Tuesday, November 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

আমার দেখা এক নিরহংকার মধ্যপন্থী জ্ঞান তাপস: অধ্যক্ষ মৌলানা ফখরুদ্দীন (রহ)                     ড. আবু বকর রফিক 

admin by admin
November 12, 2023
in চট্টগ্রাম বিভাগ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
 আজ আমি এমন এক সতীর্থ জ্ঞান তাপসের স্মৃতিচারণের উদ্দেশ্যে কলম ধরার প্রয়াস পেলাম, যার স্মৃতি এখনও আমার অন্তরের ডাইরীতে একটি অধ্যয় জুড়ে স্থান করে নিয়েছে। জীবনের ঘটনা প্রবাহে রুমমেট হিসেবে তাঁর সাথে পরিচয়ের সূত্র ধরে, পরবর্তীতে অন্তরঙ্গ বন্ধু, আত্মীয় এবং এক পর্যায়ে গতানুগতিকতার সকল সূত্র ছাড়িয়ে যিনি একজন কল্যাণকামী, নিঃস্বার্থ ও শুভাকাঙ্ক্ষীতে পরিণত হয়েছিলেন। তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই কিন্তু অনেকের হৃদয় মাঝে রেখে গেছেন এক গাঁদা মধুময় স্মৃতি।
প্রফেসর আল্লামা ফখরুদ্দীন (রহ) এর সাথে আমার প্রথম পরিচয় ঘটে মাদরাসা-ই-আলিয়া ঢাকার হোস্টেল ভবনের ২১  রুমে। সময়টা ছিলো ১৯৬৫ সালের অক্টোবর মাসের ৭ থেকে ১০ তারিখ। আমি সে বছরেই চুনতি হাকীমিয়া মাদরাস হতে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কামিল (হাদীছ) অধ্যয়নের উদ্দেশ্যে সুদূর ঢাকায় পাড়ি জমিয়েছিলাম। উদ্দেশ্য দেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠান মাদরাসা-ই-আলিয়া তে অধ্যয়ন করবো। যেখানে রয়েছে কলকাতা আলিয়া মাদরাসা থেকে চলে আসা পাক ভারত উপমহাদেশের প্রথিতযশা শিক্ষকবৃন্দ। আল্লামা সাইয়্যিদ আমিমুল ইহসান,  আল্লামা আব্দুর রহমান কাশগড়ী , মুহাদ্দিস আল্লামা আব্দুস সাত্তার বিহারী  প্রমুখ। অনুরূপভাবে অধ্যক্ষ আল্লামা ফখরুদ্দীন এসেছিলেন হাদীছ শাস্ত্রে কামিল ডিগ্রী অর্জন করার পরে ফিকাহ ও তাফসীর বিষয়ে উচ্চতর শ্রেণীতে অধ্যয়নের উদ্দেশ্যে। সেই সময় এর সুযোগ ছিলো একমাত্র মাদরাসা-ই-আলিয়া ঢাকাতেই। আমার স্পষ্ট মনে আছে,ঢাকা আলিয়াতে কামিল শ্রেণীর ভর্তি কার্যক্রম সেপ্টেম্বর মাসের শুরুতেই শুরু হওয়ার কথা। যেহেতু সীমিত সংখ্যক আসনে এখানে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়েই ভর্তি হতে হয়। তাই প্রথম দিকে উপস্থিত  হতে না পারলে ভর্তির সুযোগ হতে বঞ্চিত হতে হয়। তাই ১লা সেপ্টেম্বরে আমার ঢাকায় আসার সিদ্ধান্ত। কিন্তু হঠাৎ করে দেশের নিরাপত্তা ব্যবস্থা হুমকির সম্মুখীন হওয়ার দরুন যাত্রার তারিখ স্থগিত করতে হলো। ০৬ই সেপ্টেম্বরে বেধে গেলো পাক ভারত যুদ্ধ। দু তিন সাপ্তাহ এ যুদ্ধ চলার পর উভয় দেশের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হলে আমি অক্টোবর মাসের প্রথম দিকে ঢাকায় উদ্দেশ্যে রওনা দিই। কামিল (হাদিস) শ্রেণীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পর হোস্টেলে ভর্তি হওয়ার পালা। হোস্টেল সুপার ছিলেন মাওলানা আব্দুল খাইর নামক জনৈক  উস্তাদ। চট্টগ্রামের সাতকানিয়া থানাতে আমার পরিচয় পাওয়ার পর তিনি আমাকে জানালেন যে, আমার  নানা  মরহুম মৌলানা নজির আহমদ ছিলেন তাঁর প্রিয় উস্তাদ। আমার মনে হলো প্রবাসে আমি একজন মুরব্বি পেয়ে গেলাম। তখন থেকে তিনি আমার সাথে আত্মীয় সূলভ সদয় আচরণ করতেন। তিনি আমাকে হোস্টেলের ২১ নং রুমে একটি সীট বরাদ্দ দিয়ে বললেন সেখানে আরো দু’জন চাঁটগাবাসী শিক্ষার্থী থাকে। তাই তোমাকে সেই রুমেই সীট বরাদ্দ দেয়া হল। তখন আমি অত্যন্ত আনন্দিত বোধ করেছিলাম এই জন্য যে জীবনের প্রথমবারের মতো ঢাকায় এসে উস্তাদের কল্যাণে চট্টগ্রাম নিবাসী দু’জন রুমমেট পেয়ে গেলাম। মৌলানা ফখরুদ্দীন ছিলেন তাদেরই অন্যতম। দ্বিতীয় জন ছিলেন হাটহাজারী নিবাসী মৌলানা সালাহুদ্দীন ইমামী। এই সূত্রে পরবর্তীতে এ দু’জন আমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছিলেন।
অধ্যক্ষ আল্লামা ফখরুদ্দীন চট্টগ্রামস্থ দারুল উলুম আলিয়া মাদরাসা হতে কামিল(হাদীছ)  অধ্যয়ন করার পর একবছর পূর্বে (১৯৬৪ সালে) মাদরাসা-ই-আলিয়া ঢাকাতেই গিয়ে কামিল (ফিকাহ)  কোর্সের দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছিলেন।আর আমি যখন ঢাকা আলিয়াতে কামিল (হাদীস)  শ্রেণী ভর্তি হয়েছিলাম তখন অধ্যাপক আল্লামা ফখরুদ্দীন ছিলেন কামিল ( তাফসীর) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  পক্ষান্তরে মৌলানা ছালাহুদ্দীন ছিলেন উর্দু সাহিত্যে ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী। এ ডিপ্লোমা কোর্সটি পাকিস্তান কেন্দ্রীয় সরকার কতৃক প্রবর্তিত এবং এ কোর্সের সকল শিক্ষার্থী  আকর্ষণীয় হারে বৃত্তি পেয়ে থাকতো যা দিয়ে স্বাচ্ছন্দ্যে থাকা খাওয়ার ব্যয় নির্বাহ করা যেতো।
১৯৬৫ সালে অক্টোবর থেকে ১৯৬৮ সালের জুন পর্যন্ত প্রায় তিনবছর আমরা অভিন্ন কামরায় অবস্থান করি। এ সুদীর্ঘ  তিনবছরে তাকে অনেক নিকট থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে আমার। সেই অবিজ্ঞতার আলোকেই আমি বলতে পারি যে মরহুম মৌলানা ফখরুদ্দীন (রহ) ছিলেন একজন বন্ধু সূলভ,  কপটতা বর্জিত,শুভাকাঙ্ক্ষী, আন্তরিকতাপূর্ণ সহকর্মী, একজন দারাজদিল বন্ধু এবং নিরলস জ্ঞান পিপাসু ও ভারসাম্যপূর্ণ চিন্তা চেতনার অধিকারী মধ্যপন্থী আলেমে দ্বীন। এর সাথে ছিলেন অর্জিত জ্ঞানের আলো শিক্ষার্থীদের কাছে বিতরণে সদা বদ্ধ পরিকর। কোন অত্যুক্তির আশ্রয় না নিয়েও আমি নির্দ্বিধায় এ কথা বলতে পারি  যে তিনি ছিলেন সেই সুমিষ্ট প্রশ্রবনতুল্য যেখানে জ্ঞান পিপাসুরা এসে নিজেদের তৃষ্ণা নিবারণ করে যেত অথবা জ্ঞানের সন্ধানে বেরিয়ে পড়া  পথিকেরা তাতে প্রশান্তি লাভ করতে পারতো।
শিক্ষাজীবনে তিনি আমার  তিন বছর সিনিয়র  ছিলেন। এতদ সত্ত্বেও রুমমেট হওয়ার কারণে তিনি কখনও নিজেকে সিনিয়রের বিবেচনায় রাখেননি বরং আমার সাথে একজন অন্তরঙ্গ বন্ধু হিসেবেই আচরণ করতেন। তিনি যখন কেনাকাটা বা তাঁর কাছে আগত মেহমানদের নিয়ে শপিং কিংবা কোন দর্শনীয় স্থান দেখতে গেলে আমাকেও সাথে নিয়ে যেতেন। তাঁর মেহমানদেরকে আপ্যায়ন করানোর সময় আমাকেও করাতেন। আমিও আমার মেহমানদেরকে আপ্যায়ন করানোর সময় তাঁকে রাখতাম।
মরহুম অধ্যক্ষ আল্লামা ফখরুদ্দীনের সাথে আমার জীবনের একটি অভিন্ন সাদৃশ্য ছিল এই যে আমরা উভয়েই সরকারি মাদরাসা-ই-আলিয়ার শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করি। তবে আমার শিক্ষকতার জীবন ছিল ক্ষণস্থায়ী আর তাঁর ছিল দীর্ঘস্থায়ী। তখনও পুরো দেশে সরকারি মাদরাসার সংখ্যা ছিল মাত্র দু’টি,তথা মাদরাসা-ই-আলিয়া ঢাকা এবং সিলেট সরকারি আলিয়া মাদরাসা।দীর্ঘ  বিরতীর পর উক্ত মাদরাসাদ্বয়ের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হতো। ১৯৬৮ সালে দীর্ঘদিন পর এ প্রতিষ্ঠান দু’টির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা এটাকে সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করি এবং উভয়ই আবেদন পত্র জমা দেই।একমাসের মধ্যে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয় এবং আট জনের একটি প্যানেল প্রস্তুত করা হয়। আমরা দু’জনেই কৃতিত্ব অর্জন করি। প্যানেল প্রকাশ করার ১৫ দিনের মধ্যে আমি নিয়োগ পেলাম সিলেট সরকারি আলিয়া মাদরাসায় সহকারী শিক্ষক পদে। উক্ত পদে যোগদানের পর দু’মাসের মধ্যে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশিত হলে দেখি যে আমি বৃত্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছি। তার মানে আমি যদি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করি তা হলে টিউশন ছাড়া অধ্যয়ন এবং থাকা খাওয়ার জন্য যে বৃত্তি পাবো তাতে আমার খরচের সিংহভাগ নির্বাহ হবে। তাই অনেক দ্বিধা দ্বন্দ্বের পর শেষমেশ চাকুরীতে ইস্তেফা দেয়ার মাধ্যমে আমাদের (আমি আর মৌলানা ফখরুদ্দীন সাহেব) যে অভিন্ন স্বপ্ন ছিল দু’জন অভিন্ন প্রতিষ্ঠানে সহকর্মী হিসেবে কাজ করবো,তা ভঙ্গ হয়ে গেল এবং দু’জনের জীবনের গতিপথ ভিন্ন ধারায় প্রবাহিত হতে লাগল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ডিগ্রী অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করি। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রাপ্তির পূর্ব পর্যন্ত যখনই মৌলানা ফখরুদ্দীন সাহেবের সাথে দেখা হতো তিনি আমাকে সরকারি চাকুরী ছেড়ে দেয়ার জন্য রীতিমত উদ্বেগ প্রকাশ করতেন।  তিনি প্রায় সময় বলতেন মাদরাসায় অধ্যপনা করলে ছাত্রদেরকে  হাদীস , তাফসীর ও ফিকাহ বিষয়ে দারসের সুযোগ বেশী। যা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তেমন সুযোগ নেই বললে চলে। যাইহোক পরবর্তীতে তিনি যখন দেখতে পেলেন যে বিশ্ববিদ্যালয়ে চাকুরির সুবাদে আমি বিদেশে উচ্চ শিক্ষা লাভের সুযোগ প্রাপ্তি পি.এইচ.ডি অর্জন এবং বিদেশেী বিশ্ববিদ্যালয়ে অধ্যপনার সুযোগ লাভ করেছি তখন তিনি অকপটে স্বীকার করেছিলেন আমি সিদ্ধান্ত গ্রহণে তখন ভুল করিনি।

সত্তুরের দশকের মাঝামাঝিকাল হবে। সনটি ঠিক মনে পড়ছেনা। একদা সাক্ষাতে তিনি আমাকে বল্লেন, আমি লোহাগাড়া থানার চুনতী নিবাসী বড় মৌলভীর বাড়ী মাওলানা আব্দুল হাকীমের বংশধর মাওলানা আব্দুন নূর সিদ্দিকীর  কন্যার বিবাহের জন্য প্রস্তাব করতে চাই। প্রথমত আপনার সাথে পরামর্শ করতে  চাই, প্রস্তাবটি কেমন হবে? দ্বিতীয়ত আপনাকে অনুরোধ করতে চাই,যদি আপনি সমর্থন করেন তাহলে আমার পক্ষে থেকে প্রয়োজনীয় ভূমিকা পালন করার।  তাঁর কথার জবাবে আমি বল্লাম আপনার জন্য এ প্রস্তাবটি হচ্ছে অত্যন্ত চমৎকার প্রস্তাব।  সেই আলেমে দ্বীন আমার ভাই সম্পর্কের এবং আমার সাথে তাঁর সম্পর্ক অত্যন্ত গভীর। আমি এ বিষয়ের করণীয় সবকিছু করতে প্রস্তুত। পরবর্তীতে এ বিয়েটি সম্পন্ন হলে তিনি সম্পর্কে আমার জামাতা হয়ে যান। তিনিও আমাকে শ্বশুর বলে সম্বোধন করতেন। আলহামদুলিল্লাহ! মরহুম অধ্যক্ষ আল্লামা ফখরুদ্দীনের এ পরিবারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁদেরকে যে সব সন্তান-সন্ততি দান করেছেন আমার জানা মতে সকলেই মেধাবী, চরিত্রবান এবং দেশ, সমাজ ও ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
১৯৩৭ সালে চুনতীর বুকে শাহ মৌলানা নজীর আহমদের উদ্যোগে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যা গাজীয়ে বালাকোট চুনতীর প্রখ্যাত বুজুর্গ মৌলানা আব্দুল হাকীম (রহ) (১৮০০-১৮৮২) এর পূণ্যস্মৃতির প্রতি উৎসর্গিত এবং চুনতী হাকিমিয়া মাদরাসা নামে খ্যাত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ফাজিল শ্রেণী পর্যন্ত পুরো শিক্ষাজীবন আমি তাতেই কাটিয়েছি। তাই আমার বিশেষ আগ্রহ ছিল বিশ্ববরেণ্য হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা ফখরুদ্দীনের মত একজন জ্ঞান তাপসকে কোন সুযোগে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মুহাদ্দিস হিসেবে নিয়ে আসার। যে বছর তিনি সরকারি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন সে বছরেই আমি তাঁর কাছে অনুরোধ করি তিনি যেন বাকী জীবনটুকু চুনতিস্থ হাকীমিয়া আলিয়া মাদরাসার খিদমতে নিয়োজিত হন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ  এজন্য যে তিনি আমার অনুরোধ রক্ষা করেছেন। এবং অবসর গ্রহণের পর জীবনের শেষ অধ্যায়টি এ দ্বীনি প্রতিষ্ঠানে হাদীসের দারস দানেই অতিবাহিত করেছেন। তাঁর সংস্পর্শে কয়েক বছর অতিবাহিত করার এবং পরবর্তীতে তাঁর জীবনধারা প্রত্যক্ষ করার অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই। যে মরহুম মৌলানা ফখরুদ্দীন ছিলেন সত্যিকার অর্থে একজন জ্ঞান তাপস। তাঁর জীবনের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেছি-
(ক) ইসলামী জ্ঞানার্জনের ক্ষেত্রে যতটুকু সুযোগ ছিল তার সবটুকু তিনি কাজে লাগিয়েছিলেন। যেমন হাদীছ বিষয়ে কামিল ডিগ্রী অর্জনের পর ধারাবাহিকভাবে ফিকাহ শাস্ত্র ও তাফসীর শাস্ত্রে উচ্চতর  পর্যায়ে অধ্যয়নের যেখানে সুযোগ রয়েছে সেখানেই গমন করেন। তাছাড়া ডিপ্লোমা ইন-আদীব-ই-কামিল ডিগ্রী অর্জন  করেন। তিনি ১৯৬৪-১৯৬৫ সালে মাদরাসা-ই-আলিয়া ঢাকা এর রিচার্স এন্ড পাবলিকেশন বিভাগ হতে সরকারি স্কলারশীফ নিয়ে আল্লামা আব্দুর রহমান কাশ-গড়ী (রহঃ) এর তত্ত্বাবধানে “ফোকাহায়ে ইষ্ট পাকিস্তান কে ফেকহী কারনামে” শীর্ষক অভিসন্দর্ভের উপর গবেষণা করে রিচার্স স্কলারশীফ ডিগ্রী লাভ করেন।
(খ) তিনি সকল কেন্দ্রীয় পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখেন এবং  মেধা তালিকায় প্রথম দিকে অবস্থান করতেন।
(গ) তিনি যে কোন গুরুত্বপূর্ণ মাসআলা অধ্যয়নকালে মূলসূত্র (original source)  থেকেই জ্ঞানার্জনের চেষ্টা করতেন।
(ঘ) ছাত্রজীবন ও শিক্ষকতা জীবনে তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর লিখিত নোট রাখতেন এবং সময়ে সময়ে তা পর্যালোচনা করতেন।
(ঙ) তিনি প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন এবং বিভিন্ন সূত্র থেকে যে সব তথ্য অবহিত হতেন তা স্মৃতির মানসপটে দীর্ঘদিন সংরক্ষণ করতেন।
(চ) শিক্ষার্থী কিংবা সহকর্মী যারা কোন বিষয়ে জানতে চাইতেন তিনি অকপটে ও সহজভাষায় পেশ করতে পারতেন।
(ছ) কোন একটি বিশেষ মাযহাব বা মতবাদ নিয়ে বাড়াবাড়ির আশ্রয় নিতেন না।
(জ) কোন ইস্যু নিয়ে কারো সাথে কূটতর্কে লিপ্ত হওয়া পছন্দ করতেন না।
(ঝ) নিজের লব্দ জ্ঞান বিতরণে কখনো কার্পণ্য করতেন না।
শেষ কথা তবে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে মরহুম অধ্যাপক আল্লামা ফখরুদ্দীন কখনও নিজের জ্ঞান নিয়ে গর্ববোধ করতেন না বরং বিনয়ভাবে প্রকাশ করতেন। এ মহান জ্ঞান তাপসের অকাল মৃত্যু ইসলামী জ্ঞানের জগতে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুক।
লেখক :
সাবেক ভাইস চ্যান্সেলর,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
সাবেক ডীন,শরীআহ অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় গাজীপুর, বাংলাদেশ।
সদস্য সচিব, শরীআহ সুপারভাইজরী কমিটি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
Views: 356

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

by admin
November 10, 2026
0
1

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা...

যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফল চৌদ্দগ্রাম গুনবতী ইউনিয়নের মেম্বার মাসুদ রানা

যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফল চৌদ্দগ্রাম গুনবতী ইউনিয়নের মেম্বার মাসুদ রানা

by admin
November 10, 2026
0
2

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : বেকারত্বকে দূর করতে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন নিয়ে ২০১২ সাল থেকে মৎস্য চাষw ও...

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

by admin
November 10, 2026
0
1

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমঘাট হাজি চাঁন...

সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের।

সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের।

by admin
November 10, 2026
0
6

শেখ হাসিনার ফেরার অধিকার অস্বীকার: সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে বাংলাদেশ পাসপোর্ট কোনো সরকারের অনুগ্রহ নয়। সংবিধান ও আন্তর্জাতিক...

বিজ্ঞাপন ও অর্থপ্রদান ছাড়াই বাংলা খেলা ও গল্প: ‘মুরগির ডিম’

বিজ্ঞাপন ও অর্থপ্রদান ছাড়াই বাংলা খেলা ও গল্প: ‘মুরগির ডিম’

by admin
November 10, 2026
0
4

চেনা খাবার, ছোটবেলার স্মৃতি, বাংলার ঋতু কিংবা দেশের ইতিহাস। আমাদের জীবনের এই পরিচিত বিষয়গুলোকে খেলা ও গল্পের মাধ্যমে এক জায়গায়...

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

by admin
November 10, 2026
0
7

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ November 10, 2026
  • যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফল চৌদ্দগ্রাম গুনবতী ইউনিয়নের মেম্বার মাসুদ রানা November 10, 2026
  • মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান November 10, 2026
  • ভোলাহাটে ৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! November 10, 2026
  • রাজশাহীতে শেষ হলো বনসাই মেলা November 10, 2026
  • প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে। November 10, 2026
  • সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের। November 10, 2026
  • ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা November 10, 2026
  • ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ November 10, 2026
  • ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো November 10, 2026
  • আজ শহীদ নূর হোসেন দিবস November 10, 2026
  • আমার একটা প্রশ্ন পুরুষ রা বন্ধু খোঁজে কেন?? November 10, 2026
  • গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের November 10, 2026
  • ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী বাছাই জরিপে এগিয়ে জন অসফ; অনেক পিছিয়ে কমলা হ্যারিস November 10, 2026
  • বিজ্ঞাপন ও অর্থপ্রদান ছাড়াই বাংলা খেলা ও গল্প: ‘মুরগির ডিম’ November 10, 2026
  • রংপুরে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক পেলেন ৫৪ সাংবাদিক November 10, 2026
  • প্রেস বিজ্ঞপ্তি –সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যম কর্মীদের সাথে : মোঃ তানভীর আজাদ November 10, 2026
  • সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান November 10, 2026
  • সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই November 10, 2026
  • জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন November 10, 2026
  • জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড November 10, 2026
  • ডোমারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 10, 2026
  • দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবসের সেমিনারে জেলা সিভিল সার্জন November 10, 2026
  • জামালপুরে মাদক কারবারী যুবককে ৩ মাসের কারাদণ্ড November 10, 2026
  • বদলগাছী নতুনজাত সেন্টু পাইজাম-২১ ধান চাষে এক বর্গাচাষীর অভাবনীয় সাফল্য November 10, 2026
  • মিয়ানমারে সার পাচার: জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেফতার November 10, 2026
  • রংপুর নগরীতে উচ্ছেদ অভিযানে স্বস্তিতে পথচারী November 10, 2026
  • টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ November 9, 2026
  • ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের November 9, 2026
  • রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা November 9, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

      চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

      November 10, 2026
      যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফল চৌদ্দগ্রাম গুনবতী ইউনিয়নের মেম্বার মাসুদ রানা

      যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফল চৌদ্দগ্রাম গুনবতী ইউনিয়নের মেম্বার মাসুদ রানা

      November 10, 2026
      মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

      মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

      November 10, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d