আমার বয়স ১৮ বছর। গত মে মাসে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী ডিফেন্সে চাকরি করেন। আমি অনাথ, তারা শুধু আমার সৌন্দর্য দেখে আমাকে নিয়ে এসেছে।
বিয়ের আগে ওনার সাথে আমার কোনো পরিচয় ছিল না, আমার বিয়ের দিন আমার পি রিয়ড ছিল এটা আমার খালা আমার ননাসের সাথে খুব গোপনতার সাথে বলেন, এবং বলেন যেন আমার একটু খেয়াল রাখেন। কিন্তু আমি এ বাড়িতে আসার পর বুঝতে পারি এটা নিয়ে তারা রীতিমতো যু-দ্ধ শুরু করে দিয়েছে, ছোট থেকে বড়, এমনকি বাড়ির পুরুষ সদস্য যারা আছেন তারাও মোটামুটি জেনে গেছেন। এতো অসহায় জীবনে বোধ করিনি। আমার বিয়ের ৩ দিন পর স্বামীর ছুটি শেষ হয়েছিল, এটা নিয়ে আমার সাথে আমার ননাসরা প্রচণ্ড রূঢ় ব্যবহার করছে, শাশুড়ী আমার সাথে কথা বলছিলেন না, তিনি বারবার বলছেন যে ছেলের ছুটি শেষ, আবার কবে না কবে আসবে!
এতো নোং-রা লাগছিল সেই কথাগুলো, ইয়া আল্লাহ! কিন্তু আমার স্বামী নীরব ভূমিকা পালন করছিলেন, একদম নির্লিপ্ত ছিলেন। যেন কিছুই জানেন না তিনি! না আমাকে কিছু বলেছেন, না পরিবারের কাউকে কিছু বলেছেন। কিন্তু এখানে আমি আমার দোষ কোথায় তা আজও খুঁজে পাইনি! বাসর ঘরে উনি এসে আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করে তারপর বললেন যে উনিও টায়ার্ড আর আমিও তো অসুস্থ, তাই যেন ঘুমিয়ে যাই। এতে করে বুঝলাম যে ওনার কানেও কথাগুলো গেছে। আমার জাস্ট ঘৃণায় মুখ ভরে ব-মি আসতে চাচ্ছিলো। দ-মবন্ধ করে পড়েছিলাম বাকি রাতটুকু।
বাকি দুরাতও তেমনি টুকটাক দু একটা কথা বলে কে-টেছে,,,তারপর উনি চলে যান। ওনার পোস্টিং খাগড়াছড়ি সীমান্ত এলাকায় হওয়ায় আসা-যাওয়া খুব কম হচ্ছে শুনলাম এবং নেটওয়ার্কের জন্য আমার সাথেও তেমন কথা হতো না। আজকে আবার আসছেন ৬ দিনের ছুটিতে। এখন গতকাল থেকে আমার পি-রিয়ড শুরু হয়েছে। আমি গত একমাস যা ফেস করছি তা বলার ভাষা বা এনার্জি কোনটাই আমার নাই। আমি কিভাবে কি করবো কিছুই বুঝতে পারছি না, কাকে বলবো? কার কাছে যাবো? এখানে আমার কি করার আছে? এতো ছোট আর নি-কৃষ্ট লাগছে নিজেকে, বারবার মনে হচ্ছে আমি বোধহয় রা-স্তার মেয়ে, আমাকে কি-নে এনেছে তাদের ছেলের ম-নোরঞ্জনের জন্য!
আমাকে বারবার আমার শাশুড়ী বাবার বাড়ি নিয়ে খোঁচা মে-রে কথা বলেন, ওনার ভাষ্যমতে রূপ ছাড়া তো কিছুই নেই, সেটাও ঠিকঠাক কাজে লাগাতে পারি না। খালি এককথা এবার ছেলে এলে যেন মন জুগিয়ে চলি,উনি নিজেও একজন শিক্ষিত মহিলা। কিন্তু মা বা বোন কিভাবে ছেলে বা ভাইয়ের দাম্পত্য জীবন নিয়ে কথা বলে? এরা মানসিকভাবে অসুস্থ নাকি আমিই ঠিক নেই? এখন আমি কি করবো? আমাকে সাহায্য করুন দয়া করে! আমি ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি! নি-শ্বাস বন্ধ হয়ে আসছে।
পাঠিয়েছেন
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু
( জীবনের যেকোনো সমস্যা,সুখ দুঃখের গল্প শেয়ার করতে চাইলে যোগাযোগ করুন )








