আমার বান্ধবীর ডিভোর্সের পর তাকে তার বাবা মা গ্রহণ করেনি বলে আমি আমার বাসায় তাকে জায়গা দিয়েছিলাম। আমার শাশুড়ি অবশ্য রাগ করেছিলেন এতে। তিনি কিছুতেই চাননি আমার বান্ধবী এখানে উঠুক। তিনি আমায় ধমকের গলায় বলেছিলেন, দুধ কলা দিয়ে সাপ পোষার শখ হয়েছে তাই না?
আমার খুব রাগ পেয়েছিল শাশুড়ির উপর। তবে আমার বর আমায় সাপোর্ট করেছিল।সে নিজেই তার মাকে বুঝিয়ে বলেছিলো, তার নিজের বোন যদি এমন বিপদে পড়তো তবে কি মা তাকে জায়গা না দিয়ে পারতেন?
আমার শাশুড়ি শেষে রাজি হলেন। আমিও ভীষণ খুশি হয়েছিলাম। বান্ধবীকে সাথে নিয়ে খুব ভালো সময় কাটছিল আমার। কিন্তু দু মাস পর হঠাৎ করেই বুঝতে পারলাম, এখানে গোপনে কিছু একটা ঘটছে। এরপর নিজের চোখেই একদিন দেখলাম আমার স্বামীর সঙ্গে আমার বান্ধবীর কাছাকাছি আসা। তাদের একান্ত গোপন মুহূর্ত। এরপর আমার বরের সঙ্গে আমার এসব নিয়ে ঝগড়াঝাঁটি হয়।নানা ঝামেলা হয়।শেষে আমার সংসারটাই টিকেনি। আমার বান্ধবীকে যে ঘরে আমি ঠাঁই দিয়েছিলাম সেই ঘর এখন আমার বান্ধবীর নিজের ঘর হয়েছে।আর আমি ডিভোর্সি হয়েছি।
এটা আপুদের জন্য একটা সতর্কতা মূলক মেসেজ।আমার সুন্দর একটা সংসার ছিল। সুন্দর সংসারটা আমিই নষ্ট করেছি আমার নিজের হাতে। আপুদের বলবো, আমার মতো কেউ অতি দরদি হইয়েন না। প্লিজ! সব হারাবেন! 😢








