আমার বাবা হাসিনার আমলে বিএনপির বিভিন্ন মিটিংয়েও অংশ নিতেন। বিএনপির কমিটিতেও নাম ছিলো। এখন বয়স হওয়ায় রাজনীতিতে আর যুক্ত নাই। কিন্তু এখনো বিএনপি সমর্থক ওনি। আমি নিজে রাজনীতিতে যুক্ত না থাকলেও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি। বাড়ি বগুড়া হওয়ায় বিএনপির প্রতি একটা সফট কর্ণার কাজ করে। এরজন্য গত নির্বাচনে বিএনপির জন্য এলাকায় প্রচারণাও করছি। ৫ আগস্ট পর থেকে বিএনপিকে ডিফেন্ড করেও আসছি আজ পর্যন্ত। জুলাই আন্দোলনেও সক্রিয় ছিলাম। জীবনে লীগ কেনো, কোনো প্রকার যদুমধু রাজনৈতিক দলের আশেপাশেও ছিলাম না। না আমার নামে কোনো ফৌজদারি মামলা আছে। নিজেরে কোনোভাবেই বুঝ দিতে পারছি না আমাকে বাদ দেওয়া হলো কী কারণে?? আমি আমার বাবা মাকেও এখনো জানাতে পারি নাই যে আমাকে ভেরিফিকেশনে বাদ দেওয়া হয়েছে!!!!! না আমি আসলে বাদ পরার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না! তাহলে কি নিজেকে বুঝ দিবো যে ২০২৪ এ রাস্তায় নেমে ভুল করছিলাম??
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ থেকে ঢাবি শিক্ষার্থী Billal Hossain Dipu এর লেখা।।
পুলিশ ভ্যারিফিকেশনের নামে বিএনপির নির্লজ্জ দলীয়করণের ভু্ক্তভোগি।।
কমেন্টে আরো কিছু দিচ্ছি
See less
Views: 161
Related