আমার একটা খালাতো ভাই আছে, যে একেবারে এতিম।পরিবারের একমাত্র সন্তান। তার পিতা-মাতা ২০০৯ সালে কুমিল্লা বিশ্বরোডে রোড-এক্সিডেন্টে মারা গেছে।
আমার খালাম্মা খালুজি যখন মারা যায় তখন খালাতো ভাইয়ের বয়স ছিলো মাত্র ১২ বছর। তারপর থেকে সে আমাদের এবং আমার অন্য খালা মামাদের বাড়ি তথা সবার বাড়িতে আসতো যেতো প্রায়ই এসএসসি পরীক্ষা পর্যন্ত।
তো আমাদের সবার বাড়িতে আসা যাওয়ার সময় আমরা অন্য খালাতো মামাতো ভাই-বোনেরা তাকে তেমন একটা দেখতে পারতাম না, তখন অবশ্য আমাদের সবার বয়সও কম ছিলো।তবে আমাদের মা-খালারা তাকে খুব আদর করতো।
সেই সুবাদে এসএসসির পর ঢাকা যাওয়ার পর ওনি আমাদের মা-খালা ছাড়া কারো সাথে যোগাযোগ রাখতো না। বলে রাখা ভালো, তার দাদা বাড়ির সাথে তার মা-বাবার সম্পর্ক ভালো ছিলো না। তাই তাদের সাথেও তার সম্পর্ক ছিলো না।
তার বাড়িতে তার মা-বাবার রেখে যাওয়া অল্প কিছু জমি-জমা আছে আর বাবার ব্যাংকে রেখে যাওয়া কিছু টাকা আছে।
ওনি অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গেছে তারপরও সে ঢাকায় গিয়ে পড়াশোনা ঠিক রেখেছে, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে এখন একটা নামকরা কোম্পানির একাউন্টিং সেক্টরে আছে।
তো আমার মা-খালারা এখন তারে বিয়ের জন্য খুব চাপ সৃষ্টি করতাছে। যতটুকু বুঝতে পারছি সে কোনো রিলেশনে নাই তার কনফিডেন্স লেভেল এতোই লো যে তার সাথে কোনো মেয়ে প্রেম করবে বা তারে কোনো মেয়ে বিয়ে করতে পারে ওনি এটাও ভাবতে পারে না। (এগুলো আমার মায়ের কাছে বলেছে সে)
এবার আমার কথা বলি, আমার একবার বিয়ে হয়েছে নিজের প্রেমিকের সাথে, বিয়ের ২ বছরের মাথায় ডিভোর্সও হয়েছে।এখন আমি বাবার বাসায় আছি ৩ বছর।
আমার বয়স ২৩, ইন্টার পাশ, হাইট ৫ ফিট-২।
ওনার বয়স ২৯, হাইট ৫ ফিট-১০।
এখন আপনাদের কাছে প্রশ্ন,
এখন যেহেতু আমার খালাতো ভাইয়ের বিয়ের জন্য চেষ্টা করা হচ্ছে। আমি কী ব্যক্তিগতভাবে আমার সেই খালাতো ভাইকে বিয়ের প্রস্তাব দিবো? আমার কেনো যেনো মনে হচ্ছে, ওনি আমাকে বিয়ের আগে পছন্দ করতো।
আমি একবার আম্মুকে বলেছিলাম, আম্মু বলেছিলো- ওরে আমি এটা বলতে পারবো না। তোর মন চাইলে তুই বল।
আমি বলার পর ওনি না করলেও অপমান করবে না এটা আমি নিশ্চিত, তারপরও যদি না করে তাহলে ওনার কাছে আ-জীবন ছোটো হয়ে যাবো। নাকি অন্য কাউকে দিয়ে বলাবো?
আমাকে একটু ভালো পরামর্শ দিন প্লিজ। এক ভালোবাসার জন্য জীবনের সবকিছু হারিয়ে এখন সর্বস্বান্ত। আমি নিরুপায়, ওনার সাথে বিয়ে হলে হয়তো ভালো থাকতে পারবো।
আর যদি আপনারা আমাকে প্রস্তাব দিতে না করেন তাহলে ওনার জন্য কেমন মেয়ে দেখতে আম্মুকে সাজেশন করবো একটু বইলেন?
আর আমার জন্য দোয়া কইরেন।
-নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু।








