবে দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে। সেতু কর্তৃপক্ষ সেতু নির্মাণের পর থেকে বার্ষিক সুদ ১ পার্সেন্ট হারে ৩৫ বছরে সরকারকে এ অর্থ পরিশোধ করতে হবে ১৪০টি কিস্তিতে। ঋণ পরিশোধ, সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কাজের ব্যয় নির্বাহে যানবাহনের ওপর টোল আরোপ করা প্রয়োজন। এ প্রেক্ষাপটে মাওয়া-জাজিরা রুটে ফেরি পারাপারে বিআইডব্লিউটিসির বর্তমান টোল হার, ট্রাফিক ফোরকাস্ট, কনজিউমার প্রাইস ইনডেক্স, ডিএসএল পরিশোধ, সেতু পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং আদায়কৃত টোলের ভ্যাট-ট্যাক্স বিবেচনায় নিয়ে টোল হার নির্ধারণ করা হয়েছে; যা ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়। এটি একটি ভিশন। এটি একটি স্বপ্ন। এ সেতু সম্ভাবনার নবদিগন্ত। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে রাজধানীর সাথে সংযুক্ত করার সেতুবন্ধ। অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার। সেতু দিয়ে চলাচলে ভ্রমণ সময় এবং ভ্রমণ ব্যয় কমবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উৎপাদনশীলতা বাড়বে। কৃষিপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের সুবিধার পাশাপাশি নতুন নতুন শিল্প গড়ে উঠবে। বাড়বে কর্সংস্থান। এ ছাড়া সুন্দরবন, কুয়াকাটাসহ বিভিন্ন আকর্ষণীয় স্থানে পর্যটকের সংখ্যা বাড়বে। মোংলা ও পায়রা বন্দরের সাথে স্থাপিত হবে স্থল যোগাযোগ। ধারণা করা হচ্ছে, এ সেতু দেশের সার্বিক প্রবৃদ্ধি বাড়াবে ১ দশমিক ২৩ শতাংশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবৃদ্ধি বাড়াবে ২ শতাংশের বেশি।

বঙ্গবন্ধুকন্যার শ্রম-ঘাম-ত্যাগ-নিবিড় মনিটরিং এবং সাহসিকতার সুবর্ণ ফসল। এ সেতু অপবাদ, অপমানের বিপরীতে আত্মবিশ্বাসী এক জাতির সাফল্যগাথা। আমরা প্রমাণ করেছি বাংলাদেশ ‘তলাবিহীন ঝুড়ি’র দেশ নয়। এ দেশের সাহস আছে। সক্ষমতা আছে। দাতা সংস্থাগুলোর অঙ্গুলি হেলনে এদেশকে আর চালানো যাবে না। দেশরত্ন শেখ হাসিনার সাহসী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। কোনো ষড়যন্ত্র আর এ দেশের এগিয়ে যাওয়ার গতিকে রুখতে পারবে না। আমরা এ সেতুর নামকরণ মাননীয় প্রধানমন্ত্রীর নামে করতে চেয়েছিলাম। কিন্তু এ উদার, দেশপ্রেমিক, আমাদের পূর্ব পৃথিবীর সূর্য দেশরত্ন শেখ হাসিনা রাজি হননি। তিনি নদীর নামেই সেতুর নামকরণ করেছেন পদ্মা সেতু।

সারা দেশে মানুষের মাঝে বাঁধভাঙা আনন্দের জোয়ার। সেতুর জন্য বাড়ি, ঘর, ফসলি জমি দেওয়া মানুষগুলোর কোনো দুঃখ নেই, তাদের কাছে পদ্মা সেতু এক অনুভূতির নাম। বাড়িঘর, ফসলি জমি হারানো মানুষদের পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। দেওয়া হয়েছে আবাসিক ও বাণিজ্যিক প্লট। পুনর্বাসন সাইটে নির্মাণ করা হয়েছে স্কুল, মসজিদ, কাঁচাবাজার, স্বাস্থ্যকেন্দ্রসহ অন্য সুবিধাদি। পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় গড়ে তোলা হচ্ছে প্রাণী অভয়ারণ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগিতায় নির্মাণ করা হয়েছে জাদুঘর। এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেতুর নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ নানা উপকরণ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রত্যক্ষ তদারকিতে নির্মিত এ সেতু দেশের জন্য এক অমিত সম্ভাবনার স্বর্ণ দুয়ার উন্মুক্ত করে দিয়েছে। এ অসামান্য অর্জন আমাদের জন্য নিঃসন্দেহে পরম গৌরবের। গৌরবের এ প্রতীক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অদম্য গতিতে এগিয়ে যাওয়ার সিঁড়ি হয়ে আমাদের নিয়ে যাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার সুনিশ্চিত গন্তব্যে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

বাংলাদেশ চিরজীবী হোক।

লেখক: সেতুমন্ত্রী, সাধারণ সম্পাদক- বাংলাদেশ আওয়ামী লীগ

Views: 368

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
10

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
6

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
109

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

by admin
October 15, 2026
0
12

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। সংবিধান সংস্কার...

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

by admin
October 15, 2026
0
14

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের জরুরি কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর চৌধুরীকে রবিবার...

মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

by admin
October 15, 2026
0
10

  মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      October 15, 2026
      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      October 15, 2026
      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d